বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Parliament Secretariat Job Circular 2026 or BPS Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ১১ হতে ২০তম (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) গ্রেডের পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে https://bps.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে (Online) আবেদন আহ্বান করা যাচ্ছে।
২৮টি ক্যাটাগরিতে ১৫৫ জন নিয়োগ দেওয়া হবে। ১টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১০ নভেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।
| আবেদন শুরু | ১২ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ০২ ডিসেম্বর ২০২৬ |
| আবেদনের মাধ্যম | https://bps.teletalk.com.bd/ |
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় (BPS) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ কতটা সত্য ও সত্যতা যাচাইকৃত?
উত্তরঃ এটি একটি সম্পূর্ণ যাচাইকৃত ও সত্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পোর্টাল (https://www.parliament.gov.bd/)-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার লিংক নিচে প্রদান করা হয়েছে।
প্রশ্নঃ কতটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?
উত্তরঃ ২৮টি ক্যাটাগরিতে
প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়য় কত জন নিয়োগ দেওয়া হবে?
উত্তরঃ ১৫৫ জন নিয়োগ দেওয়া হবে।
প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হয়?
উত্তরঃ ১০ নভেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রশ্নঃ কোন তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কখন?
উত্তরঃ আবেদন শুরু ১২ নভেম্বর ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ০২ ডিসেম্বর ২০২৬ইং।
প্রশ্নঃ মূল বিজ্ঞপ্তি ও আবেদন করার লিংক আছে?
উত্তরঃ হ্যা, নিম্নে মূল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক রয়েছে।
নিম্নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
চাকরির প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর কার্যাবলি মূলত কি?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
এটির ভিশন এবং মিশন কি?
দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ কি কি ?
সকল উত্তরঃ এই সকল প্রশ্নের উত্তর পাবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে
লিংকঃ https://www.parliament.gov.bd/
- পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় |
| ইংরেজী নাম | Bangladesh Parliament Secretariat (BPS) |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ১০ নভেম্বর ২০২৬ |
| প্রকাশ সূত্র | অফিসিয়াক ওয়েবসাইট |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর |
| লিঙ্গ | নারী ও পুরুষ |
| বেতন স্কেল | গ্রেড-১১ থেকে গ্রেড-২০ |
| নাগরিকত্ব | বাংলাদেশি |
| ক্যাটাগরি | ২৮টি |
| শূন্যপদ | ১৫৫টি |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখ | ১২ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০২ ডিসেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://www.parliament.gov.bd/ |
| আবেদন করার লিংক | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো






Bangladesh Parliament Secretariat Job Circular 2026
| সূত্র | অফিসিয়াল ওয়েবসাইট ১০ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শুরুর তারিখ | ১২ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০২ ডিসেম্বর ২০২৬ |
| আবেদনের লিংক | https://bps.teletalk.com.bd/ |
আরো চাকরির খবর
- কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৯৭টি শূণ্যপদ
- বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৫৫টি শূণ্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৩ নভেম্বর ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৬৯টি শূণ্যপদ
- কর অঞ্চল-১৭ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৫টি শূন্যপদ
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
আবেদন করবো কিভাবে?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://bps.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা কত?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১২-১১-২০২৬ খ্রি. রাত ১২.০১ মিনিট। Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০২-১২-২০২৬ খ্রি. রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা কত?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ১২-১১-২০২৬ খ্রিঃ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মরত প্রার্থী আবেদন করতে পারবে?
হ্যা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
আবেদনে ছবির সাইজ ও স্বাক্ষরের সাইজ কত?
১। Bangladesh Parliament Secretariat Job Circular 2026 এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixelxগ্রন্থ ৮০ pixel) এবং রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixelxপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
২। যেহেতু বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী কর্তৃক BPS Job Circular 2026 এর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
তথ্য ও স্বাক্ষর ভুল হলে কি করবো?
Bangladesh Parliament Secretariat Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নিদের্শনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit Online (Application Preview) দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি কিভাবে জমা দিবো?
Applicant’s copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ বিজ্ঞপ্তির ১ ও ২ ক্রমিকে প্রার্থীদেরকে পরীক্ষার ফি ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
| ০১ ও ০২ পদে আবেদন ফি সার্ভিস চার্জসহ | ১৬৮/- (একশত আটষট্টি) টাকা |
| ০৩ থেকে ১৮ পদে আবেদন ফি সার্ভিস চার্জসহ | ১১২/- (একশত বারো) টাকা |
| ১৯ থেকে ২৮ পদে আবেদন ফি সার্ভিস চার্জসহ | ৫৬/- (ছাপ্পান্ন) টাকা |
বিশেষভাবে উল্লেখ্য, BPS Job Circular 2026 এ Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: BPSUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BPS ABCDEF
Reply: Applicants Name.TK.168/112/56/- will be charged as application fee your PIN is 12345678
দ্বিতীয় SMS: BPS Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BPS YES 12345678
Reply: Congratulation Applicants Name payment completed successfully for BPS Application for post XXXXX XXXX user ID is (ABCDEF) and password (XXXXXXXXXXXX)
দ্বিতীয় SMS পাঠানোর পর ফিরতি SMS এ প্রাপ্ত password টি Admit card (প্রবেশপত্র Download এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।
প্রবেশপত্র ও পরীক্ষার সময় কিভাবে পাবো?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bps.teletalk.com.bd অথবা বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর ওয়েবসাইট www.parliament.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি কি কি ?
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ এর মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে:
i.প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, লাইসেন্সসহ);
ii.কোটা দাবির সমর্থনে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
iii.প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত অনুলিপি;
iv. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
কর্তৃপক্ষের কি কি নির্দেশনা রয়েছে?
১।বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১। ২৩ জুলাই ২০২৪ তারিখের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪. ২৪-১৪১ নং প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
২। কোন ব্যক্তিকে জাতীয় সংসদ সচিবালয়ের দৈনিক ভিত্তিক সাংবাৎসরিক কোন পদে নিয়োগ করা হয়ে থাকলে উল্লিখিত ব্যক্তির সাংবাৎসরিক ভিত্তিতে নিযুক্তকালীন কার্যকালের জন্য তার যোগ্যতা সাপেক্ষে সংসদ সচিবালয়ের কোন শূন্য পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তফসিলে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য। তবে সেক্ষেত্রে অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে সাংবাৎসরিক হিসেবে নিয়োগের তারিখ ও স্মারক নম্বর উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩। জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, সংসদ উপনেতা, বিরোধীদলের নেতা, বিরোধীদলের উপনেতা ও হুইপগণের কার্যালয়ে কর্মরত প্রিভিলেইজড কর্মকর্তা বা কর্মচারী উক্ত পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকলে তার নিযুক্তকালীন কার্যকালের জন্য অন্যান্য যোগ্যতা সাপেক্ষে সংসদ সচিবালয়ের কোন শূন্য পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে তফসিলে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমা শিথিলযোগ্য। তবে সেক্ষেত্রে অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রিভিলেইজড কর্মচারী হিসেবে নিয়োগের তারিখ ও স্মারক নম্বর উল্লেখ করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
৪। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন প্রার্থী আবেদনপত্র দাখিল করার পূর্বে চাহিত শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তা দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখ করতে হবে, অন্যথায় নিয়োগ প্রাপ্তির পর অতিরিক্ত সনদপত্র গ্রহণযোগ্য হবে না। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
৫। প্রার্থীকে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। বর্ণিত শর্তাবলীতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্য পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তিতে যে কোন সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৮। Bangladesh Parliament Secretariat Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৯। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে BPS Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে BPSHelpUser User ID & Send to 16222 Example: BPS Help User ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলে BPSHelpPIN PIN no & send to 16222
Example: BPS Help PIN 12345678 & send to 16222
১০। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর ওয়েবসাইট www.parliament.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় www.parliament.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
১১। নিয়োগকারী কর্তৃপক্ষ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
ডিক্লারেশন কি রয়েছে?
হ্যা,বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
BPS Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs. [email protected] এবং [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name : BPS, Post Name: * * Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।