জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২০টি শূণ্যপদ

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ MOPA Job Circular 2026 জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির সকল তথ্য পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় এর বিজ্ঞপ্তির সকল পদের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কে জানার জন্য বিজ্ঞপ্তির শেষে লিংক দেওয়া হয়েছে। তাই বিজ্ঞপ্তির সকল তথ্য নিম্নে দেখুন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্বখাতভুক্ত পদসমূহে অনলাইনে (https://mopa.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

Ministry of Public Administration Job Circular 2026

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০২টি ক্যাটাগরিতে মোট ২০টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০৫ মে ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদনের শুরু ১২ মে ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ০৪ জুন ২০২৬ইং।

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়া-তাড়ি পারা যায় জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। MOPA Job Circular 2026

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতি মন্ত্রী সচিব এর দায়িত্বে কে কে আছেন তাদের নাম কি? জনপ্রশাসন মন্ত্রণালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় কার্যাবলি মূলত কি?

জনপ্রশাসন মন্ত্রণালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Ministry of Public Administration Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃ জনপ্রশাসন মন্ত্রণালয়
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৫ মে ২০২৬ইং
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০২টি
শূন্যপদঃ২০টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১২ মে ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ০৪ জুন ২০২৬ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ শূন্যপদের তথ্য

(০১) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৩ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং
বাংলায় ৪৫ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০
ও বাংলায় ২৫ শব্দ; এবং
(ঙ) কম্পিউটারে word processing-সহ ই-মেইল, ফ্যাক্স
পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

(০২) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১৭টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৭ (৮,২৫০-২০,০১০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.)
বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

জনপ্রশাসন-মন্ত্রণালয়-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬--1
জনপ্রশাসন-মন্ত্রণালয়-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬---2
জনপ্রশাসন-মন্ত্রণালয়-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬---3

Ministry of Public Administration Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ০৫ মে ২০২৬ইং
আবেদনের শুরুর তারিখঃ ১২ মে ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ০৪ জুন ২০২৬
আবেদনের মাধ্যমঃ https://mopa.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://mopa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

২। চাকুরির আবেদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

আবেদনের সময়সীমা

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/০৫/২০২৬ সকাল ৯:০০ টা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪/০৬/২০২৬ বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনকারীর বয়সসীমা

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১.০৫.২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে, ক্রমিক-১ নং এর উল্লিখিত পদের বিভাগীয়
প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবেনা।

কর্মরত প্রার্থীর আবেদন

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত/ বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণসাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। MOPA Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

২। Ministry of Public Administration Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Ministry of Public Administration Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

MOPA Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা, ২ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

তবে Ministry of Public Administration Job Circular 2026 এ সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ)টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online- আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS: MOPA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: MOPA ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 168/112/56 will be charged as application fee. Your PIN is XXXXXXXXXX. To pay fee Type MOPA <Space> Yes < Space > PIN and send to 16222.

দ্বিতীয় SMS: MOPA<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example :MOPA YES XXXXXXXXXX
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for MOPA Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি ও পরীক্ষার সময়

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mopa.teletalk.com.bd অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের Website: www.mopa.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি।

(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধনী ২০২০)’ অনুসরণ করা হবে।

২। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৩। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ এ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

৪। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Formসহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।

৫। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৬। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৭। Ministry of Public Administration Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

৮। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে MOPA Job Circular 2026 এর নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে MOPA<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: MOPA HELP USER ABCDEF

PIN Number জানা থাকলে: MOPA<space>Help<space>PIN<space> PIN No & Send to 16222. Example: MOPA HELP PIN 12345678

৯। পত্রিকা ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd এ জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য যাবে। এছাড়া QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

১০। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

যোগাযোগ/হেল্পলাইন

MOPA Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject- এ Organization Name: MOPA, Post Name: *** Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ MOPA Job Circular 2026 Ministry of Public Administration Job Circular 2026

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।