কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Kurigram DC Office Job Circular 2026 কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম এর রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরণের নিমিত্ত কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফরমে/নির্ধারিত ফরমে https://dckurigram.teletalk.com.bd এ অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদন শুরুর তারিখঃ ০৪ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ০২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ https://dckurigram.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।
এখানে যে সকল তথ্য পাবেন
- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের টেবিল সারাংশ
- কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় উন্নয়ন বোর্ড নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।.বিজ্ঞপ্তিতে মোট ৬টি ক্যাটাগরিতে ৩৭ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ৩০ জুলাই ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে এবং দৈনিক কালবেলা পত্রিকা । আবেদনের শুরু ০৪ আগস্ট এবং আবেদনের শেষ তারিখ ০২ সেপ্টেম্বর ২০২৬ইং।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তাড়ি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Kurigram DC Office Job Circular 2026
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন কুড়িগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ,বিখ্যাত বা ঐতিহাসিক স্থান বা জায়গার নাম, কুড়িগ্রামকে কখন জেলাতে রুপান্তর করা হয়, কুড়িগ্রাম জেলার আয়তন, কুড়িগ্রাম জেলা জনসংখ্যা, কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
কুড়িগ্রাম জেলা প্রশাসক এর ভিশন এবং মিশন কি? কুড়িগ্রাম জেলা প্রশাসক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় কার্যাবলি মূলত কি?
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।Kurigram DC Office Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ৩০ জুলাই ২০২৬ |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক কালবেলা |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৬টি |
| শূন্যপদঃ | ৩৭টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | ০৪ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ০২ সেপ্টেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://www.kurigram.gov.bd |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ দেখুন

Kurigram DC Office Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক কালবেলা ৩০ জুলাই ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ০৪ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ০২ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের লিংকঃ http://dckurigram.teletalk.com.bd/
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৮৭টি শূন্যপদে
- ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৭টি শূন্যপদ
- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৬৮টি শূন্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৭ আগস্ট ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৭৫টি শূন্যপদ
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আগ্রহী প্রার্থীগণ https://dckurigram.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করবেন।
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩।একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে।
৪। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ০৪/০৮/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে এবং শেষ হবে ০২/০৯/২০২৬ তারিখ বিকাল ৫:০০ টায়। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন পত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রার্থীর বয়সসীমা ০৪/০৮/২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
কর্মরত প্রার্থীর আবেদন
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে৷ কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Kurigram DC Office Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। Kurigram DC Office Job 2026 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩।প্রার্থী Kurigram DC Office Job Circular 2026 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Kurigram DC Office Job Circular 2026 এ Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন Print করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন এর Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/-(বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা।
তবে সকল পদের অনগ্রসর (শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী) নাগরিকদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা আবেদন Submit করার পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DCKURI User ID লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
Example: DCKURI ABCDEF & send to 16222
দ্বিতীয় SMS: DCKURI Yes PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে
Example: DCKURI Yes 12345678 & send to 16222
প্রবেশপত্র প্রাপ্তি
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dckurigram.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dckurigram.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ পত্রাদির মূলকপি উপস্থাপন করতে হবে:
(ক) সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/প্রশাসক /কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
(খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণক স্বরূপ সকল মূল/সাময়িক সনদপত্র।
(গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
(ঘ) জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/প্রশাসক কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জন্মনিবন্ধন সনদপত্র।
(ঙ) বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বর্ণিত সনদপত্র ব্যতীত অন্য কোন সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না।
(চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(জ) সকল পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত প্রশিক্ষণ সনদপত্র।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। Kurigram DC Office Job Circular 2026 এ কার্যালয়ের গত ০১ মার্চ ২০২০ তারিখের স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ হতে ০৫ নং পদসমূহে এবং গত ৩০ জুন ২০২৫ তারিখের স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক ০১ হতে ০৬ নং বর্ণিত পদসমূহে যে সকল প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
২। ০১ নং পদের ক্ষেত্রে সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেডকোর্স সনদসহ দক্ষতা থাকতে হবে। ০৪। ০২ নং হতে ০৬ নং পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে।
৩। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য কুড়িগ্রাম জেলার ওয়েবসাইট (www.kurigram.gov.bd) এবং জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
৪। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
৫। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীকে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিসহ সীল থাকতে হবে।
৬। চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
৭। কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র/গেজেট অনুসরণ করা হবে।
৮। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৯। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
১০। শুধুমাত্র Teletalk pre-paid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Kurigram DC Office Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে DCKURI Help User User ID লিখে send করতে হবে 16222
Example: DCKURI Help User ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে DCKURI Help PIN No লিখে send করতে হবে 16222
Example: DCKURI Help PIN1234567 & send to 16222
১১। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কুড়িগ্রাম জেলার ওয়েব পোর্টাল www.kurigram.gov.bd https://dckurigram.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১২। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগকর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। এছাড়াও কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোন শর্ত পরিবর্তন, সংশোধন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।
১৩। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টি এ/ডি এ প্রদান করা হবে না।
১৪। কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এজন্য দায়ী থাকবেন না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে যে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৫। Online এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
যোগাযোগ/হেল্পলাইন
Kurigram DC Office Job Circular 2026 এ Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক নাম্বার থেকে কল করুন ১২১-এ অথবা ই-মেইল করুন vas.query@teletalk.com.bd অথবা alljobs.query@teletok.com.bd [Mail এর Subject এ Organization Name: DCKURI, Post Name Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Kurigram DC Office Job Circular 2026