এক কথায় প্রকাশ বা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সকল বাক্য সংকোচন

এক কথায় প্রকাশ বা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সকল বাক্য সংকোচন নিচে দেওয়া হলো। নিচে দেওয়া সকল বাক্য সংকোচন সকল পরীক্ষায় আসার মত।

নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ  = জুগুপ্সা  [বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ-| অডিটর, উচ্চমান সহকারী ২০১৮]

জানার ইচ্ছা এক কথায় প্রকাশ  = জিজ্ঞাসা [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর – ২০১৭]

যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান [পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী -২০১৭]

পাখির ডাক এক কথায় প্রকাশ = কূজন [ সমন্বিত ৮ ব্যাংক  অফিসার ২০২২  ]

সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ = বরণ

হাতির ডাক এক কথায় প্রকাশ = বৃংহণ/বৃংহিত [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- ২০১৬]

হরিণের চামড়া এক কথায় প্রকাশ = অজিন [ সমাজসেবা অধিদপ্তর ( বিভিন্ন পদে অস্থায়ী) 2020 ]

যা বলা হয়নি এক কথায় প্রকাশ = অনুক্ত [ ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) ২০১৪ ]

যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ = দুর্লভ বা দুষ্প্রাপ্য

 একই গুরুর শিষ্য এক কথায় প্রকাশ = সতীর্থ

অক্ষির সমীপে এক কথায় প্রকাশ = সমক্ষ [ ২৪তম বিসিএস / বাংলাদেশ রেলওয়ে (খালাসী) ২০২২ ]

যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ = সুস্মিতা [প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯  ] 

বাঘের চামড়া এক কথায় প্রকাশ = কৃত্তি [ City Bank Ltd – Probationary Officer -.2011 ]

অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষ [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-(NSI) বিভিন্ন পদে-.২০২১ ]

ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ = আনারকলি [পরিবেশ অধিদপ্তর নমুনা সংগ্রহকারী ২০২৩]

সিংহের ডাক এক কথায় প্রকাশ = হুংকার [ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর ২০২২] 

ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = চিক্ষমিষা, তিতিক্ষা

মধু পান করে যে এক কথায় প্রকাশ = মধুপ [রাজশাহী বিশ্ববিদ্যালয় E ইউনিট ২০১৭-১৮]

ভাতের অভাব এক কথায় প্রকাশ = হাভাতে

যে নারীর চোখ সুন্দর এক কথায় প্রকাশ = সুচয়না 

যা হবেই এক কথায় প্রকাশ = অবশ্যই

অভূতপূর্ব এক কথায় প্রকাশ = যা পূর্বে ঘটেনি

গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা [ Bangladesh House Building Finance Corporation -Senior Officer 2011 ]  

সাপের খোলস এক কথায় প্রকাশ = নির্মোক [১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০১৯]

প্রবেশ করার ইচ্ছা এক কথায় প্রকাশ = বিবিক্ষা [জনতা ও রূপালী ব্যাংক- অফিসার ২০১৯]

বরণ করার যোগ্য এক কথায় প্রকাশ = বরণীয়, বরেণ্য  [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ জেলা ২০১৮]

যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ = দুর্লভ [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(কর্ণফুলী-2012)]

একের সঙ্গে অন্যের এক কথায় প্রকাশ = পরস্পর 

জানা উচিত এক কথায় প্রকাশ = জ্ঞেয়, জ্ঞাতব্য

জয় করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিগীষা

 ময়ূরের ডাক এক কথায় প্রকাশ = কেকা [সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন পদে অস্থায়ী ২০২০) ]

কোকিলের ডাক এক কথায় প্রকাশ = কুহু 

অহংকার নেই যার এক কথায় প্রকাশ = নিরহংকার

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় প্রকাশ = ইতিহাসবেত্তা  [১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) ২০১৭]

যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ = অদৃষ্টপূর্ব [Karmasangsthan Bank – Asst. Officer (General) – 2008  ]

চাঁদের আলো এক কথায় প্রকাশ = চন্দ্রালোক

সমুদ্রের ঢেউ এক কথায় প্রকাশ = ঊর্মি

তুলার তৈরি এক কথায় প্রকাশ =  তুলোট [জগন্নাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২০১৩-১৪ ]  

অল্প কথা বলে যে এক কথায় প্রকাশ = মিতভাষী, অল্পভাষী [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর ফিল্ড অফিসার -২০১৭ ]

বিদ্যা আছে যার এক কথায় প্রকাশ = বিদ্বান

বীণার ঝংকার এক কথায় প্রকাশ = নিক্বণ [বাংলাদেশ নির্বাচন কমিশন (অফিস সহায়ক) (২০২৩)] 

যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ = নশ্বর [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা ২০১৭ / বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার -২০১৭]

যার মৃত্যু নেই এক কথায় প্রকাশ = অমর

যে সব কিছু খায় এক কথায় প্রকাশ = সর্বভুক

ইতিহাস রচনা করেন যিনি এক কথায় প্রকাশ =  ঐতিহাসিক [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় ধাপ)-2019] 

উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ = কৃতঘ্ন [বাংলাদেশ ডাক বিভাগ (মেট্রোপলিটন সার্কেল) পরিদর্শক-২০১৬ / Palli Karma-Sahayak Foundation – Asst. Manager -২০১৬]

অপকার করার ইচ্ছা এক কথায় প্রকাশ = অপচিকীর্ষা [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৮]

বেঁচে থাকার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজীবিষা [পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক(প্রশাসন) ২০১৩]

বিড়ালের ডাক এক কথায় প্রকাশ = মিউমিউ

হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিঘাংসা [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012 

মনের ইচ্ছা এক কথায় প্রকাশ = শখ 

তিতিক্ষা এক কথায় প্রকাশ = ক্ষমা করার ইচ্ছা 

হাতির বাসস্থান এক কথায় প্রকাশ = গজগৃহ  [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর .২০১১]

পাখির কলরব এক কথায় প্রকাশ = কূজন  [ সমন্বিত ৮ ব্যাংক  অফিসার ২০২২  ]

হাতির শাবক এক কথায় প্রকাশ = করভ [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০১৬]

ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ = ক্ষমার্হ [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী -২০১৭]

সেবা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = শুশ্রুষা [সমবায় অধিদপ্তর  সহকারী পরিদর্শক 2021]

অনেকের মধ্যে একজন এক কথায় প্রকাশ = অন্যতম [Pubali Bank Ltd – Junior Officer (Cash) – 2012 ]

মহান যে নারী এক কথায় প্রকাশ = মহীয়সী

শুভক্ষণে জন্ম যার এক কথায় প্রকাশ = ক্ষণজন্মা [ পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী সাব-ইন্সপেক্টর ২০১৮ ]

মেঘের ধ্বনি এক কথায় প্রকাশ = জীমূতমন্দ্র [কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) – অডিটর – ২০২১ ]

আকাশ ও পৃথিবী এক কথায় প্রকাশ = ক্রন্দসী [Bangladesh Bank – Officer(Cash) – 2016 ]

রোদসী এক কথায় প্রকাশ = আকাশ ও পৃথিবীর অন্তরাল

শক্তি আছে যার এক কথায় প্রকাশ = শক্তিধর

 মেঘের ডাক এক কথায় প্রকাশ = জীমূতমন্দ্র [কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) – অডিটর – ২০২১ ]

অন্য গ্রাম এক কথায় প্রকাশ = গ্রামান্তর

যা পূর্বে শোনা যায়নি এক কথায় প্রকাশ = অশ্রুতপূর্ব

বলার ইচ্ছা এক কথায় প্রকাশ = বিবক্ষা [ রাজশাহী বিশ্ববিদ্যালয় E ইউনিট ২০১৪-১৫ ]

উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় প্রকাশ = প্রত্যুৎপন্নমতি [বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কম্পিউটার অপারেটর ২০২৩ ]

নুপুরের ধ্বনি এক কথায় প্রকাশ =  নিক্কণ [ Agrani bank Ltd – Senior Officer (Freedom Fighter) 2015]

নুপুরের শব্দ এক কথায় প্রকাশ =  নিক্কণ [১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 2014]

বীণার ধ্বনি এক কথায় প্রকাশ =  নিক্কণ 

বাঘের ডাক এক কথায় প্রকাশ = হুংকার/হালুম/গর্জন

মোরগের ডাক এক কথায় প্রকাশ = কোক্কুরুৎ

অশ্বের ডাক এক কথায় প্রকাশ = হ্রেষা [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০০৯]

অন্য দেশ এক কথায় প্রকাশ  = দেশান্তর

যা অতি দীর্ঘ নয় =  নাতিদীর্ঘ [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)অফিস সহায়ক ২০২৩ ]

এক-কথায়-প্রকাশ-বা-বিভিন্ন-পরীক্ষায়-আসা-গুরুত্বপূর্ণ-সকল-বাক্য-সংকোচন

এক কথায় প্রকাশ এর সকল পড়া যা পরীক্ষায় আসার মত উপরে দেওয়া হয়েছে। আমার অনেক গুলো এক কথায় প্রকাশ এই পেজে দিয়েছি। আরো যদি কিছু বাদ পরে থাকে তাহলে আমাদের কমেন্ট এ জানান আমরা দেওয়া চেষ্টা করবো। এছাড়া প্রথম আলো প্রকাশিত কিছু  এক কথায় প্রকাশ দেখুন ।

Leave a Comment

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।