বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ কাকে বলে?
বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দঃ যে শব্দের বা একটি শব্দের সম্পূর্ন বিপরীত অর্থ প্রকাশ পেলে তাকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে। যেমনঃ আলো = অন্ধকার, আশা = নিরাশা, আসক্ত = নিরাসক্ত, আসল = নকল ইত্যাদি
অনুসন্ধান এর বিপরীত শব্দ = উপেক্ষা
কৃপণ এর বিপরীত শব্দ = বদান্য, [তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লি সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস)২০১৮]
বিলুপ্ত এর বিপরীত শব্দ = সংরক্ষিত, উদ্বর্তিত/উদ্বৃত্ত
বীর এর বিপরীত শব্দ = ভীরু
বীর এর বিপরীত লিঙ্গ কি? = বীরাঙ্গনা [ সিজিডিএফ (ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট) জুনিয়র অডিটর ২০২২]
সংশয় এর বিপরীত শব্দ = প্রত্যয় [১১তম বিসিএস, ইসলামী ব্যাংক (ফিল্ড অফিসার ২০২২, SESDP গবেষনা কর্মকর্তা ২০১৫, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (সহকারী পরিচালক / পরিদর্শক) ২০২০) [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(মিসিসিপি) ২০১৩)]
সরু এর বিপরীত শব্দ = মোটা
উর্বর এর বিপরীত শব্দ = ঊষর/অনুর্বর
ঊষর এর বিপরীত শব্দ = উর্বর [পূবালী ব্যাংক ক্যাশ অফিসার ২০১২ ]
বিরত এর বিপরীত শব্দ = উদ্যত , রত , নিরত [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক ২০২২]
যুদ্ধ এর বিপরীত শব্দ = শান্তি
আবাহন এর বিপরীত শব্দ = বিসর্জন [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -(১ম ধাপ) ২০২২]
কৃত্রিম এর বিপরীত শব্দ = অকৃত্রিম, স্বাভাবিক
আকস্মিক এর বিপরীত শব্দ = চিরন্তন [ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট ২২-২৩]
চঞ্চল এর বিপরীত শব্দ = স্থির, অবিচল, নিশ্চল [Janata Bank Ltd – Executive Officer 2017 ]
অলস এর বিপরীত শব্দ = পরিশ্রমী
ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি = বর্ধমান [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১)]
সৌম্য এর বিপরীত শব্দ = উগ্র, করাল [বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার ২০২২ / ১৩ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়)২০১৬ / SESIPউপজেলা থানা একাডেমিক সুপারভাইজার ২০১৫ / জনতা ব্যাংক ২০১২ ]
কৃশ এর বিপরীত শব্দ = স্থূল [ঢাকা বিশ্ববিদ্যালয় ডি উইনিট ২০২২ – ২০২৩ ]
পরাস্ত এর বিপরীত শব্দ = জয়ী
কপট এর বিপরীত শব্দ = সরল, অকপট, সুহৃদ [রাজশাহী বিশ্ববিদ্যালয় A ইউনিট মানবিক ২০২১-২০২২]
অসীম এর বিপরীত শব্দ = সসীম
মায়া এর বিপরীত শব্দ = নির্মমতা
অনুরাগ এর বিপরীত শব্দ = বিরাগ [১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন ২০১৫]
বিষাদ এর বিপরীত শব্দ = আনন্দ, হর্ষ
ভূত এর বিপরীত শব্দ কি = ভবিষ্যত [ইসলামি ব্যাংক (ফিল্ড অফিসার) ২০২২]
প্রাচীন এর বিপরীত শব্দ = নবীন, নব্য,অর্বাচীন [প্রাথমিক সহকারী শিক্ষক (২০জেলা) ২০১৮]
বিনীত এর বিপরীত শব্দ = উদ্ধত, দুর্বিনীত [Pubali Bank Ltd – Junior Officer (Cash) 2011]
ধ্বনি এর বিপরীত শব্দ = প্রতিধ্বনি
অনুগ্রহ এর বিপরীত শব্দ = নিগ্রহ [ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-(বেলী) ২০১১) (প্রাথমিক সহকারী শিক্ষক ২০১০)
সরল এর বিপরীত শব্দ = গরল, কুটিল , জটিল [৩৯ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (স্বাস্থ্য ক্যাডার) ২০১৮]
অমৃত এর বিপরীত শব্দ = গরল [বাংলাদেশ রেলওয়ে খালাসী ২০২২/জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এমিরেটর ২০১৮ ]
আবিষ্কার এর বিপরীত শব্দ = অজ্ঞাত বস্তু,
আবির্ভাব এর বিপরীত শব্দ = তিরোভাব [বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) – চিফ অডিটর ২০২১,১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৬]
সেরা বিপরীত শব্দ = তুচ্ছ
জঙ্গম এর বিপরীত শব্দ = স্থাবর [২৪ তম বিসিএস ]
নশ্বর এর বিপরীত শব্দ = অবিনশ্বর
চপল এর বিপরীত শব্দ কি = চপল = গম্ভীর [ডাক বিভাগ খুলনা অঞ্চল (অফিস সহায়ক ২০২২)/ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় অডিট ২০১৫ ]
সুন্দর এর বিপরীত শব্দ = কুৎসিত
আপদ এর বিপরীত শব্দ কি = সম্পদ [Bangladesh Bank – Assistant Director – 2012]
কৃত্রিম শব্দের বিপরীত শব্দ = অকৃত্রিম
আকাশ এর বিপরীত শব্দ কি = পাতাল
নির্মল এর বিপরীত শব্দ = [পঙ্কিল, মলিন [বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সহকারী পরিচালক ২০২০]
প্রসারণ এর বিপরীত শব্দ = সংকোচন
প্রসন্ন এর বিপরীত শব্দ = বিষণ্ণ [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা (শাপলা) ২০১১)]
মানবদেহ সম্পর্কে সাধারন জ্ঞান জানতে এখানে ক্লিক করুন
অ দিয়ে বিপরীত শব্দ
অকর্মক = সকর্মক
অক্ষম = সক্ষম
অগ্র = পশ্চাৎ
অগ্রজ = অনুজ [Sonali Bank Ltd – Sub-Assistant Engineer (Civil) -2016]
অচল = সচল
অচলায়তন = সচলায়তন
অচেতন = সচেতন
অজ্ঞ = প্রাজ্ঞ
অজ্ঞান = সজ্ঞান
অণু = বৃহৎ
অতিকায় = ক্ষুদ্রকায় [ তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার- ২০১৩]
অতিবৃষ্টি = অনাবৃষ্টি
অতীত = ভবিষ্যত
অদ্য কল্য
অধঃ = ঊর্ধ্ব
অধম = উত্তম
অধমর্ণ = উত্তমর্ণ
অধিত্যকা = উপত্যকা ( বিসিএস ৪২তম/ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান ও উচ্চমান সহকারী ১৮)
অন্ত = অনন্ত [Janata bank assistant executive officer 2017 ]
অনন্ত = সান্ত
অনাবিল = আবিল (অর্থমন্ত্রণালয় অফিস সহকারি ২০১১)
অনুকূল = প্রতিকূল
অনুগ্রহ = নিগ্রহ (প্রাথমিক সহকারী শিক্ষক ২০১০)
অনুরক্ত = বিরক্ত
অনুরাগ = বিরাগ (১২তম প্রভাষক নিবন্ধন ২০১৫)
অনুলোম = প্রতিলোম
অন্তর = বাহির
অহ্ন = রাত্রি [প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান ও উচ্চমান উচ্চমান সহকারী ২০১৮]
অবাক = সবাক
অম্ল = মধুর
অর্পণ = গ্রহণ [বাংলাদেশ ব্যাংক অফিস ২০১০]
অর্বাচীন = প্রাচীন [BASIC Bank Assistant Manager 2018]
অমর = মর
অমৃত = গরল [বাংলাদেশ রেলওয়ে খালাসী ২০২২/জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এমিরেটর ২০১৮ ]
অলস = পরিশ্রমী
অলীক = সত্য [১৩তম বেসরকারী প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০১৬/ অগ্রনী ব্যাংক ক্যাশ অফিসার ২০১৩]
অল্প = বিস্তর
অল্পপ্রাণ = মহাপ্রাণ
অশন = অনশন
অসীম = সসীম
অস্তগামী = উদীয়মান
অস্তি = নাস্তি/নেতি
অহিংস = সহিংস
আ দিয়ে বিপরীত শব্দ
আকস্মিক = চিরন্তন [ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট ২২-২৩]
আকর্ষণ = বিকর্ষণ
আকাশ = পাতাল
আকুঞ্চন = প্রসারণ [বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়ারহাউস সুপারিনটেনডেন্ট ও ক্যাশিয়ার ২০২২, রুপালী ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ২০২১ ]
আগত = অনাগত
আগমন = [প্রস্থান/নির্গমন [পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক ২০১৫]
আগে = পিছে
আজ = কাল
আত্ম = পর
আত্মীয় = অনাত্মীয়
আদর = অনাদর
আদান = প্রদান
আদি = অন্ত
আদিম = অন্তিম
আদ্য = অন্ত্য
আদ্র অনাদ্র
আধার = আধেয়
আপদ = সম্পদ [Bangladesh Bank – Assistant Director – 2012]
আবশ্যক = অনাবশ্যক
আবশ্যিক = ঐচ্ছিক
আবাদি = অনাবাদি
আবাহন = বিসর্জন
আবির্ভাব = তিরোভাব [১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৬]
আবির্ভূত = তিরোহিত
আবিষ্কার এর বিপরীত শব্দ = অজ্ঞাত বস্তু
আবিল = অনাবিল
আবৃত = অনাবৃত/ উন্মুক্ত
আমদানি = রপ্তানি
আরোহণ = অবরোহণ
আর্দ্র = শুষ্ক
আর্য = অনার্য
আলস্য = শ্রম
আলো = আঁধার [নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ ২০১৮]
আলোক = অন্ধকার
আশা = নিরাশা
আশীর্বাদ = অভিশাপ
আসক্ত = নিরাসক্ত
আসল = নকল
আসামি = ফরিয়াদী
আস্তিক = নাস্তিক
আস্থা = অনাস্থা
আয় = ব্যয়
আঁঠি = শাঁস
আহার = অনাহার
ই দিয়ে বিপরীত শব্দ
ইচ্ছা = অনিচ্ছা
ইচ্ছুক = অনিচ্ছুক
ইতর = ভদ্র
ইতি = আদি
ইতিবাচক = নেতিবাচক
ইদানীন্তন = তদানীন্তন
ইষ্ট = অনিষ্ট
ইহকাল = পরকাল
ইহলোক = পরলোক
ইহলৌকিক = পারলৌকিক
ঈ দিয়ে বিপরীত শব্দ
ঈদৃশ = তাদৃশ
ঈমান = বেঈমান
ঈশান = নৈর্ঋত
ঈর্ষা = প্রীতি
ঈষৎ = অধিক
উ দিয়ে বিপরীত শব্দ
উক্ত = অনুক্ত
উগ্র = সৌম্য/নম্র [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-(গোলাপ) ২০১১]
উচাটন = প্রশান্ত [প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (২২ জেলা) ২০১৫ ]
উচিত = অনুচিত
উচ্চ = নীচ
উজাড় = ভরপুর
উজান = ভাটি
উজ্জ্বল = অনুজ্জ্বল
উঠতি = পড়তি
উঠন্ত = পড়ন্ত
উৎকর্ষ = অপকর্ষ [অর্থ মন্ত্রণালয় অফিস সহকারী ২০১১ ]
উৎকৃষ্ট = নিকৃষ্ট
উৎরাই = চড়াই
উৎসাহ = নিরুৎসাহ
উত্তপ্ত = শীতল [স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী(সিভিল) ২০১৬]
উত্তম = অধম
উত্তমর্ণ = অধমর্ণ
উত্তর = দক্ষিণ
উত্তরণ = অবতরন [পূবালী ব্যাংক অফিসার ২০১৩]
উত্তরায়ণ = দক্ষিণায়ন
উত্তাপ = শৈত্য
উত্তীর্ণ = অনুত্তীর্ণ
উত্থান = পতন
উত্থিত = পতিত
উতরানো = তলানো
উত্তরায়ণ = দক্ষিণায়ন
উদয় = অস্ত
উদার = সংকীর্ণ [দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ২০০৩ ]
উদ্ধত = বিনীত/ নম্র [ ইসলামী ব্যাংক অফিসার ২০১১ ]
উদ্বৃত্ত = ঘাটতি
উদ্বিগ্ন = নিরুদ্বিগ্ন
উদ্যত = বিরত
উদ্যম = বিরাম
উদ্ভাসিত = ম্রিয়মান
উন্নত = অবনত
উন্নতি = অবনতি
উন্নয়ন = অবনমন
উন্নীত = অবনমিত
উন্মীলন = নিমীলন
উন্মুখ = বিমুখ
উপকর্ষ = অপকর্ষ
উপকারিতা = অপকারিতা
উপকারী = অপকারী
উপচয় = অপচয়
উপচিকীর্ষা = অপচিকীর্ষা
উপস্থিত = অনুপস্থিত
উর্বর = ঊষর/অনুর্বর
উল্লেখ = অনুল্লেখ
উষ্ণ = শীতল
উড়ন্ত = পড়ন্ত
উহ্য = স্পষ্ট
ঊ দিয়ে বিপরীত শব্দ
ঊর্ধ্ব = অধঃ
ঊর্ধ্বগতি = অধোগতি
ঊর্ধ্বগামী = অধোগামী
ঊর্ধ্বতন = অধস্তন
ঊষর = উর্বর [ পূবালী ব্যাংক ক্যাশ অফিসার ২০১২ ]
ঊষা = সন্ধ্যা
ঊহ্য = স্পষ্ট
ঋ – দিয়ে বিপরীত শব্দ
ঋজু = বক্র, বাকা [ জনতা ও সোনালী ব্যাংক আইটি অফিসার ২০২০/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী লাইব্রেরিয়ান ও উচ্চমান সহকারী ২০১৮/ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক আলফা ২০১৪ ]
এ – দিয়ে শব্দ
এক = অনেক
একতা = বিচ্ছিন্নতা
একান্ন = পৃথগান্ন
একাল = সেকাল
একূল = ওকূল
এখন = তখন
এদিক = ওদিক
এঁড়ে = বকনা
ঐ – দিয়ে বিপরীত শব্দ
ঐকমত্য = মতভেদ
ঐক্য = অনৈক্য/বিভেদ
ঐচ্ছিক = আবশ্যিক [পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ২০১১]
ঐতিহাসিক = অনৈতিহাসিক
ঐশ্বর্য = দারিদ্র্য,নিঃস্ব [হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় হিসাব সহায়ক ২০২২/ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা) ২০২১]
ঐহিক = পারত্রিক [বাংলাদেশ রেলওয়ে (গার্ড গ্রেড-২) ২০২২/ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০১৬ ]
ও – দিয়ে শব্দ
ওঠা = নামা
ওদিক = এদিক
ওস্তাদ = সাকরেদ, আনাড়ি
ঔ – দিয়ে শব্দ
ঔচিত্য = অনৌচিত্য
ঔজ্জ্বল্য = ম্লানিমা
ঔদার্য = কার্পণ্য
ঔদাসীন্য = আসক্তি
ঔদ্ধত্য = বিনয় [ জনতা ব্যাংক সিনিয়ার অফিসার আইটি ২০১৬]