সন্ধি বিচ্ছেদঃ এখানে সকল নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সকল সন্ধি বিচ্ছেদ পরীক্ষার নাম ও সালসহ দেওয়া হলো। সামনের দিনগুলোতে নিয়োগ পরীক্ষায় আসা সকল প্রশ্ন সালসহ উত্তর দেওয়া হবে।
পরীক্ষার সন্ধি বিচ্ছেদ = পরি + ঈক্ষা [মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ (অফিস সহায়ক)-২১] [এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১
বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ = বন + পতি
পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ = পরি + অন্ত
দ্বৈপায়ন এর সন্ধি বিচ্ছেদ = দ্বীপ+আয়ন [জীবন বীমা কর্পোরেশন (উচ্চমান সহকারী)-২১]
পুরস্কার সন্ধি বিচ্ছেদ = পুরঃ + কার
ভাবুক এর সন্ধি বিচ্ছেদ = ভাবুক = ভৌ + উক [শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)-২১]
নিরাময় এর সন্ধি বিচ্ছেদ = নির + আময়
নাবিক এর সন্ধি বিচ্ছেদ = নৌ + ইক
হিতৈষী এর সন্ধি বিচ্ছেদ = হিত + এষী
অহরহ সন্ধি বিচ্ছেদ = অহঃ + অহঃ
প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ = প্রতি + ঊষ
নবোঢ়া এর সন্ধি বিচ্ছেদ = নব+উঢ়া [স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) 2022]
সর্বৈব এর সন্ধি বিচ্ছেদ = সর্ব + এব
স্বেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ = স্ব + ইচ্ছা [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (উচ্চমান সহকারী) ২০২১]
উদ্ধত এর সন্ধি বিচ্ছেদ কি = উৎ + হত
অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ
পরিষ্কার সন্ধি বিচ্ছেদ
অহর্নিশ এর সন্ধি বিচ্ছেদ
প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ = প্রাতঃ+আশ [খাদ্য অধিদপ্তর (সহকারী উপ-খাদ্য পরিদর্শক)-২১]
সদানন্দ এর সন্ধি বিচ্ছেদ = সৎ + আনন্দ
গায়ক এর সন্ধি বিচ্ছেদ = গৈ + অক [এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১]
আশ্চর্য সন্ধি বিচ্ছেদ = আ + চর্য (বিসর্গ নেই)
শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ = শীত + ঋত
ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ = ষষ + থ [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (অফিস সহায়ক) – ২০২১]
দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ = দিব্ + লোক [দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (সহকারীব্যবস্থাপক)-২১]
হিমাচল এর সন্ধি বিচ্ছেদ = হিমা + আঁচল
গুরুত্বপূর্ণ সকল সন্ধি বিচ্ছেদ
অ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
অক্ষৌহিণী = অক্ষ + ঊহিনী [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার / স্টোর কিপার)-২০২১]
আরেক = আর + এক
অখিলেশ = অখিল + ঈশ
অগ্নুৎপাত = অগ্নি + উৎপাত
অঙ্গচ্ছেদ = অঙ্গ + ছেদ
অজন্ত = অচ্ + অন্ত
অতএব = অতঃ + এব
অতীত = অতি + ইত
অতীন্দ্রিয় = অতি + ইন্দ্রিয়
অতীব = অতি + ইব
আদ্যোপান্ত = আদ্য + উপান্ত (অ+উ = ও)
অত্যধিক = অতি + অধিক
অত্যন্ত = অতি + অন্ত
অত্যাচার = অতি + আচার
অত্যাশ্চর্য = অতি + আশ্চর্য
অত্যৈশ্বর্য = অতি + ঐশ্বর্য
অদ্যাবধি = অদ্য + অবধি
অধমর্ণ = অধম + ঋণ
অধীশ্বর = অধি + ঈশ্বর
অধ্যয়ন = অধি + অয়ন
অধ্যাদেশ = অধি + আদেশ
অধ্যুষিত = অধি + উষিত
অনুচ্ছেদ = অনু + ছেদ [বেসামরিক বিমান চলাচল(প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)- ২০২১
অনুমতানুসারে = অনুমতি + অনুসারে
অনূর্ধ্ব = অনু + উর্ধ্ব
অন্তবর্তী = অন্তঃ + বর্তী
অন্তভুক্ত = অন্তঃ + ভুক্ত
অন্বয় = অনু + অয়
অন্বিত = অনু + ইত
অন্বেষণ = অনু + এষণ
অপরাহ্ন = অপর + অহ্ন
অপেক্ষা = অপ + ঈক্ষা
অবচ্ছেদ = অব + ছেদ
অবিন্ধন = অপ্ + ইন্ধন
অবেক্ষণ = অব + ঈক্ষণ
অব্জ = অপ্ + জ
অভীক্ষা = অভি + ঈক্ষা
অভীষ্ট = অভি + ইষ্ট
অভ্যাগত = অভি + আগত
অভ্যুত্থান = অভি + উত্থান
অভ্যুদয় = অভি + উদয়
অলঙ্কার = অলম্ + কার
আশ্চর্য = আ + চর্য (বিসর্গ নেই)
অহরহ = অহঃ + অহঃ
অহর্নিশ = অহঃ + নিশা
আ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
আদ্যন্ত = আদি + অন্ত
আদ্যোপান্ত = আদ্য + উপান্ত
আবিষ্কার = আবিঃ + কার
আম্পদ = আ + পদ
আরেক = আর + এক
আর্ত = আ + ঋত
আশাতীত = আশা + অতীত [মৎস্য অধিদপ্তরের (অফিস সহকারী- কাম-কম্পিউটার অপারেটর)-২১]
আশাহত = আশা + আহত
আশ্চর্য = আ + চর্য [মৎস্য অধিদপ্তরের (সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০২২]
ই – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
ইত্যাদি = ইতি + আদি [স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)-২০২২] [বাংলাদেশটেলিভিশন (অফিস সহকারী) নিয়োগ পরীক্ষা-২১] [এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক কাম-ক্যাশিয়ার)-২১]
ইত্যাকার = ইতি+আকার [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ক্লার্ক-কাম-টাইপিস্ট)-২১]
ঈ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
ঈর্ষান্বিত = ঈর্ষা + অন্বিত
উ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
উচ্চারণ = উৎ + চারণ
উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল
উচ্ছৃঙ্খল = উদ্ + শৃঙ্খল
উচ্ছ্বাস = উদ্ + শ্বাস
উজ্জ্বল = উদ্ + জ্বল
উড্ডীন = উদ্ + ডীন
উড্ডীয়মান = উৎ + ডীয়মান [রাজশাহী বিশ্ববিদ্যালয়, অ-ইউনিট (গ্রুপ-১)-২০-২১]
উৎকৃষ্ট = উৎকৃষ্ + ত
উত্তমর্ণ = উত্তম + ঋণ
উত্তমাশা = উত্তম + আশা
উত্তম্ভ = উৎ + স্তম্ভ
উত্তরাধিকার = উত্তর + অধিকার
উত্থান = উৎ + স্থান
উত্থান = উদ্ + স্থান
উদ্যোগ = উৎ+যোগ [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ২০২১]
উদ্ধত = উৎ + হত
উদ্ধার = উৎ + হার [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (মেডিকেল অফিসার / এরোড্রোম সহকারী)-২১]
উদ্ধৃত = উৎ + হৃত
উদ্ধৃত = উদ্ + হৃত
উদ্ভব = উৎ + ভব
উদ্যম = উৎ + দম [মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ক্যাশিয়ার/ স্টোর কিপার)-২১]
উন্মেষ = উদ্ + মেষ
উপর্যুক্ত = উপরি + উক্ত$
উমেশ = উমা + ঈশ
উন্নয়ন = উৎ+নয়ন [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১]
উল্লিখিত = উৎ + লিখিত
উল্লিখিত = উদ্ + লিখিত
উল্লেখ = উৎ + লেখ
উল্লেখ্য = উৎ + লেখ্য [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (প্রকিউরমেন্ট অফিসার/ ইন্সপেক্টর)-২১]
ঋ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
ঋণার্ণ = ঋণ + ঋণ
এ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
একচ্ছত্র = এক + ছত্র
একাদশ = এক + দশ
একোন = এক + ঊন
একোনবিংশতি = এক + ঊনবিংশতি
ক – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
কটুক্তি = কটু + উক্তি
কথান্তর = কথা + অন্তর
কথামৃত = কথা + অমৃত
কথোপকথন = কথা + উপকথন
কমলেশ = কমলা + ঈশ
কর্মোদ্যম = কর্ম + উদ্যম
কারাগার = কারা + আগার
কিংবা = কিম্ + বা
কিঞ্চিন্মাত্র = কিঞ্চিৎ + মাত্র
কিন্তু = কিম্ + তু
কুলটা = কুল + অটা
কুলাঙ্গার = কুল + অঙ্গার
কৃষ্টি = কৃষ্ + তি
গ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
গঙ্গোদক = গঙ্গা + উদক
গঙ্গোর্মি = গঙ্গা + উর্মি
গণেশ = গণ + ঈশ
গত্যন্তর = গতি + অন্তর
গন্তব্য = গম্ + তব্য
গবাক্ষ = গো + অক্ষ
গবাদি = গো + আদি
গবালয় = গো + আলয়
গবেন্দ্র = গো + ইন্দ্র
গবেষণা = গো + এষণা [এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক-কাম-ক্যাশিয়ার)-২১]
গায়ক = গৈ + অক [এনএসআই (ডেসপাস রাইটার ও অফিস সহায়ক)-২১]
গিরীন্দ্র = ঘিরি + ইন্দ্র
গিরীশ = গিরি + ঈশ
গোষ্পদ = গো + পদ
গ্রন্থাগার = গ্রন্থ + আগার
গ্রামাঞ্চল = গ্রাম + অঞ্চল
চ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
চঞ্চলোর্মি = চঞ্চল + উর্মি
চতুষ্কোন = চতুঃ + কোন
চতুষ্পদ = চতুঃ + পদ [ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (প্রবেশনারী অফিসার)-২১]
চরণাশ্রিত = চরণ + আশ্রিত
চরাচর = চর + অচর
চলচ্চিত্র = চলৎ + চিত্র [এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান,ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক কাম-ক্যাশিয়ার)-২১]
চলোর্মি = চল + ঊর্মি
চিত্তেীদার্য = চিত্ত + ঔদার্য
চিত্তৈশ্বর্য = চিত্ত + ঐশ্বর্য
চিন্ময় = চিৎ + ময়
ছ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
ছন্দোবদ্ধ = ছন্দঃ + বদ্ধ
জ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
জগজ্জননী = জগৎ + জননী
জগন্নাথ = জগৎ + নাথ
জনাদেশ = জন + আদেশ
জনৈক = জন + এক [এনএসআই (কম্পিউটার টেকনিশিয়ান, রেডিও টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর, হিসাব রক্ষক কাম-ক্যাশিয়ার)-২১]
জলাশয় = জল + আশয়
জলৌকা = জল + ওকা
জাত্যভিমান = জাতি+অভিমান [ঢাকা বিশ্ববিদ্যালয় (গ-ইউনিট)-২০-২১]
ঢ – দিয়ে শব্দের সন্ধি বিচ্ছেদ
ঢাকেশ্বরী = . ঢাকা+ঈশ্বরী [এনএসআই (ওয়াচার কনস্টেবল/ ফিল্ড স্টাফ)-২০২১]
বাগধারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাংলা বাগধারা