সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩৩টি শূণ্যপদ

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – SKH Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নে উল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে (http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহবান করা যাচ্ছে।

অফিস সহায়ক পদে ১৪টি শূণ্যপদ রয়েছে এবং এসএসসি পাশে আবেদন করা যাবে।

আবেদন শুরু করার তারিখঃ ১৮ জুন ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ ১৪ জুলাই ২০২৬
আবেদন করার মাধ্যমঃ http://skh.teletalk.com.bd

Sarkari Karmachari Hospital Job Circular 2026

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ১০টি ক্যাটাগরিতে ৩৩ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১৬ জুন ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদন শুরু ১৮ জুন ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬ইং। সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। আবেদন করতে হবে অনলাইনে।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়া-তাড়ি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। SKH Job Circular 2026

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন যা আপনার চাকরির পরীক্ষায় কাজে লাগতে পারে, তা হলো সরকারি কর্মচারী হাসপাতাল এর ভিশন এবং মিশন কি?

সরকারি কর্মচারী হাসপাতাল কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। সরকারি কর্মচারী হাসপাতাল পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। সরকারি কর্মচারী হাসপাতাল এর কার্যাবলি মূলত কি?

সরকারি কর্মচারী হাসপাতাল এর দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। SKH Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃসরকারি কর্মচারী হাসপাতাল
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৬ জুন ২০২৬ইং 
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ১০টি
শূন্যপদঃ৩৩টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১৮ জুন ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ১৪ জুলাই ২০২৬ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে সরকারি কর্মচারী হাসপাতাল আবেদনে অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে সরকারি কর্মচারী হাসপাতাল এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি। অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন সরকারি কর্মচারী হাসপাতালে কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং সরকারি কর্মচারী হাসপাতাল আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ দেখুন

সরকারি-কর্মচারী-হাসপাতাল-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
সরকারি-কর্মচারী-হাসপাতাল-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
সরকারি-কর্মচারী-হাসপাতাল-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
সরকারি-কর্মচারী-হাসপাতাল-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4

Sarkari Karmachari Hospital Job Circular 2026

সুত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ১৬ জুন ২০২৬
আবেদন শুরু করার তারিখঃ ১৮ জুন ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ ১৪ জুলাই ২০২৬
আবেদন করার মাধ্যমঃ http://skh.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ আবেদনের নিয়মাবলি

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা

Sarkari Karmachari Hospital Job Circular 2026 এ Online- এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮/০৬/২০২৬ (বৃহস্পতিবার), সকাল ১০:০০ টা। Online- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: – ১৪/০৭/২০২৬ (মঙ্গলবার), বিকাল ০৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের বয়সসীমা

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট
গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে ।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। SKH Job Circular 2026 Online-এOnline-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবি সাইজ সর্ব্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্ব্বোচ্চ 60KB হতে হবে।

২। Sarkari Karmachari Hospital Job Circular 2026 এ Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী SKH Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

SKH Job Circular 2026 এ Online-এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।

আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Sarkari Karmachari Hospital Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১-৫ নম্বর ক্রমিকের পদের জন্য ১৫০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- টাকাসহ মোট ১৬৮/- টাকা এবং ০৬-০৯ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ১০০/- টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা
এবং ১০ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ৫০/-টাকা, Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য সকল গ্রেডে (ক্রমিক: ১-১০ পর্যন্ত) ৫০/-টাকা,

Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনলাইন আবেদন দাখিলের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। অন্যথায় আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বিশেষভাবে উল্লেখ্য, ‘Online-এ
আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না’।

বিশেষভাবে উল্লেখ্য, ‘Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না’।

প্রথম SMS: SKH<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SKH ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 168 or TK. 112 or TK 56 will be charged as application fee. Your PIN is xxxxxxxx. To pay fee Type SKH <Space> Yes <Space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: SKH<space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SKH YES XXXXXXXX
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for SKH
Application for < post name> User ID is (ABCDEF) and password (xxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা সরকারি কর্মচারী হাসপাতালের Website: www.skh.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.skh.gov.bd) ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে :

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) নিরাপত্তা কর্মকর্তা পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদ হতে অবসর গ্রহণের প্রমাণক;

(ঘ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;

(ঙ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(চ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;

(ছ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক এবং সহকারী লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

২। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে;

৩। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ ভাতা প্রদান করা হবে না;

৪। সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

৫। শূন্যপদ পূরণে ‘সরকারি কর্মচারী হাসপাতাল (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৪’ এবং ‘সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে।

৬। সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

৭। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৮। Sarkari Karmachari Hospital Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক (সম্ভব হলে রঙ্গিন) Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

৯। শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে SKH Job Circular 2026 এর নিজ নিজ User ID, Serial এবং password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলেঃ SKH<space>Help<space>User<space>User ID Send to 16222. Example: SKH HELP USER ABCDEF

PIN Number জানা থাকলেঃ SKH<space>Help<space> PIN <space> PIN No & Send to 16222. Example: SKH HELP PIN 12345678

১০। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১১। সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েব পোর্টাল (www.skh.gov.bd) এবং http://skh.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।

১২। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

ডিক্লারেশন

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনা অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারনা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়াও টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdtetalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর Subject এ Organization Name: SKH, Post Name ** Applicatnt’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ SKH Job Circular 2026 Sarkari Karmachari Hospital Job Circular 2026

Leave a Comment

Recent Posts

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।