যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১০৩টি শূন্যপদ

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Youth Development Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহবান করা হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০১টি ক্যাটাগরিতে ১০৩ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩১ মার্চ ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক কালবেলা পত্রিকায় । আবেদন শুরু ০২ এপ্রিল ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ০১ মে ২০২৬ইং।

নিম্নে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। DYD Job Circular 2026

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার যুব উন্নয়ন অধিদপ্তর চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল যুব উন্নয়ন অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। যুব উন্নয়ন অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?

যুব উন্নয়ন অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Department of Youth Development Job Circular 2026

এ ছাড়া এর সাথে আপনি যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে। এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে। DYD Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃযুব উন্নয়ন অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ৩১ মার্চ ২০২৬ইং
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃদৈনিক কালবেলা পত্রিকা
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০১টি
শূন্যপদঃ১০৩টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ০২ এপ্রিল ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ০১ মে ২০২৬ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ শূন্যপদের তথ্য

(০১) পদের নাম:অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১০৩ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Department of Youth Development Job Circular 2026

সূত্রঃ দৈনিক কালবেলা ৩১ মার্চ ২০২৬ইং
আবেদনের শুরুর তারিখঃ ০২ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ০১ মে ২০২৬
আবেদনের মাধ্যমঃ http://dyd.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আগ্রহী প্রার্থীগণ http://dyd.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

১। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/০৪/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ টা এবং Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০১/০৫/ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১.০৫.২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে সরকারি সিদ্ধান্তমতে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের বিষয়টি অনুসরণযোগ্য হবে।

কর্মরত প্রার্থীর আবেদন

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকুরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Department of Youth Development Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixelxপ্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel ×প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

২। DYD Job Circular 2026 এ Online এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩। প্রার্থী Department of Youth Development Job Circular 2026 এর Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

DYD Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা ) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Applicant’s Copy তে User ID দেওয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপান্ন) টাকা [পরীক্ষার ফি ৫০/-টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৫/-টাকা এবং ভ্যাট .৭৫ টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) ৫৬/- (ছাপান্ন) টাকা [পরীক্ষার ফি ৫০/-টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৫/-টাকা এবং ভ্যাট ০.৭৫ টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টারমধ্যে জমা দিবেন।

প্রথম SMS : DYD<space>User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example: DYD ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 56 / will be charged as application fee, Your PIN is XXXXXXXXXX. To pay fee Type DYD <Space>YES<Space>PIN and send to 16222

দ্বিতীয় SMS: DYD <space> YES <space>PIN লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
Example : DYD YES 123456789
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DYD Recruitment Application for xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXXXX)

বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

প্রবেশপত্র প্রাপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র সংগ্রহের নোটিশ http://DYD.teletalk.com.bd এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর ওয়েবসাইট http://www.dyd.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত SMS শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে।

পরীক্ষার সময়

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য http://dyd.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

১। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হবেন। শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

২। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূল কপিসমূহ প্রদর্শনপূর্বক প্রতিটির ০১(এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ:

(i) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র

(ii) অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);

(iii) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র

(iv) স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(v) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;

(vi) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামযুক্ত সিলসহ) প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(vii) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান/ বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;

(viii) শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ix) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং

(x) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ পত্র;;

কর্তৃপক্ষের নির্দেশনা

১। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।

২। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুষ্পষ্ট নাম ও পদবীসহ সিল থাকতে হবে।

৩। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৪। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না ।

৫। অসত্য/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো পর্যায়ে অসত্য/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ ভুয়া/ জাল / মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/ নির্বাচন/ নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.dyd.gov.bd এ পাওয়া যাবে।

৬। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য http://dyd.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

৭।অসত্য/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো পর্যায়ে অসত্য/ ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ/ ভুয়া/জাল/ মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/ নির্বাচন / নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.dyd.gov.bd এ পাওয়া যাবে।

৯। Department of Youth Development Job Circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন।

১০। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থী কর্তৃক এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

১১। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে DYD Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে :
DYD<space>Help<space>User<space>UserID & Send to 16222. Example: DYD Help User ABCDEF

PIN Number জানা থাকলে
DYD<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222. Example: DYD Help PIN 123456789.

১২। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস/ বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন / পরিবর্তন/ সংযোজন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ডিক্লারেশন

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Department of Youth Development Job Circular 2026 এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.query@teletalk.com.bd বা টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobs bdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name: DYD, Post Name: User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Youth Development Job Circular 2026 DYD Job Circular 2026

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।