রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Rajshahi Divisional Commissioner Office Job Circular 2024 রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এর নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইন এ (http://divraj.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ মোট ১০টি ক্যাটাগরিতে ২৯ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১৬ মে ২০২৪ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদনের শুরু ২০ মে ২০২৪ ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৪। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। আবেদন করতে হবে অনলাইনে।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Rajshahi Divisional Commissioner Office Job Circular 2024
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন রাজশাহী বিভাগের বিখ্যাত ব্যক্তিদের নাম ,বিখ্যাত বা ঐতিহাসিক স্থান বা জায়গার নাম, রাজশাহী বিভাগ কখন বিভাগে রুপান্তর করা হয়,রাজশাহী বিভাগের আয়তন, রাজশাহী বিভাগের জনসংখ্যা, রাজশাহী বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
রাজশাহী বিভাগ এর ভিশন এবং মিশন কি? রাজশাহী বিভাগ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। রাজশাহী বিভাগ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। রাজশাহী বিভাগের কার্যাবলি মূলত কি?
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Rajshahi Divisional Commissioner Office Job Circular 2024
আরো কিছু চাকরির খবর
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ১৬ মে ২০২৪ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ১০টি |
| শূন্যপদঃ | ২৯টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ২০ মে ২০২৪ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ১৫ জুন ২০২৪ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ
১। পদের নামঃ উপ প্রশাসনিক কর্মকর্তা (পূবর্তন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর)
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-১৩)১১০০০-২৬৫৯০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রোবলসুটিং-এ দক্ষতা;
(গ) কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা;
(ঘ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; এবং
(ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে নূন্যতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
২। পদের নামঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূবর্তন সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর)
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-১৪)১০২০০-২৪৬৮০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রোবলসুটিং-এ দক্ষতা;
(গ) কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা;
(ঘ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি সম্পন্ন হতে হবে; এবং
(ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে নূন্যতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
৩। পদের নামঃ হিসাবরক্ষক
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-১৪)১০২০০-২৪৬৮০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি;
খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা; এবং
গ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।
৪। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১৪টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-১৬)৯৩০০-২২৪৯০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা; এবং
গ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। Rajshahi Divisional Commissioner Office Job Circular 2024
৫। পদের নামঃ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যাঃ ০২টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-১৬)৯৩০০-২২৪৯০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test (স্ট্যান্ডাড এপটিটিউড টেস্ট) এ উত্তীর্ণ হতে হবে।
৬। পদের নামঃ ডেসপাস রাইডার
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-২০)৮২৫০-২০০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
খ) মোটরসাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী।
৭। পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৬টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-২০)৮২৫০-২০০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮। পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-২০)৮২৫০-২০০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) সুস্বাস্থ্যের অধিকারী।
৯। পদের নামঃ মালি
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-২০)৮২৫০-২০০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১০। পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেড-২০)৮২৫০-২০০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো
Rajshahi Divisional Commissioner Office Job Circular 2024
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরু করার তারিখঃ ২০ মে ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ১৫ জুন ২০২৪
আবেদন করার লিংকঃ http://divraj.teletalk.com.bd
আরো চাকরির খবর