কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ KB Job Circular 2026
কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তাদি পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://kb.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৩টি ক্যাটাগরিতে ২৮৭ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৩ মে ২০২৬ দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ২৪ মে ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬ইং।
নিম্নে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। KB Job Circular 2026 বা Karmasangsthan Bank Job Circular 2026
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার কর্মসংস্থান ব্যাংক নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল কর্মসংস্থান ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কর্মসংস্থান ব্যাংক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কর্মসংস্থান ব্যাংক এর কার্যাবলি মূলত কি?
কর্মসংস্থান ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Karmasangsthan Bank Job Circular 2026
এ ছাড়া এর সাথে আপনি কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | কর্মসংস্থান ব্যাংক |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৩ মে ২০২৬ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৩টি |
| শূন্যপদঃ | ২৮৭টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ২৪ মে ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ২৩ জুন ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | দেখতে ক্লিক করুন |
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ শূন্যপদের তথ্য
(০১) পদের নাম: সহকারী সদস্য (সাধারণ)
পদ সংখ্যাঃ ১২৫ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১,০০০–২৬,৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তবেশর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না।
(০২) পদের নাম: সহকারী সদস্য (ক্যাশ)
পদ সংখ্যাঃ ৬৩ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১,০০০–২৬,৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তবেশর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপি গ্রহণযোগ্য হবে না।
(০৩) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যাঃ ৯৯ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০/- )
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন স্নাতক বা
সমমানের ডিগ্রি।তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।
(খ) টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের
গতি থাকিতে হইবে; এবং
(গ) কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে অন্যূন ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদসহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ হইতে হইবে।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ
Karmasangsthan Bank Job Circular 2026
সূত্রঃ দৈনিক ইত্তেফাক পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইট ২৩ মে ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ২৪ মে ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৩ জুন ২০২৬
আবেদনের মাধ্যমঃ https://kb.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://kb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের সময়সীমা
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৫/২০২৬ স্থানীয় সময় সকাল ১০.০০ ঘটিকা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩/০৬/২০২৬ স্থানীয় সময় বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিবেন।
আবেদনকারীর বয়সসীমা
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সাধারন আবেদনকারীর বয়স নির্ধারণের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। আপনি বয়স নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষ যে সকল শর্ত মূল বিজ্ঞপ্তিতে দিয়ে থাকবে, সে শর্ত অনুযায়ী আপনি আবেদন করবেন। নিয়োগ পদের ক্ষেত্রে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে ভালো ভাবে দেখুন।
কর্মরত প্রার্থীর আবেদন
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ০৬ নং ক্রমিকে উল্লিখিত শর্ত মোতাবেক দলিলাদি নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Karmasangsthan Bank Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। Online এ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩।প্রার্থী KB Job Circular 2026 ও Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Karmasangsthan Bank Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না।
তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Karmasangsthan Bank Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: KB<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: KB ABCDEF
Reply (সকল পদের জন্য): Applicant’s Name Tk 112 / Tk 56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KB<Space>Yes<Space>PIN and send to 16222.
Reply সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা: Applicant’s Name, TK 56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KB<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: KB<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: KB YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment Completed Successfully for KB Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তি
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://kb.teletalk.com.bd অথবা কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে https://kb.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
পরীক্ষার সময়
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য https://kb.gov.bd ওয়েবসাইট হতেও জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ক্রমিক নং (১) ও (২) এ বর্ণিত পদে MCQ ও লিখিত পরীক্ষায় এবং ক্রমিক নং (৩) এ বর্ণিত পদে MCQ, লিখিত ও স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে বর্ণিত তথ্যাবলির সমর্থনে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/ ১ম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত সনদপত্র/কাগজপত্রের অনুলিপি আহ্বান করা হবে। দাখিলকৃত সনদপত্র/কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে:
(ক) সাম্প্রতিক তোলা ০৪ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি;
(খ) অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের Applicant’s Copy
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র
(ঘ) ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ০৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র;
(ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(চ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় জাবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ছ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র
(জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ঝ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং
(ঞ) MCO 3 লিখিত পরীক্ষার প্রবেপ্রধানের ফটোকপি।
কর্তৃপক্ষের নির্দেশনা
১।কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ‘O’ Level s ‘A’ Level পাস হলে দেশীও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।
২। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা: গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নংশিম/শাঃ১১/৫-১ (অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/১৯-১/2007/294 অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে।
৩। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ-সুবিধা দাবী করলে তা গ্রহণযোগ্য হবে না।
৪। ক্রমিক নং (১) ও (২) নং এ বর্নিত পদে প্রার্থীদের MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় এবং ক্রমিক নং (৩) এ বর্ণিত পদে MCQ, লিখিত, স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্ট ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। এমসিকিউ/লিখিত পরীক্ষা/স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্ট এর সময়, স্থান এবং Admit Card ডাউনলোড সম্পর্কিত তথ্য জাতীয় দৈনিক, কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ও https://kb.teletalk.com.bd এ এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
৬। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্ব Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৭। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে KB Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে; KB<space>Help<space> USER <space> User ID & Send to 16222.
Example: KB HELP USER ABCDEF
PIN Number জানা থাকলে; KB<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: KB HELP PIN 12345678
৮। কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে www.kb.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
৯। কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। প্রার্থী কর্তৃক প্রদত্ত/দাখিলকৃত কোনো তথ্য বা কাগজপত্র অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করাসহ আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচিত প্রার্থীদের পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে।
১১। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো/সকল আবেদন বাতিল/গ্রহণ/পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১২। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করার পরামর্শ প্রদান করা হলো।
১৩। যেকোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৪। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য https://kb.teletalk.com.bd এবং কর্মসংস্থান ব্যাংকের https://kb.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডিক্লারেশন
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক কর্মসংস্থান ব্যাংক নিয়োগ আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Karmasangsthan Bank Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর হতে ১২১ নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারবেন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd ই-মেইল করে জানতে পারবেন। এছাড়া টেলিটকের জব পোর্টাল-এ ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/ মেসেজ এর Subject-4 Organization Name: KB, Post Name: • Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ KB Job Circular 2026 Karmasangsthan Bank Job Circular 2026