কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪২টি শূন্যপদ

কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone-2 Dhaka Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর কমিশনার, কর অঞ্চল- ০২, ঢাকা এর অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল- ০২, ঢাকার অধিক্ষেত্রাধীন ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তসাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর https://tax2.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ১৮ অক্টোবর ২০২৬ 
আবেদনের মাধ্যমhttp://tax2.teletalk.com.bd    

কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ কর অঞ্চল-২ ঢাকা (Tax Zone-2 Dhaka) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ কতটা সত্য ও সত্যতা যাচাইকৃত?

উত্তরঃ এটি একটি সম্পূর্ণ যাচাইকৃত ও সত্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কর অঞ্চল-২ ঢাকা কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পোর্টাল (www.taxeszone2dhaka.gov.bd)-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার লিংক নিচে প্রদান করা হয়েছে।

প্রশ্নঃ কতটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?
উত্তরঃ ০৭টি ক্যাটাগরিতে

প্রশ্নঃ কর অঞ্চল-২ ঢাকায় কত জন নিয়োগ দেওয়া হবে?
উত্তরঃ ৪২ জন নিয়োগ দেওয়া হবে।

প্রশ্নঃ কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হয়?
উত্তরঃ ২৪ সেপ্টেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।

প্রশ্নঃ কোন তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কখন?
উত্তরঃ আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬ইং।

প্রশ্নঃ মূল বিজ্ঞপ্তি ও আবেদন করার লিংক আছে?
উত্তরঃ হ্যা, নিম্নে মূল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক রয়েছে।

নিম্নে কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

চাকরির প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল

কর অঞ্চল-২ ঢাকা কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়?

কর অঞ্চল-২ ঢাকা পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন?

কর অঞ্চল-২ ঢাকা এর কার্যাবলি মূলত কি?

কর অঞ্চল-২ ঢাকা এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

এটির ভিশন এবং মিশন কি?

দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ কি কি ?

সকল উত্তরঃ এই সকল প্রশ্নের উত্তর পাবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে
লিংকঃ www.taxeszone2dhaka.gov.bd

  • পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কর অঞ্চল-২ ঢাকাের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নাম কর অঞ্চল-২ ঢাকা
ইংরেজী নাম Tax Zone-2 Dhaka
বিজ্ঞপ্তি প্রকাশ ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ সূত্রঅফিসিয়াক ওয়েবসাইট
চাকরির ধরন   সরকারি চাকরি
বয়সসীমা    ১৮ থেকে ৩২ বছর
লিঙ্গ   নারী ও পুরুষ
বেতন স্কেল  গ্রেড-১৩ থেকে গ্রেড-২০
নাগরিকত্ব  বাংলাদেশি
ক্যাটাগরি  ০৭টি
শূন্যপদ   ৪২টি
আবেদন করার মাধ্যম  অনলাইন
আবেদন শুরু করার তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ  তারিখ১৮ অক্টোবর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটwww.taxeszone2dhaka.gov.bd     
আবেদন করার লিংক  বিজ্ঞপ্তির নিচে দেখুন

কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

কর-অঞ্চল-২-ঢাকা-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
কর-অঞ্চল-২-ঢাকা-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
কর-অঞ্চল-২-ঢাকা-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
কর-অঞ্চল-২-ঢাকা-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4

Tax Zone-2 Dhaka Job Circular 2026

সূত্রঅফিসিয়াল ওয়েবসাইট ২৪ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শুরুর তারিখ২৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ১৮ অক্টোবর ২০২৬
আবেদনের লিংকhttp://tax2.teletalk.com.bd    

আরো চাকরির খবর

আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ আবেদনের নিয়মাবলি

আবেদন করবো কিভাবে?
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে http://tax2.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা কত?
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল-১০:০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৮ অক্টোবর ২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা কত?
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে)।

কর্মরত প্রার্থী আবেদন করতে পারবে?
হ্যা, কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি সিলেক্ট করতে হবে।
অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

আবেদনে ছবির সাইজ ও স্বাক্ষরের সাইজ কত?
১। Tax Zone-2 Dhaka Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

২। কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Tax Zone-2 Dhaka Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

তথ্য ও স্বাক্ষর ভুল হলে কি করবো?
Tax Zone-2 Dhaka Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন । যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDFকপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি কিভাবে জমা দিবো?
Tax Zone-2 Dhaka Job Circular 2026 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

০১ হতে ০৬ পর্যন্ত পদে১০০ /- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা
৭ নং পদে৫০ /- টাকা ও সার্ভিস চার্জ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা

প্রথম SMS TAX2User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : TAX2 ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type TAX2 Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: TAX2 Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Example: TAX2 Yes 12345678& send to 16222
Reply: Congratulations ! Applicant’s Name, Payment completed successfully for TAX2 Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

প্রবেশপত্র ও পরীক্ষার সময় কিভাবে পাবো?
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://tax2.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু মাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইলফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময় কিভাবে পাবো?
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল-২, ঢাকা’র নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের http://tax2.teletalk.com.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.taxeszone2dhaka.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি কি কি ?
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙ্গিন ছবি দাখিল করতে হবে :

ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);
খ। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;
গ। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

ঙ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;
চ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের মূলকপি; এবং
জ। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant’s Copy) এবং প্রবেশপত্র ( Admit Card) এর রঙ্গিন প্রিন্ট কপি

কর্তৃপক্ষের কি কি নির্দেশনা রয়েছে?
১। কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং- (১) এ বর্ণিত কম্পিউটার অপারেটর, ক্রমিক নং- ( ২ ) এ বর্ণিত প্রধান সহকারী, ক্রমিক নং- (৩) এ বর্ণিত উচ্চমান সহকারী, ক্রমিক নং- (৪) এ বর্ণিত সাঁটমুদ্রাক্ষরিক-কাম- কম্পিউটার অপারেটর, ক্রমিক নং- (৫) এ বর্ণিত অফিস সহকারী-কাম- অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্রমিক নং- (৬) এ বর্ণিত গাড়ি চালক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং- (৭) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা প্রদানের জন্য যোগ্য বিবেচিত হবেন।

২। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৩। প্রার্থী কোন কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সর্বশেষ সরকারী নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া তা অনুসারে সম্পন্ন হবে।

৬।প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৭। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে এবং তা কর অঞ্চল- ০২, ঢাকা এর নোটিশ বোর্ড এবং www.taxeszone2dhaka.gov.bd ওয়েবসাইটে ও প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।

৮। পরীক্ষা ও যোগদান সম্পর্কিত বিষয়াদি নিম্নবর্ণিতরূপে নির্ধারিত হবে, যথা:
ক। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ‘কম্পিউটার অপারেটর’ পদ পূরণে ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে।
খ। কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল পদ পূরণে ‘কর বিভাগ (১০ম গ্রেড হইতে ২০তম গ্রেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হবে।
গ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন।

৯। Tax Zone-2 Dhaka Job Circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

১০। শুধু মাত্র টেলিটক প্রি-পেইড মোবাইলফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Tax Zone-2 Dhaka Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে TAX2HelpUserUser ID & Send to 16222.
Example: TAX2 Help User ABCDEF& Send to 16222.
PIN Number জানা থাকলে TAX2HelpPINPIN Number & Send to 16222. Example: TAX2 Help PIN 12345678& Send to 16222.

১১। কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়া ও কর অঞ্চল-২, ঢাকার ওয়েব সাইট www.taxeszone 2.dhaka.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ্‌সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.taxeszone 2 dhaka.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
১২। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।

১৩। পদ সংখ্যা হ্রাস ও বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৪। অনলাইন এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৬। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৭। একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না।

১৮। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৯। প্রার্থীর পক্ষে যেকোনো প্রকারের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এবং তিনি নিয়োগযোগ্য বিবেচিত হবেন না।
২০। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

ডিক্লারেশন কি রয়েছে?
কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহই করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন
Tax Zone-2 Dhaka Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা zone2com@gmail.com ই-মেইল যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name : Taxes Zone 2, Dhaka, Post Name: * * * Applicant’s User ID ও Contact Numberঅবশ্যই উল্লেখ করতে হবে)।

কর অঞ্চল-২ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone-2 Dhaka Job Circular 2026

Leave a Comment