বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Power Division Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে নিম্নে দেওয়া আবেদনের সকল তথ্য ও নিয়ম দেখুন। বিদ্যুৎ বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে কেবলমাত্র অনলাইনে (https://pd.teletalk.com.bd) আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০৪টি ক্যাটাগরিতে ৩৪ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর ২০২৫ অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ০৭ অক্টোবর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর ২০২৫ইং।
নিম্নে বিদ্যুৎ বিভাগ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন, যাতে আপনার বিদ্যুৎ বিভাগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল বিদ্যুৎ বিভাগ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বিদ্যুৎ বিভাগ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বিদ্যুৎ বিভাগ এর কার্যাবলি মূলত কি?
বিদ্যুৎ বিভাগ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বিদ্যুৎ বিভাগ নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।
আরো কিছু চাকরির খবর
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | বিদ্যুৎ বিভাগ |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৪টি |
| শূন্যপদঃ | ৩৪টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০৭ অক্টোবর ২০২৫ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ২৭ অক্টোবর ২০২৫ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদ সম্পর্কে আলোচনা
বিদ্যুৎ বিভাগ নিয়োগ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তর অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।
আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তর কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।
পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ
Power Division Job Circular 2025
সূত্রঃ অফিসিয়াক ওয়েবসাইট ৩০ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শুরুর তারিখঃ ০৭ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ২৭ অক্টোবর ২০২৫
আবেদনের লিংকঃ http://pd.teletalk.com.bd
আরো চাকরির খবর
বিদ্যুৎ বিভাগ নিয়োগ আবেদনের নিয়মাবলি
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://pd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া ফরম পূরণ, জমাদানের নির্দেশাবলী ও অন্যান্য তথ্যাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে (www.powerdivision.gov.bd) পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭ অক্টোবর, ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা; Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ অক্টোবর, ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনকারীর বয়স ০১-১০-২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের ২ ও ৩ নং ক্রমিকে উল্লিখিত পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
কর্মরত প্রার্থীর আবেদন
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর Option Select করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Power Division Job Circular 2025 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
২। Power Division Job এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Power Division Job Circular 2025 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Power Division Job Circular 2025 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Power Division Job Circular 2025 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৪ নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: PD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PD ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type PD<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: PD<space> Yes <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PD YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PD Application for post xxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তি
বিদ্যুৎ বিভাগ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://pd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.powerdivision.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ২ ও ৩ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
২। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে।
১। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে), প্রশিক্ষণের সনদ এবং পূরণকৃত Application Form সহ সকল কাগজপত্রের একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
২। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা যেকোন পদ বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
২। বিদ্যুৎ বিভাগ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৩। বিদ্যুৎ বিভাগ বিজ্ঞপ্তির বর্ণিত ছকের ১ নং ক্রমিকের শূন্যপদ পূরণে ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ এবং ২, ৩ ও ৪ নং ক্রমিকের শূন্যপদ পূরণে ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ (সংশোধিত ২০২০) অনুসরণ করা হবে।
৪। Power Division Job Circular 2025 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৫। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Power Division Job এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে PD<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: PD HELP User ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: PD<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: PD HELP PIN 12345678 & send to 16222.
৬। বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে (www.powerdivision.gov.bd) এ পাওয়া যাবে। এছাড়াও, QR Code স্ক্যান এর মাধ্যমে টেলটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
৭। বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।
৮। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৯। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হলো।
ডিক্লারেশন
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক বিদ্যুৎ বিভাগ নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Power Division Job Circular 2025 এ Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk -এ ম্যাসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর subject-এ Organization Name: PD Post Name: ***** Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Power Division Job Circular 2025