বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Coast Guard Job Circular 2026 বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডে অসামরিক জনবলের নিম্নবর্ণিত রাজস্বখাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে (https://jobs.coastguard.gov.bd/) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
| আবেদন শুরু | ১১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ | ৩১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের মাধ্যম | https://jobs.coastguard.gov.bd/ |
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ বাংলাদেশ কোস্ট গার্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ কতটা সত্য ও সত্যতা যাচাইকৃত?
উত্তরঃ এটি একটি সম্পূর্ণ যাচাইকৃত ও সত্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পোর্টাল (https://coastguard.gov.bd/)-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার লিংক নিচে প্রদান করা হয়েছে।
প্রশ্নঃ কতটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?
উত্তরঃ ০৭টি ক্যাটাগরিতে
প্রশ্নঃ বাংলাদেশ কোস্ট গার্ডয় কত জন নিয়োগ দেওয়া হবে?
উত্তরঃ ৩৭ জন নিয়োগ দেওয়া হবে।
প্রশ্নঃ বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হয়?
উত্তরঃ ১১ অক্টোবর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রশ্নঃ কোন তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কখন?
উত্তরঃ আবেদন শুরু ১১ অক্টোবর ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬ইং।
প্রশ্নঃ মূল বিজ্ঞপ্তি ও আবেদন করার লিংক আছে?
উত্তরঃ হ্যা, নিম্নে মূল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক রয়েছে।
নিম্নে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
চাকরির প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল
বাংলাদেশ কোস্ট গার্ড কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়?
বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন?
বাংলাদেশ কোস্ট গার্ড এর কার্যাবলি মূলত কি?
বাংলাদেশ কোস্ট গার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
এটির ভিশন এবং মিশন কি?
দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ কি কি ?
সকল উত্তরঃ এই সকল প্রশ্নের উত্তর পাবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে
লিংকঃ https://coastguard.gov.bd/
- পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ কোস্ট গার্ড |
|---|---|
| ইংরেজী নাম | Bangladesh Coast Guard |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ১১ অক্টোবর ২০২৬ |
| প্রকাশ সূত্র | অফিসিয়াক ওয়েবসাইট |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর |
| লিঙ্গ | নারী ও পুরুষ |
| বেতন স্কেল | গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ |
| নাগরিকত্ব | বাংলাদেশি |
| ক্যাটাগরি | ০৭টি |
| শূন্যপদ | ৩৭টি |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখ | ১১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩১ অক্টোবর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://coastguard.gov.bd/ |
| আবেদন করার লিংক | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো




Bangladesh Coast Guard Job Circular 2026
| সূত্র | অফিসিয়াল ওয়েবসাইট ১১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শুরুর তারিখ | ১১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩১ অক্টোবর ২০২৬ |
| আবেদনের লিংক | https://jobs.coastguard.gov.bd/ |
আরো চাকরির খবর
- বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩৭টি শূন্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৬ অক্টোবর ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার – Bangladesh Police Constable job circular 2026
- বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- কর অঞ্চল-১৩ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪৭টি শূন্যপদ
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ আবেদনের নিয়মাবলি
আবেদন করবো কিভাবে?
১। বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আগ্রহী প্রার্থীগণ https://jobs.coastguard.gov.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
আবেদনের সময়সীমা কত?
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/১০/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/১০/২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা। উক্ত সময়ের মধ্যে https://jobs.coastguard.gov.bd/ Registration সম্পন্ন করা প্রার্থীগণ Online – আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে Make Payment বাটনে ক্লিক করে যেকোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা কত?
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ৩১/১০/২০২৬ খ্রিঃ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে,
(ক) বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে।
(খ) বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
কর্মরত প্রার্থী আবেদন করতে পারবে?
হ্যা, বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই সকল শর্তপূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
আবেদনে ছবির সাইজ ও স্বাক্ষরের সাইজ কত?
১। Bangladesh Coast Guard Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সদ্য তোলা (অনধিক ৩ মাস) রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Bangladesh Coast Guard Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
তথ্য ও স্বাক্ষর ভুল হলে কি করবো?
Bangladesh Coast Guard Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার অনধিক ০৩ (তিন) মাসের মধ্যে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রার্থীকে এডমিট কার্ড সংগ্রহের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।
পরীক্ষার ফি কিভাবে জমা দিবো?
Bangladesh Coast Guard Job Circular 2026 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
| ০১ হতে ০৬ পর্যন্ত পদে | ১০০ /- টাকা ও সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা |
| ৭ নং পদে | ৫০ /- টাকা ও সার্ভিস চার্জ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা |
পেমেন্ট করার জন্য প্রার্থীকে Make Payment বাটনে ক্লিক করতে হবে। এরপর Online Banking অথবা Banking Card থেকে পছন্দের পেমেন্ট মাধ্যম নির্বাচন করতে হবে। Online Banking নির্বাচন করলে তালিকা থেকে পছন্দের ব্যাংক নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
এরপর আবেদনকৃত চাকরির জন্য নির্ধারিত ফি প্রদান করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। Banking Card নির্বাচন করলে কার্ডের প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। bKash নির্বাচন করলে প্রার্থীর bKash নম্বর প্রদান করতে হবে। এরপর bKash থেকে প্রাপ্ত OTP প্রদান করে পেমেন্টের পরবর্তী ধাপে যেতে হবে।
পেমেন্ট নিশ্চিত করার জন্য প্রার্থীর bKash PIN প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করে পেমেন্ট সম্পন্ন হলে সিস্টেমে পেমেন্ট সফল হওয়ার বার্তা প্রদর্শিত হবে। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে প্রার্থী পরবর্তী ধাপে এডমিট কার্ড সংগ্রহ বা ডাউনলোড করতে পারবেন।
সতর্কতা: নিরাপত্তার স্বার্থে bKash OTP ও PIN কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
প্রবেশপত্র ও পরীক্ষার সময় কিভাবে পাবো?
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://jobs.coastguard.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময় কিভাবে পাবো?
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল-২, ঢাকা’র নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের https://taxran.teletalk.com.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://jobs.coastguard.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি কি কি ?
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ/সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে :
১। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি।
২। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
৩। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার/সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
৪। জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
৫। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান কোটার প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সিলসহ) করে সংযুক্ত করতে হবে;
৬। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে;
৭। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;
৮। শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
৯। তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
১০। প্রার্থীকে তার কোটা দাবির স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সনদ; ১১। ডাউনলোডকৃত Applicant’s copy এর সত্যায়িত কপি; এবং
১২। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি/সত্যায়িত ফটোকপি।
কর্তৃপক্ষের কি কি নির্দেশনা রয়েছে?
১। বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। লিখিত/মৌখিক/ ব্যবহারিক/অন্য কোন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।
৩। অসত্য/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের সংখ্যা কর্তৃপক্ষ হ্রাস/বৃদ্ধি করতে পারবে।
কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করে।
৫। কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে।
৬। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি ও পদ্ধতি অনুসরণ করা হবে।
৭। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েব সাইটে (www.coastguard.gov.bd) তে পাওয়া যাবে। এছাড়াও জাতীয় টিভি চ্যানেলসমূহে প্রকাশিত হবে।
৮। Online আবেদনপত্রে প্রার্থীর নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।
৯। Bangladesh Coast Guard Job Circular 2026 এ SMS এর মাধ্যমে পরবর্তীতে পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য প্রার্থীকে জানিয়ে দেয়া হবে । প্রার্থী https://jobs.coastguard.gov.bd/ এ ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র Download পূর্বক প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি প্রতিটি পরীক্ষায় (লিখিত/ব্যবহারিক/মৌখিক) অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
১০। প্রার্থীগণ Forget Password বাটনে ক্লিক করে নিজেদের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। Forget Password ক্লিক করলে প্রার্থীগণকে ফোন নাম্বার দিতে হবে। উক্ত ফোন নাম্বারে প্রার্থীগণকে একটি নতুন পাসওয়ার্ড প্রদান করা হবে।
১১। Bangladesh Coast Guard Job Circular 2026 এ Online-এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১২। বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের ওয়েবপোর্টাল www.coastguard.gov.bd এবং https://jobs.coastguard.gov.bd/ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.coastguard.gov.bd এবং https://jobs.coastguard.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।
১৩। আবেদন শুরুর তারিখ: ১১/১০/২০২৬ এবং শেষ তারিখ: ৩১/১০/২০২৬ পর্যন্ত, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হচ্ছে।
১৪। নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ডিক্লারেশন কি রয়েছে?
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহই করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Bangladesh Coast Guard Job Circular 2026 এ Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে job@creativesofttechnology.com এবং bcgcivilrecruit@gmail.com ই-মেইল এ যোগাযোগ করা যাবে। Mail এর subject এ Organization Name: BCG. Post Name: Applicants User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬