মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৩৯টি শূন্যপদ

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ MPA Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের স্মারক নং মূলে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। 

Mongla Port Authority Job Circular 2026

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তিতে মোট ১২টি ক্যাটাগরিতে ১৩৯ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৭ এপ্রিল ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ২৯ এপ্রিল ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ০৭ জুন ২০২৬ইং

নিম্নে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। MPA Job Circular 2026

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার মোংলা বন্দর কর্তৃপক্ষ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল মোংলা বন্দর কর্তৃপক্ষ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ এর কার্যাবলি মূলত কি?

মোংলা বন্দর কর্তৃপক্ষ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Mongla Port Authority Job Circular 2026

এ ছাড়া এর সাথে আপনি মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে। এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে। MPA Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃমোংলা বন্দর কর্তৃপক্ষ
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৭ এপ্রিল ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ১২টি
শূন্যপদঃ১৩৯টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ২৯ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখঃ০৭ জুন ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে Mongla Port Authority Job Circular 2026 এর অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? Mongla Port Authority Job এ আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

আবেদনের-সময়সীমা-বর্ধিতকরণ-প্রসঙ্গে

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের-সময়সীমা-বর্ধিতকরণ-প্রসঙ্গে
মোংলা-বন্দর-কর্তৃপক্ষ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
মোংলা-বন্দর-কর্তৃপক্ষ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
মোংলা-বন্দর-কর্তৃপক্ষ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
মোংলা-বন্দর-কর্তৃপক্ষ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4

Mongla Port Authority Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৭ এপ্রিল ২০২৬
আবেদনের শুরু করার তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ : ০৭ জুন ২০২৬ (আবেদনের সময় বাড়ানো হয়েছে)
আবেদনের লিংক: www.mpajobsbd.com

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ আবেদনের নিয়মাবলি

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে www.mpajobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং যেকোন এক/একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন/রেজিস্ট্রেশনের পূরণের মাধ্যমে একটি অনলাইন একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ইমেইল এবং পাসওয়ার্ড প্রদান করে একাউন্ট তৈরি করতে হবে।

নিবন্ধন/রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর এবং ইমেইলে একটি One Time Password (OTP)/ওটিপি প্রদান করা হবে। প্রাপ্ত OTP’র মাধ্যমে প্রার্থীর বৈধতা নিশ্চিত হলে লগইন পেজের মাধ্যমে জব পোর্টালে লগইন করতে হবে। রেজিস্ট্রেশনের সময়ে প্রদত্ত মোবাইল/ইমেইল এবং সঠিক পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেমের ড্যাশবোর্ডে লগইন করা যাবে।

প্রার্থীর যেকোনো পদে চাকুরির আবেদন করার পূর্বেই প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে। সেক্ষেত্রে ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেন্যু হতে বায়োডাটা (Bio-data) তে ক্লিক করতে হবে। বায়োডাটা পূরণের ক্ষেত্রে প্রার্থীকে কয়েকটি ধাপে তথ্য দিতে হবে।

প্রথম ধাপে প্রার্থীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণের লক্ষ্যে প্রার্থীকে তার শিক্ষাগত তথ্য অর্থাৎ SSC / HSC / JSC প্রদত্ত তথ্য নির্বাচন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে Teletalk অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রার্থীর নাম, প্রার্থীর পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও GPA স্বয়ংক্রিয়ভাবে অনলাইন সিস্টেমে পূরণ হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে যদি কোন ইনপুট ফিল্ড খালি থাকে তবে তা প্রার্থীকে নিজ হাতে পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২৯/০৪/২০২৬ তারিখ সকাল ৯.০০টা। অনলাইনে আবেদনপত্র পুরণের শেষ তারিখ সময়: ০৭/০৬/২০২৬ তারিখ বিকাল ৫.০০টা। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অনলাইনে Payment System Operator (PSO) এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন।

আবেদনকারীর বয়সসীমা

১। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীর বয়সসীমা ০৫ ও ০৮ নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ০১-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বৎসর এবং ০১ নং থেকে ০৪ নং, ০৬ থেকে ০৭ নং, ১০ নং ও ১৪ থেকে ১৭ নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ০১-০৩-২০১৬ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর হতে সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে।

২। প্রার্থীর বয়সসীমা ০৯ নং ও ১১ নং থেকে ১৩ নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ০১-০৩-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর হতে সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন ও বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীর জন্য বয়স শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

কর্মরত প্রার্থীর আবেদন

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এছাড়াও, মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনাপত্তিপত্র দাখিল করতে হবে। সরকারি ছাড়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে সন্তোষজনক প্রাক-পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Mongla Port Authority Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

২। MPA Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩।প্রার্থী Mongla Port Authority Job Circular 2026 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Mongla Port Authority Job Circular 2026 এ Online-এ Online এ আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদা/ঘোলা / ঘষা মাজা বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, Mongla Port Authority Job এর আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন ফি প্রদান করার ক্ষেত্রে ০১ থেকে ০৭নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- টাকা, ০৮ থেকে ১০নং নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২২/- (বাইশ) টাকাসহ সর্বমোট ১৭২/- (একশত বাহাত্তর) টাকা, ১১ থেকে ১৩নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২১/- (একুশ) টাকাসহ সর্বমোট ১২১/- (একশত একুশ) টাকা এবং ১৪ থেকে ১৭নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৯/- (উনিশ) টাকাসহ সর্বমোট ৬৯/- (ঊনসত্তর) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

তবে, মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (যেমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৯/- (উনিশ) টাকাসহ সর্বমোট ৬৯/- (ঊনসত্তর) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না হলে উক্ত পদের অনলাইন আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ আবেদন ফি প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত অপশনের যেকোনো একটি পেমেন্ট অপশন ব্যবহার করতে পারবেনঃ

১। মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস: bKash, Nagad, Rocket, mCash, MyCash, t-cash, SureCash;

২। ডেবিট/ক্রেডিট কার্ড: Visa, MasterCard, Amex, Union Pay, Nexus, QCash.

৩। ইন্টারনেট ব্যাংকিং: City Touch, AB Direct Bank Asia, MTB, Islami Bank Internet Banking.

৪। ওয়ালেট: iPay, Upay, money.

আবেদন এবং আবেদন ফি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থী অনলাইন জবপোর্টাল www.mpajobsbd.com এ লগইন করে নিজ ড্যাশবোর্ড হতে আবেদন কপি, পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অনলাইন জবপোর্টাল www.mpajobsbd.com এর পাশাপাশি প্রার্থীকে এসএমএস এবং ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।

প্রবেশপত্র প্রাপ্তি

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি https://mpa.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়।

পরীক্ষার সময়

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য https://mpa.gov.bd ওয়েবসাইট হতেও জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে।

(ক) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র/কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফরমসহ সকল সনদপত্র/কাগজপত্রের ০১ (এক) সেট ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি ভাইভা বোর্ডে দাখিল করতে হবে; অন্যথায়, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক পত্র হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে,

(খ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তর) সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে;

(গ) MPA Job Circular 2026 এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে; অন্যথায়, পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করা হবে না। সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে।

(ঘ)প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোটা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত বিধি বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে, কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উপরিউল্লিখিত পদসমূহের ক্রমিক নং-০৮ এ ‘সহকারী নিরাপত্তা’ পদে তারিখ: ২৩-১১-২০২১ খ্রিঃ মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

২। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;

৩। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি / নীতি অনুসরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোটা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত বিধি বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে, কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৪। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।

৫। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনপত্রে বর্ণিত কোন সনদপত্র, প্রত্যায়নপত্র ও ঘোষিত তথ্যাদি অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিলসহ ঐ আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

৬। পরবর্তী ধাপসমূহে প্রার্থী কর্তৃক নিজ ধর্ম, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, ঠিকানা, উচ্চ শিক্ষা সংক্রান্‌ত তথ্য, পূর্বের/বর্তমান চাকরির অভিজ্ঞতা (যদি থাকে) সংক্রান্ত তথ্যসহ সংযুক্তি (যদি থাকে) যথাযথভাবে পূরণ ও আপলোড (যদি থাকে) করতে হবে।

৭। Mongla Port Authority Job Circular 2026 এ আবেদনকারী প্রয়োজনে আংশিক/খসড়া তথ্য সংরক্ষণ করতে পারবেন যা পরবর্তীতে হালনাগাদ করা যাবে। অনলাইনে বায়োডাটাতে (Bio-data) প্রদত্ত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে অনলাইনে যেকোনো আবেদনপত্র দাখিল করার আগে প্রার্থীকে অবশ্যই প্রার্থীর বায়োডাটা (Bio-data) এর তথ্য শতভাগ সঠিক আছে কিনা নিশ্চিত হতে হবে।

৮। আবেদনকারীর বায়োডাটা প্রস্তুতকরণ সম্পন্ন হলে ড্যাশবোর্ড হতে সক্রিয় নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন পদসমূহ লিস্ট আকারে প্রদর্শিত হবে। যেকোনো পদে আবেদনের ক্ষেত্রে পদের নিচে Apply Now বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট পদের বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে। পদে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলি (যদি থাকে) পূরণ হলে Apply Now বাটন এ ক্লিক করলে উক্ত পদে আবেদন সম্পন্ন হয়ে যাবে। আবেদনকারী প্রার্থী এক/একাধিক পদে প্রয়োজন অনুযায়ী আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পদের অনুকূলে নির্ধারিত আবেদন ফি’র সঙ্গে আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে।

৯। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনকারী প্রার্থী ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেন্যু হতে মাই-অ্যাপ্লিকেশন (My Application) এ ক্লিক করে আবেদনকারীর আবেদনকৃত পদের তালিকা দেখতে পারবেন। প্রার্থীকে আবেদনের পরে ৭২ ঘণ্টার মধ্যে আবশ্যিকভাবে অনলাইনের মাধ্যমে উক্ত এক/একাধিক পদের আবেদন ফি প্রদান করতে হবে।

১০। MPA Job Circular 2026 এ সরকারি ছাড়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে সন্তোষজনক প্রাক-পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।

১১। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ এর বিষয়ে কোন প্রকার সুপারিশ কিংবা তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না;

১২। বোর্ডের নিয়োগ পদ্ধতি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টি, এ/ ডি, এ প্রদান করা হবে না।

১৩। Mongla Port Authority Job Circular 2026 এ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন/বাতিলের চূড়ান্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১৪। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থী মোবাইল নম্বর/ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষার সময়ে এই প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করবেন।

১৫। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট https://mpa.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

১৬। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

ডিক্লারেশন

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

MPA Job Circular 2026 এ আবেদন চলাকালীন সময়ে কোন ধরনের কারিগরি ত্রুটির সম্মুখীন হলে অনলাইন সাপোর্ট ডেস্ক এ লগইন করা অবস্থায় নতুন একটি টিকেট তৈরি করে সমস্যার বিবরণসহ পোস্ট করে সমাধান পাওয়া যাবে। পাশাপাশি কারিগরি সমস্যার বিষয় উল্লেখ করে career@ mpajobsbd.com অথবা career@mpa.gov.bd এ সরাসরি ইমেইল করা যাবে এবং আবেদনপত্র গ্রহণকালীন সময়ে যে কোন সহায়তা গ্রহণে অফিস চলাকালীন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত) ০১৯৫২-২০১২১৪ ও ০১৩২৯-৬৯৯১০০ নম্বরে সরাসরি ফোন করার সুযোগ থাকবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ MPA Job Circular 2026 Mongla Port Authority Job Circular 2026

Leave a Comment

Recent Posts

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।