প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DOA Job Circular 2026 প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষ কর্তৃক অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেডের স্থায়ী/অস্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত স্বাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদন শুরুর তারিখঃ ২৩ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ১২ আগস্ট ২০২৬
এখানে যে সকল তথ্য পাবেন
- প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- প্রত্নতত্ত্ব অধিদপ্তর আবেদনের টেবিল সারাংশ
- প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
Department of Archaeology Job Circular 2026
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরন প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ২১টি ক্যাটাগরিতে ৪২ জন নিয়োগ দিবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৩ জুলাই ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদন শুরু ২৩ জুলাই ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০২৬ইং।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিজ্ঞপ্তিতে থাকা সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পদে আবেদন করুন যাতে আবেদন করতে ভুল না হয় সে দিকে দেখুন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর আবেদন করতে হবে অনলাইনে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন আপনার চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তা হল প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর মন্ত্রীর এবং প্রতিমন্ত্রীর নাম কি? প্রত্নতত্ত্ব অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?
প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। DOA Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণঃ
| প্রতিষ্ঠানের নামঃ | প্রত্নতত্ত্ব অধিদপ্তর |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৩ জুলাই ২০২৬ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যা | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ২১টি |
| শূন্যপদঃ | ৪২টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ২৩ জুলাই ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ১২ আগস্ট ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিশিয়াল নোটিশ

Department of Archaeology Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৩ জুলাই ২০২৬
আবেদন শুরু করার তারিখঃ ২৩ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ১২ আগস্ট ২০২৬
আবেদনের লিংক : http://doa.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আগ্রহী প্রার্থীগণ https://doa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়ামাবলী https://doa.teletalk.com.bd ও www.archaeology.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৩-০৭-২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০টা। Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১২-০৮-২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫.০০টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যেকোন Teletalk pre-paid mobile নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনের বয়সসীমা
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনকারীর বয়স ০১-০৭-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (নৈশ প্রহরী পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বয়স ৪৫ বছর)।
কর্মরত প্রার্থীর আবেদন
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি, কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র /ছাড়পত্র দাখিল করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। DOA Job Circular 2026 Online এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100kb ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60kb হতে হবে।
২। Department of Archaeology Job এ Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৩। প্রার্থী Online এ Department of Archaeology Job Circular 2026 এর পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন;
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
DOA Job Circular 2026 এ অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনানুযায়ী ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
DOA Job Circular 2026 পরীক্ষার ফি জমা
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-১ হতে ৯ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২ (বার) টাকাসহ মোট ১১২ (একশত বার) টাকা
অফেরতযোগ্য এবং ১০ হতে ২১ পর্যন্ত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ (ছয়) টাকাসহ মোট-৫৬ (ছাপান্ন) টাকা অফেরতযোগ্য এবং অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ) সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ (ছয়) টাকাসহ মোট-৫৬ ( ছাপান্ন ) টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
উল্লেখ্য, “Online এ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রথম SMS: doa <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: doa ABCDEF
Reply: Applicant’s Name, Tk-112/- or 56/-will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type doa<space> Yes<space>PIN লিখে Send করতে হবে 16222.
দ্বিতীয় SMS: doa<space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222.
Example: doa Yes 12345678
Reply: Congratulation: Applicant’s Name, payment completed successfully for doa application for<post name> User ID is (ABCDEF) and Password is (***).
দ্বিতীয় SMSটি পাঠানোর পর ফিরতি SMS এর মাধ্যমে প্রাপ্ত Password পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
প্রবেশপত্র প্রাপ্তি
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://doa.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
পরীক্ষার সময়
DOA Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.archaeology.gov.bd ওয়েবসাইটে হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে:
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। উল্লেখ্য নৈশ প্রহরী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট পদ হতে অবসরগ্রহণের প্রমানক দাখিল করতে হবে;
খ) পূরণকৃত Application Form সহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ০১ (এক) সেট দাখিল করতে হবে;
গ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে);
ঘ) প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র (NID), জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে;
ঙ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোন একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে;
(i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬-০২-২০০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা সনদ;
অথবা
(ii) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১-০২-২০০৯ তারিখের মুবিম/সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ;
(চ) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক সনদ অথবা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক / সমপদমর্যাদা সম্পন্ন/ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;
(ছ) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;
(জ) প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত কপি;
(ঝ) সরকারি, আধাসরকারি, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র/ ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন পরীক্ষার্থীর একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হলো।
২। নিয়োগের ক্ষেত্রে (প্রযোজ্য ক্ষেত্রে) বিদ্যমান সরকারি বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধান সংশোধিত হলে তা অনুসরণ করতে হবে;
৩। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোন প্রকার টিএ/ ডিএ বা অন্য কোনো ভাতা প্রদান করা হবে না;
৪। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে,
৫। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে;
৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
৭। তবে ৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষীয় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
৮। Department of Archaeology Job Circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহারের পর পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
৯। Online এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
১০। শুধু Teletalk pre-paid মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Department of Archaeology Job এর নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: doa<space> Help<space> User <space> User ID & Send to 16222.
Example: doa Help User ABCDEF & Send to 16222.
Pin জানা থাকলে: doa<space>Help<space>User<space> Pin & Send to 16222. Example: doa Help Pin 12345678 & Send to 16222.
১১। প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইটে www.archaeology.gov.bd এ দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১২। নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ তথ্যসম্বলিত আবেদন দৃষ্টি গোচর হলে উক্ত আবেদনটি বাতিল বলে গণ্য হবে;
১৩। নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
***যথাসময়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেয়া হলো।
ডিক্লারেশন
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক Department of Archaeology Job Circular 2026 এ আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করতে পারবেন। অথবা https://vas.query@teletalk.com.bd বা dd_admin@archaeology.gov.bd ইমেইলে যোগাযোগ করা যাবে (Mail এর Subject Organization Name: doa Post name:** Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ্য করতে হবে)।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DOA Job Circular 2026 Department of Archaeology Job Circular 2026