পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ৬৫টি শূন্যপদ

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Planning Division Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে (https://plandiv.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত সরাসরি বা অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০৪টি ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩০ অক্টোবর ২০২৫ অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ০৫ নভেম্বর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৫ইং।

নিম্নে পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। 

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Planning Division Job Circular 2025    

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার পরিকল্পনা বিভাগ নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল পরিকল্পনা বিভাগ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। পরিকল্পনা বিভাগ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। পরিকল্পনা বিভাগ এর কার্যাবলি মূলত কি? 

পরিকল্পনা বিভাগ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে পরিকল্পনা বিভাগ নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Planning Division Job Circular 2025 

এ ছাড়া এর সাথে আপনি পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।

আরো কিছু চাকরির খবর

সকল সরকারি চাকরি 

সকল বেসরকারি চাকরি 

সকল ব্যাংক চাকরি 

সকল ডিফেন্স চাকরি 

সকল জেলা ভিত্তিক চাকরি 

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন

প্রতিষ্ঠানের নামঃপরিকল্পনা বিভাগ
বিজ্ঞপ্তি প্রকাশঃ৩০ অক্টোবর ২০২৫
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৪টি
শূন্যপদঃ৬৫টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ০৫ নভেম্বর ২০২৫ইং
আবেদনের শেষ তারিখঃ২৫ নভেম্বর ২০২৫ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদ সম্পর্কে আলোচনা

পরিকল্পনা বিভাগ নিয়োগ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে পরিকল্পনা বিভাগ অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে। 

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও  গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন পরিকল্পনা বিভাগ কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে। 

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - 1
পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - 2
পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - 3
পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - 4

Planning Division Job Circular 2025 

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ৩০ অক্টোবর ২০২৫

আবেদনের শুরুর তারিখঃ ০৫ নভেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখঃ ২৫ নভেম্বর ২০২৫

আবেদনের মাধ্যমঃ http://plandiv.teletalk.com.bd 

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

পরিকল্পনা বিভাগ নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://plandiv.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। 

২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের সময়সীমা 

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৫/১১/২০২৫ তারিখ, সকাল ৯.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/১১/২০২৫ তারিখ, বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনকারীর বয়সসীমা

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সাধারন আবেদনকারীর বয়স সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/১০/২০২৫ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের ১ ও ৩ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে  ভালো ভাবে দেখুন।  

কর্মরত প্রার্থীর আবেদন

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন (V) দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। PlanDiv Job Circular 2025 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

২। Planning Division Job Circular 2025 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩।প্রার্থী PlanDiv Job Circular 2025 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

PlanDiv Job Circular 2025 এ Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/খোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। 

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Planning Division Job Circular 2025 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। 

বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS PLANDIV<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: PLANDIV ABCDEF

Reply: Applicant’s Name Tk. 112 or Tk. 56 will be charged as application fee. Your PIN is XXXXXXXXXX. To pay fee Type PLANDIV<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS PLANDIV<space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: PLANDIV YES XXXXXXXXXX

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PLANDIV Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxXXXXX).

প্রবেশপত্র প্রাপ্তি

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রাপ্তির বিষয়টি https://plandiv.teletalk.com.bd অথবা পরিকল্পনা বিভাগের Website: www.plandiv.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য https://plandiv.gov.bd/ ওয়েবসাইট হতেও জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

১। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

২। প্রার্থী যেই ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক /ওয়ার্ড কাউন্সিলর/আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।

৩। কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

৪। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড ও তদুর্দ্ধ গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

৫। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;

৬। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (রঙিন Applicant’s copy) ।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ৩ ও ৪ নং ক্রমিকের শূন্য পদ পূরণে ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন- গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ (সংশোধিত ২০২০) এবং ২নং ক্রমিকের শূন্য পদ পূরণে ‘সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে।

২। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৩। চাকুরির আবেদন ফরমে (Applicant’s Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

৪। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 

৬। Planning Division Job Circular 2025 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক Print (রশিন কপি) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

৭। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে PlanDiv Job Circular 2025 এ নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে PLANDIV<space>Help<space> User <space>User ID & Send to 16222. Example: PLANDIV HELP USER ABCDEF

PIN Number জানা থাকলে PLANDIV<space>Help<space>PIN<space> PIN No & Send to 16222. Example: PLANDIV HELP PIN 12345678

৮। পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পরিকল্পনা বিভাগের ওয়েবপোর্টাল (www.plandiv.gov.bd) এবং https://plandiv.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.plandiv.gov.bd) ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং sms এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৯। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১০। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১১। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে পরিকল্পনা বিভাগ কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

ডিক্লারেশন

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক পরিকল্পনা বিভাগ নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

PlanDiv Job Circular 2025 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (ই-মেইল/মেসেজ এর subject-Organization Name: PLANDIV, Post Name: *, Applicant’s User ID. Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Planning Division Job Circular 2025 PlanDiv Job Circular 2025

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।