বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – BHTPA Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://bhtpa.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাইতেছে। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হইবে না।
আবেদন শুরুর তারিখঃ ৩০ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করা যাবেঃ https://bhtpa.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যম।
এখানে যে সকল তথ্য পাবেন
- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আবেদনের টেবিল সারাংশ
- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2026
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৪টি ক্যাটাগরিতে ৪২ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় অফিসিয়াল ওয়েবসাইটে ২৮ আগস্ট ২০২৬ইং। আবেদন শুরু ৩০ আগস্ট ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬ইং।
নিম্নে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির এ দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কার্যাবলি মূলত কি?
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১ টি |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৮ আগস্ট ২০২৬ |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ১৪টি |
| শূন্যপদঃ | ৪২টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন/ডাকযোগে |
| আবেদন শুরু করার তারিখঃ | ৩০ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://bhtpa.gov.bd/ |
| আবেদন করার মাধ্যমঃ | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ







Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৮ আগস্ট ২০২৬ইং
আবেদনের শুরুর তারিখঃ ৩০ আগস্ট ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬ইং
আবেদনের মাধ্যমঃ https://bhtpa.teletalk.com.bd/
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪২টি শূণ্যপদ
- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২৬টি শূণ্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২৮ আগস্ট ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২০টি শূণ্যপদ
- পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৫টি শূণ্যপদ
আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ https://bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করিতে পারিবেন।
২। সকল জেলার প্রার্থীগণ আবেদন করিতে পারিবেন।
আবেদনের সময়সীমা
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ আগস্ট, ২০২৬ খ্রিঃ সকাল ০৯:০০ টা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর জন্য নির্ধারিত সর্বশেষ সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
আবেদনকারীর বয়সসীমা
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনকারীর বয়স সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল পদের প্রার্থীর জন্য ১৮/০৮/২০২৬খ্রি. তারিখে সর্বোচ্চ বয়সসীমা অনুর্ধ্ব ৩২ বৎসর। তবে ক্রমিক ২-৭নং পর্যন্ত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৪ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
কর্মরত প্রার্থীর আবেদন
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হইবে। এছাড়া, অনলাইনে আবেদন করিবার সময় চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্রের স্মারক নম্বর ও তারিখ অবশ্যই উল্লেখ করিতে হইবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। BHTPA Job Circular 2026 এ Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel করে নির্ধারিত স্থানে Upload করবেন।
২। Bangladesh Hi-Tech Park Authority Job 2026 এ Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit- করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণের ক্ষেত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী BHTPA Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2026 এ Online-এ আবেদন (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাইবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করিতে পারিবেন।
তবে, Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2026 এর পরীক্ষার ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় পরীক্ষার ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত করা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করিবেন।
পরীক্ষার ফি জমা
BHTPA Job Circular 2026 এ উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট/ডাউনলোড করে সংরক্ষণ করিবেন। Applicant’s copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নিম্নবর্ণিত ছক মোতাবেক “পরীক্ষার ফি” অনলাইনে আবেদন submit-এর পর অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। “পরীক্ষার ফি” এর হার নিম্নরূপ-
| পদের গ্রেড | পরীক্ষা ফি + টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) |
|---|---|
| ৯ম গ্রেড বা তদূর্ধ্ব | ২০০+২৩ = ২২৩/- |
| ১০তম গ্রেড | ২০০+২৩ = ২২৩/- |
| অনগ্রসর নাগরিক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ | ৫০+৬= ৫৬/- |
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হইবে না” ।
প্রথম SMS: BHTPA User ID লিখে Send করিতে হইবে 16222 নম্বরে।
Example: BHTPA ABCDEF
Reply: Applicant’s name, TK. 223/56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxx. To pay fee type BHTPA YESPIN and send to 16222
দ্বিতীয় SMS : BHTPA YES PIN লিখে send করিতে হইবে 16222 নম্বরে।
Example: BHTPA YES XXXXXXXX
Reply: Congratulations Applicant’s name, payment completed successfully for BHTPA. Application for xxxxxxx User ID is (ABCDEF) and password ( ********)
প্রবেশপত্র প্রাপ্তি
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bhtpa.teletalk.com.bd অথবা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হইবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হইবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রেখে SMS read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ সংক্রান্ত সর্বশেষ তথ্যাদি (পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য) কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.bhtpa.gov.bd) হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির ২-৯ ক্রমিকে উল্লিখিত পদে নিয়োগের লক্ষ্যে মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হইবে। এর মধ্যে ১৭০ নম্বরের ১২০ মিনিট ব্যাপ্তির লিখিত পরীক্ষা (বাংলা ৪৫, ইংরেজি ৪৫, গণিত/কারিগরি ৫০, সাধারণ জ্ঞান ৩০) এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা অন্তর্ভুক্ত।
২। ১১-১৪ ক্রমিকে উল্লিখিত পদে নিয়োগের লক্ষ্যে মোট ১১০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হইবে। এর মধ্যে ১০০ নম্বরের ৯০ মিনিট ব্যাপ্তির লিখিত পরীক্ষা (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত/কারিগরি ২০, সাধারণ জ্ঞান ২০) এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা অন্তর্ভুক্ত।
৩। সর্বনিম্ন পাস নম্বর ৫০% এবং কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন। উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য হতে প্রচলিত বিধি-বিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হইবে।
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি। জাতীয় পরিচয়পত্র না থাকিলে তাদের জন্ম নিবন্ধন পত্রের সত্যায়িত অনুলিপি।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ স্মারকে তারিখ; ১২ অক্টোবর, ২০২৫ খ্রি. প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থীগণ সহকারী পরিচালক (প্রশাসন), উপ সহকারী প্রকৌশলী(ই/এম) এবং উপ সহকারী প্রকৌশলী (সিভিল) পদে আবেদন করিয়াছেন, উক্ত পদসমূহে তাদের পুনরায় আবেদন করিবার প্রয়োজন নেই।
সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করিবার পরামর্শ দেওয়া হইলো।
২। Online আবেদনপত্রে প্রার্থীকে তাঁর অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সকল তথ্যাদি উল্লেখ করিতে হইবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করিবার সুযোগ নেই।
৩। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হইবে। কর্তৃপক্ষ এ বিষয়ে নিয়মমাফিক যে কোন পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। শূন্য পদ পূরণের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে।
৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।
৫। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করিবার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৬। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হইবে।
৭। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/সংশোধন/প্রত্যাহার করিবার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোন কারণে নিয়োগের যে কোন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করা হলে কোন আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবী করিতে পারিবেন না বা দাবী করিলেও তা আইনানুগভাবে গৃহীত হইবে না।
৮। BHTPA Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি পরীক্ষায় অংশগ্রহণের সময়ে অবশ্যই প্রদর্শন করিবেন।
৯। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2026 এ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করিতে পারিবেন।
User ID জানা থাকিলে
BHTPAHelpUserUser ID লিখে Send করিতে হইবে 16222 নম্বরে।
Example: BHTPA HELP USER ABCDEF
PIN Number জানা থাকিলে
BHTPAHelpPIN PIN No লিখে Send করিতে হইবে 16222 নম্বরে।
Example: BHTPA HELP PIN ********
১০। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.bhtpa.gov.bd) এবং মোবাইল অপারেটর টেলিটকের পোর্টাল (https://bhtpa.teletalk.com.bd)-এ প্রবেশ করে পাওয়া যাবে।
১১। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হইবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করিবার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন করিতে হইবে এবং নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী কর্তৃক সকল কাগজপত্রের ০২(দুই) সেট সত্যায়িত দাখিল করিতে হইবে।
১২। Online-এ পূরণকৃত Applicant’s copy Admit Card কালার প্রিন্ট দাখিল করিতে হইবে।
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
১৩। সংশ্লিষ্ট কোটা দাবীর সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করিতে হইবে।
১৪। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ এ সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হইবে। নিয়োগকৃতদের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন যে কোনো হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক/ আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে পদায়ন করা হইবে।
১৫। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হইবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
ডিক্লারেশন
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হইবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনে সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করিলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হইবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BHTPA Job Circular 2026 Bangladesh Hi-Tech Park Authority Job Circular 2026