কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১২২টি শূন্যপদ

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone Dinajpur Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর অঞ্চল-দিনাজপুর এর আওতাধীন দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কর অফিসসমূহের গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নবর্ণিত ৬ ক্যাটাগরির ১২২টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা যারা বাংলাদেশের নাগরিক তাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (https://taxdin.teletalk.com.bd) দরখাস্ত আহবান করা যাচ্ছে।

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৬টি ক্যাটাগরিতে ১২২ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৭ এপ্রিল ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ০৩ মে ২০২৬ইং হতে এবং আবেদনের শেষ তারিখ ১৭ মে ২০২৬ইং।

নিম্নে কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Tax Zone Dinajpur Job Circular 2026

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার কর অঞ্চল দিনাজপুর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল কর অঞ্চল দিনাজপুর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কর অঞ্চল দিনাজপুর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কর অঞ্চল দিনাজপুর এর কার্যাবলি মূলত কি?

কর অঞ্চল দিনাজপুর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে কর কমিশনারের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Tax Zone Dinajpur Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

কর কমিশনারের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিবরন

প্রতিষ্ঠানের নামঃকর অঞ্চল দিনাজপুর
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৭ এপ্রিল ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৬টি
শূন্যপদঃ১২২টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ০৩ মে ২০২৬
আবেদনের শেষ তারিখঃ১৭ মে ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

কর-অঞ্চল-দিনাজপুর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
কর-অঞ্চল-দিনাজপুর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
কর-অঞ্চল-দিনাজপুর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
কর-অঞ্চল-দিনাজপুর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4

Tax Zone Noakhali Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২১ এপ্রিল ২০২৬
আবেদনের শুরু করার তারিখ : ০৩ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ : ১৭ মে ২০২৬
আবেদনের লিংক: https://taxdin.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://taxdin.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

২। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হতে পারে।

আবেদনের সময়সীমা

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩ মে ২০২৬ পূর্বাহ্ন ১০:০০ ঘটিকা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৭ মে ২০২৬ অপরাহ্ন ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনকারীর বয়স ৩ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বৎসর এর মধ্যে হতে হবে (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র অনুসরণ করা হবে)।

কর্মরত প্রার্থীর আবেদন

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি/আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Tax Zone Dinajpur Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

২। কর কমিশনারের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী Tax Zone Dinajpur Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Tax Zone Dinajpur Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, কর কমিশনারের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করা যাবে না বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Tax Zone Dinajpur Job Circular 2026 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা

এবং ৬ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ ) ক্ষেত্রে সকল পদে আবেদন ফি হতে ৫০/- (পঞ্চাশ) টাকা) ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও কর কমিশনারের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS : TAXDIN<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: TAXDIN ABCDEF & send to 16222 Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type TAXDIN <Space> Yes <space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: TAXDIN <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: TAXDIN Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for TAXDIN Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://taxdin.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল- দিনাজপুরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের (www.taxeszonedinajpur.gov.bd) মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক-ক হতে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে:

ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ)।

খ। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।

গ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।

ঘ। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণক।

ঙ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসাবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার প্রমাণপত্র (সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ ভারতীয় তালিকা/ লাল মুক্তিবার্তা নম্বর/ সাময়িক সনদের নম্বর ও তারিখ / বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) এবং আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র উপস্থাপন করতে হবে।

চ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা প্রশাসক/ পৌরসভার মেয়র বা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

ছ। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ।

জ। Online-এ পূরণকৃত আবেদনপত্রের রঙ্গিন কপি (Applicant’s Copy) ও প্রবেশপত্র (Admit Card)।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিকস্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

২। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা অনুসরণ করা হবে।।

৩। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। কর কমিশনারের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ‘কম্পিউটার অপারেটর’ পদ পূরণে ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে।

৫। লিখিত/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬। কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৭। কর অঞ্চল দিনাজপুর নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ বিধি-বিধান প্রযোজ্য হবে।

৮। কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৯। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন।

১০। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।

১১। Tax Zone Dinajpur Job Circular 2026 এ USER ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

১২। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Tax Zone Dinajpur Job Circular 2026 এর নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে TAXDIN <space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: TAXDIN Help User ABCDEF & Send to 16222.
PIN No. জানা থাকলে TAXDIN<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.
Example: TAXDIN Help PIN 12345678 & Send to 16222.

১৩। কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল-দিনাজপুর এর ওয়েবসাইট www.taxeszonedinajpur.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ্‌সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় অন্যান্য তথ্য www.taxeszonedinajpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

১৪। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ডিক্লারেশন

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক কর অঞ্চল দিনাজপুর নিয়োগ আবেদপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ/হেল্পলাইন

Tax Zone Dinajpur Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject – Organization Name: TAXDIN, Post Name: * Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

কর অঞ্চল দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone Dinajpur Job Circular 2026
কর কমিশনারের কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।