জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ National Pension Authority Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://npa.teletalk.com.bd বা https://www.npa.gov.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরুর তারিখঃ ০১ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ২৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ http://npa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।
এখানে যে সকল তথ্য পাবেন
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ আবেদনের টেবিল সারাংশ
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৭টি ক্যাটাগরিতে ২০ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৯ জুন ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে ।আবেদন শুরু ০১ জুলাই ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই ২০২৬ইং।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ শূণ্যপদের সংখ্যা
- সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা – ০১টি পদ
- নিরীক্ষক – ০১টি পদ
- ব্যক্তিগত সহকারী – ০৪টি
- হিসাবরক্ষক – ০১টি
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ০৪টি
- ড্রাইভার – ০১
- অফিস সহায়ক – ০৪টি পদ
নিম্নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। NPA Job Circular 2026
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল জাতীয় পেনশন কর্তৃপক্ষ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর কার্যাবলি মূলত কি?
জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। National Pension Authority Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | জাতীয় পেনশন কর্তৃপক্ষ |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৯ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৭টি |
| শূন্যপদঃ | ২০টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০১ জুলাই ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ২৬ জুলাই ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | দেখতে ক্লিক করুন |
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ
National Pension Authority Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৯ জুন ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ০১ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৬ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যমঃ https://npa.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪৯টি শূন্যপদ
- মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৭৩১টি শূন্যপদ
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২০টি শূন্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৩ জুলাই ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Tangail DC Office Job Circular 2026
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে (https://www.npa.gov.bd) অথবা (https://npa.teletalk.com.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের সময়সীমা
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০৭/ ২০২৬ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণকে Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনকারীর বয়সসীমা
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৫/০৫/২০২৬তারিখে অবশ্যই ১৮ থেকে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মরত প্রার্থীর আবেদন
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় (V) এর ঘরে টিক চিহ্ন দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। NPA Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। National Pension Authority Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩।প্রার্থী জাতীয় পেনশন কর্তৃপক্ষ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
NPA Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি, এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copyতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংক্ষরণ করবেন।
পরীক্ষার ফি জমা
National Pension Authority Job Circular 2026 এ Applicant’s copy তে একটি User ID Number দেওয়া থাকবে এবং User ID Number ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile Number এর মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ক্রমিক নং ১ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা।
ক্রমিক নং ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা; ক্রমিক নং ৩ থেকে ৬ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০/- (একশত) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা।
ক্রমিক নং ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ।
প্রথম SMS: NPA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NPA ABCDEF
Reply: Applicants Name, Tk-223 will be charged as application fee, Your PIN is 12345678. To Pay fee Type NPA <Space>Yes<Space>PIN and send to 16222
দ্বিতীয় SMS: NPA<space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NPA YES 12345678
Reply: Congratulation Applicant’s name, Payment completed successfully for Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXX)
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে।
প্রবেশপত্র প্রাপ্তি
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি (https://npa.teletalk.com.bd) ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়।
পরীক্ষার সময়
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (https://www.npa.gov.bd) প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (https://www.npa.gov.bd) প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক হতে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)টি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে।
ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদসহ)
খ) প্রার্থী যে সিটি কর্পোরেশন/পৌরসভা/ওয়ার্ড/ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা সে সিটি কর্পোরেশনের/পৌরসভার মেয়র / প্রশাসক /কাউন্সিলর/ ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
গ) জাতীয় পরিচয়পত্র (NID) / জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
ঘ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) ও Admit Card
ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা নবম গ্রেড বা তদুর্ধ গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
চ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্ৰমাণপত্ৰ
ছ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
জ) সম্প্রতি তোলা পাসর্পোট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগের ক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫, সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
২। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, হিসাবরক্ষক ও অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
৩। একজন প্রার্থী কেবল ০১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন।
৪। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৫। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৬। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। National Pension Authority Job Circular 2026 এ SMS এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময় ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৯। শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে NPA Job Circular 2026 এ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):
User ID জানা থাকলে
NPA<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: NPA HELP USER ABCDEF
PIN Number জানা থাকলে
NPA<space>Help<space>PIN<space> PIN no. & Send to 16222. Example: NPA HELP PIN 12345678
১০। জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (https://www.npa.gov.bd) বা (https://npa.teletalk.com.bd) দেখা যাবে অথবা QR code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল অথবা https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানা যাবে।
১১। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১২। জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫ এবং সরকারি যাবতীয় বিদ্যমান বিধি-বিধান / আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে।
১৩। কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে কারণ দর্শানো ব্যতিরেকে পদসংখ্যা হ্রাস/বৃদ্ধিসহ যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
ডিক্লারেশন
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
NPA Job Circular 2026 এ Online আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল থেকে ১২১ অথবা ই-মেইল https://alljobs.teletalk.com.bd; বা manager-hrs@npa.gov.bd যোগাযোগ করা যাবে। (Mail এর Subject এ Organization Name: National Pension Authority, Post Name: … Applicant’s User IDs Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে। টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbd Teletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ National Pension Authority Job Circular 2026 NPA Job Circular 2026