বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BGB Civilian Job Circular 2026 বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকুরীর জন্য কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে চাকুরীর জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে রেজিষ্ট্রেশন করতে আহবান করা হয়েছে। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে চাইলে সম্পূর্ণ বিজ্ঞপ্তটি দেখুন। আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন করুন। ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরবর্তীতে আবেদন বাতিল হয়ে যাবে।
Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ১৯ টি ক্যাটাগরিতে ১৭৮টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৬ জুলাই ২০২৬ইং দৈনিক যুগান্তর পত্রিকায় পত্রিকায়। আবেদনের শুরু ১৯ জুলাই ২০২৬ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬ইং।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল বর্ডার গার্ড বাংলাদেশ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ কার্যাবলি মূলত কি?
বর্ডার গার্ড বাংলাদেশ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? বর্ডার গার্ড বাংলাদেশ এর ইতিহাস সম্পর্কে ভালো করে আপনাকে জানতে হবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | বর্ডার গার্ড বাংলাদেশ |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ১৬ জুলাই ২০২৬ইং |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক যুগান্তর পত্রিকায় |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ১৯টি |
| শূন্যপদঃ | ১৭৮টি |
| আবেদন করার মাধ্যমঃ | বিজ্ঞপ্তিতে দেখুন |
| আবেদন শুরু করার তারিখঃ | ১৯ জুলাই ২০২৬ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ২৮ জুলাই ২০২৬ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে দেখুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে
নিচে ছবি জুম করে দেওয়া হয়েছে
Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026
সূত্রঃ দৈনিক যুগান্তর পত্রিকায় ১৬ জুলাই ২০২৬ইং
আবেদনের শুরুর তারিখ : ১৯ জুলাই ২০২৬ইং
আবেদনের শেষ তারিখ : ২৮ জুলাই ২০২৬ইং
আবেদনের লিংকঃ https://joinborderguard.bgb.gov.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৭৮টি শূন্য পদ
- তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৩৫টি পদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৭ জুলাই ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩৩টি শূন্যপদ
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৭৫টি শূন্যপদ
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ বিজ্ঞপ্তির ক্রমিক ১ ও ৩ অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা হতে ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
২। বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/অবিবাহিত।
আবেদনের সময়সীমা
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা হতে ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩২ বছর হতে হবে। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
কোটা অনুসরণ
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য:
মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে সনাক্তকরণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয় ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ঔরশজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র, যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে। মুক্তিযোদ্ধ কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদপত্র উপস্থাপন করতে হবে।
আবেদন পদ্ধতি
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ০৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে :
ধাপ-১: যোগ্যতা পরীক্ষাঃ Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026
- নিয়োগ বিজ্ঞপ্তি হতে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
- আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
- “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
- যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।
ধাপ- ২ঃ রেজিষ্ট্রেশনঃ BGB Civilian Job Circular 2026
- আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন এরপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি (OTP) কোডটি লিখুন এবং “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে।
- আপনার রেজিষ্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
ধাপ-৩: আবেদন ফি জমাঃ Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026
- এরপর নিচের “লগইন পেইজে যান” বাটনে ক্লিক করুন।
- আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “লগইন করুন” বাটনে ক্লিক করুন।
- ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।
- ক্রমিক নম্বর ১ হতে ৬ এ উল্লিখিত পদসমূহের জন্য ১১২/- এবং ক্রমিক নম্বর ৭ হতে ১৯ পর্যন্ত উল্লিখিত পদসমূহের জন্য ৫৬/- পেমেন্ট করতে হবে (অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী)।
ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাইঃ BGB Civilian Job Circular 2026
- আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার দেয়া তথ্য সঠিক না হলে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।
ধাপ-৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড
- শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
- ব্যক্তিগত তথ্যাদির ফরমে থাকা ইনপুট ফিল্ডগুলোতে (ইংরেজিতে) ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
- “আমার দেওয়া সমস্ত তথ্য সঠিক” চেক বক্সে ক্লিক করে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।
- তথ্যে কোন ভুল থাকলে “তথ্য পরিবর্তন করুন” বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
- তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না।
- সমস্ত তথ্য সঠিক থাকলে “আপনি কি আপনার তথ্য জমা দিতে চান” চেক বক্সে ক্লিক করে “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।
ধাপ- ৬ : এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোডঃ Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026
- এডমিট কার্ড/প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
- বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোড করুন। এডমিট কার্ড/প্রবেশপত্রটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
ভর্তির সময় আবশ্যিকভাবে যা সংগে আনতে হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ভর্তির সময় আবশ্যিকভাবে যা সংগে আনতে হবে তা নিম্নে দেখুনঃ
ক। শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
খ। সংশ্লিষ্ট বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক / অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্রসহ সত্যায়িত ছায়াকপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
গ। অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকুরীতে যোগদানের সম্মতিপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
(চেয়ারম্যান/পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত)
ঘ। সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
ঙ। ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
চ। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (০২ কপি)।
ছ। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের রংগীন ছবি।
(০১ কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
জ। স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি (বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামাসহ)।
ঝ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।
ঞ। https://joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ড/প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সংগে আনতে হবে।
ট। https://www.bgb.gov.bd লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবিতে ভর্তিচ্ছুক প্রার্থীদের তথ্যাদির ফরম এ ক্লিক করতে হবে এবং ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতঃ ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা গ্রহণ
ক। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সকল আবেদনকারী প্রার্থীদের প্রথম ধাপে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) → ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
খ। শুধুমাত্র অফিস সহকারী পদের প্রার্থীদের ক্ষেত্রে প্রথম ধাপে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের কম্পিউটার টাইপিং (বাংলা ও ইংরেজি) গতি নির্ধারণী পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তীতে, কম্পিউটার টাইপিং (বাংলা ও ইংরেজি) গতি নির্ধারণী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে লিখিত পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) → চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা (উত্তীর্ণ সাপেক্ষে) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
গ। বাছাই কমিটির সুপারিশকৃত প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার অংশ হিসেবে HBsAg, Anti HCV, Fasting Blood Sugar, HbA1C, Serum Creatinine, Urine R/E এবং Dope Test সম্পন্ন করানো হবে। উল্লেখ্য, Fasting Blood Sugar, HbA1C, Serum Creatinine & Urine R/E রক্ত পরীক্ষায় যোগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই নির্বাচিত বলে গণ্য হবে।
ঘ। পরবর্তীতে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সরকারের যথাযথ এজেন্সীর মাধ্যমে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে (VR) উল্লেখিত মূল্যায়নের উপর ভিত্তি করে নিয়োগপত্র প্রদান করা হবে।
পরীক্ষার সময়
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি E-Recruitment ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে।
২। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকুরীর জন্য অযোগ্য হবে।
৩। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে ভর্তি হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ চাকুরী হতে ‘বরখাস্ত’ করা হবে।
৪। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকুরী হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকুরীরত অবস্থায় ‘বহিষ্কৃত’ হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকুরীর জন্য অযোগ্য হবে।
৫। বিজিবি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
৬। ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।
৭। পরীক্ষার সময় কোন প্রার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবে না।
৮। ভর্তি কার্যক্রমের সময় আপলোডকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে।
৯। প্রার্থীর ডাক্তারী পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকুরীর জন্য অযোগ্য হবে।
১০। চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রার্থীকে লিখিত, মৌখিক, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ডাক্তারী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১১। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রার্থীদের যাতায়াতের জন্য কোন ভ্রমণ ভাতা দেয়া হবে না।
১২। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভূয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চাকুরী হতে ‘বরখান্ত করে পুলিশের নিকট সোপর্দ করা হবে।
১৩। কোটা অনুসরণ বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
১৪। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য। মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে সনাক্তকরণের জন্য স্থায়ী ঠিকানার স্থানীয় ইউনিয়ন/পৌরসভার চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার কর্তৃক ঔরশজাত সন্তান হিসেবে প্রদত্ত প্রত্যয়নপত্র, যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা প্রতিস্বাক্ষরিত হতে হবে।
১৫। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে।
১৬। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য। সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদপত্র উপস্থাপন করতে হবে।
১৭। কর্তৃপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
১৮। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না
১৯। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না”
যোগাযোগ/হেল্পলাইন
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য ১৯ জুলাই ২০২৬ হতে ২৮ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ০১৬৬৯৬০০৮০০ অথবা ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে কল করুন। ভর্তি সংক্রান্ত কোন তথ্যাদি ওয়েবসাইটে জানতে হলে Visit করুন https://joinborderguard.bgb.gov.bd
বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BGB Civilian Job Circular 2026 Border Guard Bangladesh BGB Civilian Job Circular 2026