কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone Rangpur Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর কমিশনার, কর অঞ্চল-রংপুর এর অধীন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণের মধ্য হতে নিম্নবর্ণিত ৫টি ক্যাটাগরির ৩৬ টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের (https://taxran.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
| আবেদন শুরু | ১১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ | ২৮ অক্টোবর ২০২৬ |
| আবেদনের মাধ্যম | http://taxran.teletalk.com.bd |
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ কর অঞ্চল রংপুর (Tax Zone Rangpur) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ কতটা সত্য ও সত্যতা যাচাইকৃত?
উত্তরঃ এটি একটি সম্পূর্ণ যাচাইকৃত ও সত্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কর অঞ্চল রংপুর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পোর্টাল (https://tzr.gov.bd/)-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার লিংক নিচে প্রদান করা হয়েছে।
প্রশ্নঃ কতটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?
উত্তরঃ ০৫টি ক্যাটাগরিতে
প্রশ্নঃ কর অঞ্চল রংপুরয় কত জন নিয়োগ দেওয়া হবে?
উত্তরঃ ৩৬ জন নিয়োগ দেওয়া হবে।
প্রশ্নঃ কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হয়?
উত্তরঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রশ্নঃ কোন তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কখন?
উত্তরঃ আবেদন শুরু ১১ অক্টোবর ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর ২০২৬ইং।
প্রশ্নঃ মূল বিজ্ঞপ্তি ও আবেদন করার লিংক আছে?
উত্তরঃ হ্যা, নিম্নে মূল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক রয়েছে।
নিম্নে কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
চাকরির প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার কর অঞ্চল রংপুর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল
কর অঞ্চল রংপুর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়?
কর অঞ্চল রংপুর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন?
কর অঞ্চল রংপুর এর কার্যাবলি মূলত কি?
কর অঞ্চল রংপুর এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
এটির ভিশন এবং মিশন কি?
দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ কি কি ?
সকল উত্তরঃ এই সকল প্রশ্নের উত্তর পাবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে
লিংকঃ https://tzr.gov.bd/
- পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কর অঞ্চল রংপুরের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নাম | কর অঞ্চল রংপুর |
| ইংরেজী নাম | Tax Zone Rangpur |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
| প্রকাশ সূত্র | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর |
| লিঙ্গ | নারী ও পুরুষ |
| বেতন স্কেল | গ্রেড-১৪ থেকে গ্রেড-২০ |
| নাগরিকত্ব | বাংলাদেশি |
| ক্যাটাগরি | ০৫টি |
| শূন্যপদ | ৩৬টি |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখ | ১১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২৮ অক্টোবর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://tzr.gov.bd/ |
| আবেদন করার লিংক | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ



Tax Zone Rangpur Job Circular 2026
| সূত্র | অফিসিয়াল ওয়েবসাইট ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদনের শুরুর তারিখ | ১১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২৮ অক্টোবর ২০২৬ |
| আবেদনের লিংক | http://taxran.teletalk.com.bd |
আরো চাকরির খবর
- কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩৬টি শূন্যপদ
- কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪৭টি শূণ্যপদ
- কর অঞ্চল-৪ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩৪টি শূন্যপদ
- ক্রীড়া পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪৩টি শূণ্যপদ
- জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২১টি শূন্যপদ
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
কর অঞ্চল রংপুর নিয়োগ আবেদনের নিয়মাবলি
আবেদন করবো কিভাবে?
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে https://taxran, teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা কত?
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১১/১০/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা কত?
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১/১০/২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বৎসর (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে)।
কর্মরত প্রার্থী আবেদন করতে পারবে?
হ্যা, কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারী/আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
আবেদনে ছবির সাইজ ও স্বাক্ষরের সাইজ কত?
১। Tax Zone Rangpur Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা (অনধিক ৩ মাস) রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Tax Zone Rangpur Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
তথ্য ও স্বাক্ষর ভুল হলে কি করবো?
Tax Zone Rangpur Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি কিভাবে জমা দিবো?
Tax Zone Rangpur Job Circular 2026 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
| ০১ হতে ০৪ পর্যন্ত পদে | ১০০ /- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা |
| ৫ নং পদে | ৫০ /- টাকা ও সার্ভিস চার্জ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা |
প্রথম SMS : TAXRAN User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: TAXRAN ABCDEF & send to 16222 Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type TAXRAN Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: TAXRAN Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: TAXRAN Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for TAXRAN Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
প্রবেশপত্র ও পরীক্ষার সময় কিভাবে পাবো?
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://taxran.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময় কিভাবে পাবো?
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল-২, ঢাকা’র নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের https://taxran.teletalk.com.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.taxeszone2dhaka.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি কি কি ?
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক- ক হতে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে।
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ)।
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।
(গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
(ঘ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক
(ঙ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসাবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার প্রমাণপত্র (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ ভারতীয় তালিকা/ লাল মুক্তিবার্তা নম্বর সাময়িক সনদের নম্বর ও তারিখ / বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র উপস্থাপন করতে হবে।
(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা প্রশাসক / পৌরসভার মেয়র বা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
(ছ) জাতীয় পরিচয়পত্র।
(জ) Online-এ পুরণকৃত আবেদনপত্রের রঙ্গিন কপি (Applicant’s Copy) ও ( Admit Card)।
কর্তৃপক্ষের কি কি নির্দেশনা রয়েছে?
১। কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ বেতন স্কেল নির্ধারিত হবে “চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬” অনুযায়ী। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে
।২। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৩। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে।
৪। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল-রংপুরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের www.tzr.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল / অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৬।যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।
৭। Tax Zone Rangpur Job Circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৮। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Tax Zone Rangpur Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে TAXRAN HelpUserUser ID & Send to 16222.
Example: TAXRAN Help User ABCDEF & Send to 16222.
PIN No. জানা থাকলে TAXRANHelpPINPIN Number & Send to 16222.
Example: TAXRAN Help PIN 12345678 & Send to 16222.
৯। কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল-রংপুরের ওয়েবসাইট www.tzr.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ্সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.tzr.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
১০। লিখিত/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১১। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১২। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৩। কর্তৃপক্ষ কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তির পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪। আবেদনপত্র ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ডিক্লারেশন কি রয়েছে?
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক কর অঞ্চল রংপুর নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহই করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Tax Zone Rangpur Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject-এ Organization Name: TAXRAN, Post Name: * * *, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
কর অঞ্চল রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone Rangpur Job Circular 2026