মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৭৩১টি শূন্যপদ

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DWA Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://dwa.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরুর তারিখঃ ০৮ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ২৮ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।

২১/১২/২০২১খ্রি. তারিখের দৈনিক যুগান্তর ও আমাদের নতুন সময় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। পূর্বের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে

এখানে যে সকল তথ্য পাবেন

  • মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
  • মহিলা বিষয়ক অধিদপ্তর আবেদনের টেবিল সারাংশ
  • মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
  • আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
  • মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন

Department of Women Affairs Job Circular 2026

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৬টি ক্যাটাগরিতে ৭৩১ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০৩ জুলাই ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক দিনকাল পত্রিকায় । আবেদন শুরু ০৮ জুলাই ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬ইং।

মহিলা বিষয়ক অধিদপ্তর শূণ্যপদের সংখ্যা

  • সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর – ০২টি পদ
  • ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) – ৯৭টি পদ
  • সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ৩৬টি
  • ডে-কেয়ার ইনচার্জ – ২৫টি
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৬৩টি
  • অফিস সহায়ক – ৪০৮টি পদ

নিম্নে মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। DWA Job Circular 2026

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল মহিলা বিষয়ক অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। মহিলা বিষয়ক অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?

মহিলা বিষয়ক অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Department of Women Affairs Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃমহিলা বিষয়ক অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৩ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক দিনকাল প্ত্রিকায়
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৬টি
শূন্যপদঃ৭৩১টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ০৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ২৮ জুলাই ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

মহিলা-বিষয়ক-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
মহিলা-বিষয়ক-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2

Department of Women Affairs Job Circular 2026

সূত্রঃ দৈনিক দিনকাল ও অফিসিয়াল ওয়েবসাইট ০৩ জুলাই ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ০৮ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৮ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যমঃ https://dwa.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

২। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

আবেদনের সময়সীমা

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এOnline-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময়: ০৮/০৭/২০২৬ খ্রি. সকাল ১০:০০টা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০৭/২০২৬ খ্রি. বিকাল ৪:০০টা।উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনকারীর বয়সসীমা

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/০৭/২০২৬খ্রি. তারিখে বয়স সীমা ১৮-৩২ বছর হতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) এর ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্তপূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূল কপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। DWA Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে:

২। Department of Women Affairs Job এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন,

৩। প্রার্থী Department of Women Affairs Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি গ্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

DWA Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।

উক্ত Applicant’s copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণকালো/সম্পূর্ণসাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Department of Women Affairs Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ক্রমিক নং-১ হতে ৫ পর্যন্ত প্রার্থীর জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা, ক্রমিক নং-৬ এর জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অনলাইন ফি বা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশপূরণ করে Submit করা হলেও মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS DWA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DWA ABCDEF
Reply: Applicant’s Name, 112 or 56 Tk will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DWA <Space> Yes <Space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS : DWA<space> Yes <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DWA YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DWA Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).

প্রবেশপত্র প্রাপ্তি

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি https://dwa.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bsb.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/ প্রমাণপত্রের মূলকপি প্ৰদৰ্শনা সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে :

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা মেয়র/ প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/ প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজের চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;

(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)

কর্তৃপক্ষের নির্দেশনা

১। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

২। চাকরির আবেদন ফর্মে ( Applicant’s Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

৩। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীকালে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৪। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৫।মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।

৬। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৭। সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।

৮। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৯। Department of Women Affairs Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীকালে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিতে হবে। প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

১০। টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে মহিলা বিষয়ক অধিদপ্তরআবেদনের নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :
User ID জানা থাকলে
DWA<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DWA Help USER ABCDEF & Send to 16222.
PIN Number জানা থাকলেঃ
DWA<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: DWA Help PIN 12345678 & send to 16222.

১১। মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট www.dwa.gov.bd-এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। এছাড়া, QR Code স্ক্যান-এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চুড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

১২। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবল প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শন করলে পরীক্ষায় প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৩। মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে-কোনো বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পর ** যে-কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ডিক্লারেশন

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক মহিলা বিষয়ক অধিদপ্তর আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসনুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

DWA Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন করে তথ্য alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল- https://www.facebook.com/alljobs bd teletalk এ মেসেজ-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail / মেল Organization Name: DWA, Post Name: Applicant’s User ID Contact Number উল্লেখ করতে হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DWA Job Circular 2026
Department of Women Affairs Job Circular 2026

Leave a Comment

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।