টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tangail DC Office Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, টাঙ্গাইলের ১৪ (চৌদ্দ) টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে https://dctangail.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদন শুরুর তারিখঃ ০১ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ১৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ https://dctangail.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।
যারা ইতোপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের ২৮ জুলাই ২০২৪ তারিখের ০৫.৪১.৯৩০০.০০৯.১১.০০১.২৪ -৩২৪ নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ‘অফিস সহায়ক’ পদে আবেদন করেছেন, তাদের আবেদনসমূহ বিবেচনাধীন রয়েছে; বিধায় পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
এখানে যে সকল তথ্য পাবেন
- টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের টেবিল সারাংশ
- টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০১টি ক্যাটাগরিতে ১৪ টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২৩ জুন ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদনের শুরু ০১ জুলাই ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬ইং।
নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন টাঙ্গাইল জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ,বিখ্যাত বা ঐতিহাসিক স্থান বা জায়গার নাম, টাঙ্গাইলকে কখন জেলাতে রুপান্তর করা হয়, টাঙ্গাইল জেলার আয়তন, টাঙ্গাইল জেলার জনসংখ্যা, টাঙ্গাইল জেলা প্রশাসক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
টাঙ্গাইল জেলা প্রশাসক এর ভিশন এবং মিশন কি? টাঙ্গাইল জেলা প্রশাসক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় কার্যাবলি মূলত কি?
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| প্রতিষ্ঠানের নামঃ | টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৩ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০১টি |
| শূন্যপদঃ | ১৪টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০১ জুলাই ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ১৫ জুলাই ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | দেখতে ক্লিক করুন |
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ
Tangail DC Office Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৩ জুন ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ০১ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ১৫ জুলাই ২০২৬
আবেদনের লিংকঃ https://dctangail.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৭৩১টি শূন্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৩ জুলাই ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Tangail DC Office Job Circular 2026
- বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ০৯টি শূন্যপদ
- কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২৫১টি শূন্যপদ
আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি
১। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে https://dctangail.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পুরণ করতে হবে।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের সময়সীমা
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫/০৭/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীর বয়স ১৫/০৭/২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মরত প্রার্থীর আবেদন
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Tangail DC Office Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel, সাইজ সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০ Pixel, সাইজ সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
২। Tangail DC Office Job এ Online টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Tangail DC Office Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Tangail DC Office Job Circular 2026 এ অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়; বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Tangail DC Office Job Circular 2026 এ Applicant’s Copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা এবং টেলিটক চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম SMS: DCTANGAIL <space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: DCTANGAIL ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK-(Application fee) will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCTANGAIL <space> Yes <space> PIN & send to 16222
দ্বিতীয় SMS: DCTANGAIL <space> Yes <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: DCTANGAIL YES 12345678 & send to 16222
Reply: Congratulations (Applicant’s Name), your payment has been completed successfully for DCTANGAIL Application for post (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX)
প্রবেশপত্র প্রাপ্তি
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dctangail.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS- এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে।বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS পড়ে প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.tangail.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk হতেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মুক্তিযোদ্ধা সনদের সঠিকতা যাচাই করা হবে।
বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনকারীকে পিতা/মাতার মুক্তিযোদ্ধার প্রমাণপত্র, প্রতিবন্ধী হিসেবে আবেদনকারীকে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত মূল সনদ এবং সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধনের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
২। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৪। আবেদনকারীর পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে।
৫। কোনো ধরনের তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৬। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করতে পারবে।
৭। জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল এর ওয়েবসাইট: www.tangail.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।
৮। Tangail DC Office Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
৯। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Tangail DC Office Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: DCTANGAIL <space>Help<space>User<space>User ID & send to 16222
Example: DCTANGAIL Help User ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: DCTANGAIL<space>Help<space>PIN<space>PIN Number & send to 16222
Example: DCTANGAIL Help PIN 12345678 & send to 16222
১০। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলের ওয়েবসাইট: www.tangail.gov.bd এ পাওয়া যাবে। অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১১। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো দরখাস্ত গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
১২। নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। Tangail DC Office Job Circular 2026 এ সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরিতে নিয়োগের শর্ত হিসেবে বিবেচিত হবে।
১৫। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনে কোনো তথ্য গোপন করে অথবা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে কিংবা নিয়োগের পরে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে উক্ত ব্যক্তি বা ব্যক্তিদের নিয়োগাদেশ বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
**[অনলাইন সংক্রান্ত জটিলতা এড়াতে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে]**
ডিক্লারেশন
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Tangail DC Office Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর অথবা dctangail@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। (ই-মেইলে এর Subject-এ Organization Name: DCTANGAIL, Post Name: XXXX, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tangail DC Office Job Circular 2026