কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১২২টি শূন্যপদ

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone Jashore Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর কমিশনার, কর অঞ্চল-যশোর এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধিমোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল-যশোর এর অধিক্ষেত্রাধীন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তসাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর https://taxjsr.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৬টি ক্যাটাগরিতে ১২২ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০৩ মে ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ০৫ মে ২০২৬ইং হতে এবং আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২৬ইং।

নিম্নে কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Tax Zone Jashore Job Circular 2026

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার কর অঞ্চল যশোর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল কর অঞ্চল যশোর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কর অঞ্চল যশোর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কর অঞ্চল যশোর এর কার্যাবলি মূলত কি?

কর অঞ্চল যশোর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Tax Zone Jashore Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

প্রতিষ্ঠানের নামঃকর অঞ্চল যশোর
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৩ মে ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৬টি
শূন্যপদঃ১২২টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ২৫ মে ২০২৬
আবেদনের শেষ তারিখঃ২৫ মে ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

কর-অঞ্চল-যশোর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
কর-অঞ্চল-যশোর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
কর-অঞ্চল-যশোর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
কর-অঞ্চল-যশোর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4
কর-অঞ্চল-যশোর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-5

Tax Zone Jashore Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াক ওয়েবসাইট ০৩ মে ২০২৬ইং
আবেদনের শুরুর তারিখঃ ০৫ মে ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৫ মে ২০২৬
আবেদনের লিংকঃ https://taxisr.teletalk.com.bd/

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

কর অঞ্চল যশোর নিয়োগ আবেদনের নিয়মাবলি

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://taxisr.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ মে ২০২৬, সকাল ১০.০০ টা। Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ মে ২০২৬, বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ২৫মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে।

কর্মরত প্রার্থীর আবেদন

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি সিলেক্ট করতে হবে।

অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Tax Zone Jashore Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

২। কর কমিশনারের কার্যালয় যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী Tax Zone Jashore Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Tax Zone Jashore Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copyr কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বাছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে, কর কমিশনারের কার্যালয় যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copyতে সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Tax Zone Jashore Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি- পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৫ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ০৬ এ বর্ণিত পদের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/-টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরৎযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

তবে সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬(ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS TAXJSR <space> USER ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: TAXJSR ABCDEF
Reply: Aplicant’s Name, TK 112 or TK 56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type TAXJSR <space>YES< space> PIN and Send to 16222

দ্বিতীয় SMS TAXJSR <space> YES <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: TAXJSR YES 12345678
Reply: Congratulations! Aplicant’s Name, payment completed successfully for TAXJSR Application for (Post Name). User ID is (ABCDEF) and Password (XXXXXXX).

প্রবেশপত্র প্রাপ্তি

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://taxjsr.teletalk.com.bd/ অথবা কর অঞ্চল-যশোর এর ওয়েবসাইট https://taxeszonejashore.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://taxeszonejashore.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং- (১) এ বর্ণিত কম্পিউটার অপারেটর,ক্রমিক নং-(২) এ বর্ণিত প্রধান সহকারী, ক্রমিক নং- (৩) এ বর্ণিত উচ্চমান সহকারী ক্রমিক নং- (৪) এ বর্ণিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও ক্রমিক নং- (৫) এ বর্ণিত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং- (৬) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন।

কর কমিশনারের কার্যালয় যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙ্গিন ছবি দাখিল করতে হবে :

ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);

খ। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;

গ। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

ঙ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;

চ। ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;

ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের মূলকপি; এবং
জ। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant’s Copy) এবং প্রবেশপত্র (Admit Card) এর রঙ্গিন প্রিন্ট কপি

কর্তৃপক্ষের নির্দেশনা

১। কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিকস্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

২। প্রার্থী কোন কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারী নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া তা অনুসারে সম্পন্ন হবে।

৩। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। কর কমিশনারের কার্যালয় যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৫। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।

৬। কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৭। কর্তৃপক্ষ কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত শূণ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।

৮। অনলাইন এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৯। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১০। কর কমিশনারের কার্যালয় যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না।

১১। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১২। প্রার্থীর পক্ষে যেকোনো প্রকারের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এবং তিনি নিয়োগযোগ্য বিবেচিত হবেন না।

১৩। Tax Zone Jashore Job Circular 2026 এ USER ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

১৪। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Tax Zone Jashore Job Circular 2026 এর নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

USER ID জানা থাকলে:
TAX.JSR<space>Help<space>USER <space> USER ID & Send to ১৬২২২ নম্বরে Example: TAXJSR Help USER ABCDEF
PIN Number জানা থাকলে:
TAXJSR<space>Help<space>PIN<space>PIN No& Send to১৬২২২ নম্বরে। Example: TAX.JSR Help PIN 12345678

১৫। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল-যশোর এর ওয়েবসাইট https://taxeszonejashore.gov.bd এবং https://taxjsr.teletalk.com.bd/ অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

ডিক্লারেশন

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক কর অঞ্চল যশোর নিয়োগ আবেদপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ/হেল্পলাইন

Tax Zone Jashore Job Circular 2026 এ Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalkএ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: TAX. JSR Post Name * * * * Applicant’s User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

কর অঞ্চল যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone Jashore Job Circular 2026
কর কমিশনারের কার্যালয় যশোর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।