রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ১৩৯টি শূন্যপদ

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, রাজশাহী ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১-২০ গ্রেডের (পূর্বতন ৩য় ৪র্থ শ্রেণী) নিম্নলিখিত পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগনের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://csrajshahi.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন (online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫  সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০৮টি ক্যাটাগরিতে ১৩৯ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২১ নভেম্বর ২০২৫  অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ২৪ নভেম্বর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫ইং।

নিম্নে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। 

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর  অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Rajshahi Civil Surgeon Office Job Circular 2025  

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল রাজশাহী  সিভিল সার্জন কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। রাজশাহী  সিভিল সার্জন কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় এর কার্যাবলি মূলত কি? 

রাজশাহী  সিভিল সার্জন কার্যালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Rajshahi Civil Surgeon Office Job Circular 2025   

আরো কিছু চাকরির খবর

সকল সরকারি চাকরি 

সকল বেসরকারি চাকরি 

সকল ব্যাংক চাকরি 

সকল ডিফেন্স চাকরি 

সকল জেলা ভিত্তিক চাকরি 

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন

প্রতিষ্ঠানের নামঃ রাজশাহী সিভিল সার্জন কার্যালয়
বিজ্ঞপ্তি প্রকাশঃ২১ নভেম্বর ২০২৫ইং
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ১টি
প্রকাশ সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ৮টি
শূন্যপদঃ১৩৯টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ২৪ নভেম্বর ২০২৫ইং
আবেদনের শেষ তারিখঃ১৪ ডিসেম্বর ২০২৫ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেখুন

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ শূন্যপদের তথ্য

(০১) পদের নাম: কম্পিউটার অপারেটর 

পদ সংখ্যাঃ ০৪ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-১৩  (১১০০০-২২৬৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।

খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

(০২) পদের নাম:সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যাঃ ০১  টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী।

খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দের থাকতে হবে।

(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের থাকতে হবে। 

(০৩) পদের নাম: পরিসংখ্যানবিদ 

পদ সংখ্যাঃ ০৪ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৪  (১০২০০-২৪৬৮০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী। 

খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

(০৪) পদের নাম: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান

পদ সংখ্যাঃ০২ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 

(০৫) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যাঃ ০৩ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

(০৬) পদের নাম: স্টোর কিপার-

পদ সংখ্যাঃ ০৫টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

(০৭) পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদ সংখ্যাঃ ১১৮ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

(০৮) পদের নাম: ড্রাইভার

পদ সংখ্যাঃ ০২ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

(খ) বিআরটিএ হালকা যানবহন চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন পারবেন। তবে করতে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন।

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ 

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-1
রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 2
রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 3
রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 4

Rajshahi Civil Surgeon Office Job Circular 2025  

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২১/১১/২০২৫ ইং

আবেদনের শুরুর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৫ 

আবেদনের শেষ তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২৫ 

আবেদনের লিংকঃ  http://csrajshahi.teletalk.com.bd/ 

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ  আবেদনের নিয়মাবলি

১। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ পরীক্ষায় অংশগ্রহনে ইচ্ছুক ব্যাক্তিগণ (http://csrajshahi.teletalk.com.bd) ওয়েব সাইটে আবেদনপত্র পূরন করতে পারবেন। ওয়েব সাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পুরণ করতে হবে।

২। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।

৩। সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গন্য হবে।

৪। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

৫। কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ী চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে।

৬। আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা 

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ অনলাইন (Online) এ আবেদনপত্র পূরন ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৪/১১/২০২৫ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা।অনলাইন (Online) এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৪/১২/২০২৫ ইং তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা।উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন (Online) এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনকারীর বয়স ২৪/১১/২০২৫ ইং তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে । বয়স প্রমানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ দাখিল করতে হবে। উল্লেখ্য যে, বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ  সরকারি/আধাসরকারি/স্বায়ত্ত্বশাসিত/আধা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরনপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহনপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অবেদন করতে হবে এবং চাকুরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC) এর মূল কপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

২। Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ অনলাইন (Online) আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন (Online) অবেদপত্র Submit করার পূর্বেই পূরনকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ Online এ পুরনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষন করবেন। 

পরীক্ষার ফি জমা

Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ Applicant’s copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ গ্রেড-১৩ হতে গ্রেড-১৬ পর্যন্ত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ ১২/- (বার) টাকাসহ মোট (অফেরতযোগ্য) ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online আবেদনপত্রে সকল অংশ পূরণ করে Submit করা হলেও রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এর আবেদপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS : CSRAJSHAHI<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CSRAJSHAHI ABCDEF Send to 16222

Reply: Applicant’s Name, Tk.112/- Will be charged as application fee. Your PIN is-xxxxxx. To pay fee Type CSRAJSHAHI <space> Yes <space> PIN Send to 16222 নম্বরে।

দ্বিতীয় SMS : CSRAJSHAHI<space> Yes <space> PIN Send to 16222 নম্বরে। Example: CSRAJSHAHI Yes 12345678

Reply SMS: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for CSRAJSHAHI Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXX)

প্রবেশপত্র প্রাপ্তি

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csrajshahi.teletalk.com.bd অথবা www.cs.rajshahi.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরন করা বাঞ্চনীয়।

পরীক্ষার সময়

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.cs.rajshahi.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

১। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা(প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। 

২। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং একসেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। 

৩। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি ১ম শ্রেণির কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ সীলমোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে।

ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ/সাময়িক সনদ/ প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।

খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র।

গ) চাকুরীর আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র।

ঘ) ১ম শ্রেনির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র/প্রমানক । মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র/ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যানের সনদ থাকতে হবে।

চ) ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠী (উপজাতি) কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।

ছ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।

জ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি সনদ (NOC) মূল কপি।

ঝ) ডাউনলোডকৃত Applicant’s Copy & Admit Card এর সত্যায়িত কপি।

ঞ) রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনকারীর পার্সপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন সত্যায়িত ছবি।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ২০২৪ ইং সালে সিভিল সার্জন অফিস, রাজশাহীর স্মারক নং- সিএস-রাজ/প্রশা/জনবল নিয়োগ / ২০২৪/১৪৩১/৮৫৭ তারিখঃ- ১৭/০৪/২০২৪ খ্রিঃ মোতাবেক জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের নুতন করে আবেদন করার প্রয়োজন নেই। টেলিটকের ওয়েব সাইট থেকে তারা যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন।

২। কিপার পদে নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।

৩। কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent address) যদি ইতঃপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বার্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, 

তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

৪। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক) সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড ও cs.rajshahi.gov.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।

৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভূল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থী কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

৭। Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময় এবং উত্তীর্ন হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। 

৮। শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগন নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে CSRAJSHAHI<space> Help<space>User ID & Send to 16222 নম্বরে। Example: CSRAJSHAHI Help User ABCDEF

PIN Number জানা থাকলে CSRAJSHAHI<space>Help<space> PIN Number & Send to 16222 নম্বরে। Example: CSRAJSHAHI Help PIN 12345678

৯। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন।

১০। Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ Online এ আবেদন ও রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।

১১। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে না।

১২। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্যগত সনদ চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এছাড়া নিয়োগের পূর্বে ডোপটেষ্ট করা হবে। ডোপটেষ্টে কাউকে মাদকাসক্ত পাওয়া গেলে তার নিয়োগ বাতিল বলে গন্য হবে।

১৩। যে কোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

১৪। নিয়োগ ও কোটা নির্ধারনের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান প্রতিপালন করা হবে।

১৫। রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও আইএমই বিভাগের ওয়েবসাইট www.cs.rajshahi.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। QR Code স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি দেখা যাবে। 

*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

ডিক্লারেশন

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে অনলাইন আবেদপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা rajshahi@cs.dghs.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ http://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject Organization Name: CSRAJSHAHI. Post Name:***, Application’s User ID 3 Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Rajshahi Civil Surgeon Office Job Circular 2025 

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।