কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Agricultural Marketing Job Circular 2026 or Dam Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি বিপণন অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্বখাতভূক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে অনলাইনে (https://dam.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদন আহবান করা যাচ্ছে।
০৮টি ক্যাটাগরিতে ৯৭ জন নিয়োগ দেওয়া হবে। ১টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০৯ নভেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।
| আবেদন শুরু | ১৬ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ | ১০ ডিসেম্বর ২০২৬ |
| আবেদনের মাধ্যম | https://dam.teletalk.com.bd/ |
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ কৃষি বিপণন অধিদপ্তর (Dam) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ কতটা সত্য ও সত্যতা যাচাইকৃত?
উত্তরঃ এটি একটি সম্পূর্ণ যাচাইকৃত ও সত্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পোর্টাল (https://dam.gov.bd/)-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার লিংক নিচে প্রদান করা হয়েছে।
প্রশ্নঃ কতটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?
উত্তরঃ ০৮টি ক্যাটাগরিতে
প্রশ্নঃ কৃষি বিপণন অধিদপ্তরয় কত জন নিয়োগ দেওয়া হবে?
উত্তরঃ ৯৭ জন নিয়োগ দেওয়া হবে।
প্রশ্নঃ কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হয়?
উত্তরঃ ০৯ নভেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রশ্নঃ কোন তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কখন?
উত্তরঃ আবেদন শুরু ১৬ নভেম্বর ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬ইং।
প্রশ্নঃ মূল বিজ্ঞপ্তি ও আবেদন করার লিংক আছে?
উত্তরঃ হ্যা, নিম্নে মূল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক রয়েছে।
নিম্নে কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
চাকরির প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল
কৃষি বিপণন অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়?
কৃষি বিপণন অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন?
কৃষি বিপণন অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?
কৃষি বিপণন অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
এটির ভিশন এবং মিশন কি?
দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ কি কি ?
সকল উত্তরঃ এই সকল প্রশ্নের উত্তর পাবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে
লিংকঃ https://dam.gov.bd/
- পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ
| প্রতিষ্ঠানের নাম | কৃষি বিপণন অধিদপ্তর |
| ইংরেজী নাম | Department of Agricultural Marketing (Dam) |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৬ |
| প্রকাশ সূত্র | অফিসিয়াক ওয়েবসাইট |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৮ থেকে ৩২ বছর |
| লিঙ্গ | নারী ও পুরুষ |
| বেতন স্কেল | গ্রেড-১২ থেকে গ্রেড-২০ |
| নাগরিকত্ব | বাংলাদেশি |
| ক্যাটাগরি | ০৮টি |
| শূন্যপদ | ৯৭টি |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখ | ১৬ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১০ ডিসেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://dam.gov.bd/ |
| আবেদন করার লিংক | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো



Department of Agricultural Marketing Job Circular 2026
| সূত্র | অফিসিয়াল ওয়েবসাইট ০৯ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শুরুর তারিখ | ১৬ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১০ ডিসেম্বর ২০২৬ |
| আবেদনের লিংক | https://dam.teletalk.com.bd/ |
আরো চাকরির খবর
- কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৯৭টি শূণ্যপদ
- বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৫৫টি শূণ্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৩ নভেম্বর ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- ডাক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৬৯টি শূণ্যপদ
- কর অঞ্চল-১৭ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৫টি শূন্যপদ
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
আবেদন করবো কিভাবে?
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dam.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা কত?
কৃষি বিপণন অধিদপ্তর এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬/১১/২০২৬ সকাল ১০:০০ টা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০/১২/২০২৬ বিকাল ৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
আবেদনকারীর বয়সসীমা কত?
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ক্রমিক ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ নং পদের প্রার্থীর ক্ষেত্রে ০১-১১-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর এবং ক্রমিক ৫ নং পদের প্রার্থীর ক্ষেত্রে ০১-১১-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
কর্মরত প্রার্থী আবেদন করতে পারবে?
হ্যা, কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীকালে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
আবেদনে ছবির সাইজ ও স্বাক্ষরের সাইজ কত?
১। Department of Agricultural Marketing Job Circular 2026 এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixelxগ্রন্থ ৮০ pixel) এবং রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixelxপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
২। যেহেতু কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী কর্তৃক Dam Job Circular 2026 এর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।
তথ্য ও স্বাক্ষর ভুল হলে কি করবো?
Department of Agricultural Marketing Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s copy-তে প্রার্থীর সম্প্রতি (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি কিভাবে জমা দিবো?
Dam Job Circular 2026 এ Applicant’s copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।
| ০১ নং পদে আবেদন ফি সার্ভিস চার্জসহ | ১৬৮/- (একশত আটষট্টি) টাকা |
| ০২ থেকে ০৮ পদে আবেদন ফি সার্ভিস চার্জসহ | ১১২/- (একশত বারো) টাকা |
| সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির আবেদন ফি সার্ভিস চার্জসহ | ৫৬/- (ছাপ্পান্ন) টাকা |
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DAM User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DAM ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 168/112/56 will be charged as application fee. Your PIN is
To pay fee Type DAM Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DAM Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DAM YES xxxxxxxxx
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DAM Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
প্রবেশপত্র ও পরীক্ষার সময় কিভাবে পাবো?
কৃষি বিপণন অধিদপ্তর এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dam.teletalk.com.bd অথবা কৃষি বিপণন অধিদপ্তরের Website: www.dam.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি কি কি ?
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
১। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
২। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
৩। কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;
৪। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
৫। জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;
৬। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy); এবং
কর্তৃপক্ষের কি কি নির্দেশনা রয়েছে?
১।কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
২। চাকরির আবেদন ফর্মে ( Applicant’s Form) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form- সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
৫।বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৬। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরির জন্য আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের (https://bffwt.gov.bd) ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর website (https://bffwt.gov.bd) তে প্রকাশিত সমন্বিত তালিকা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হতে প্রকাশিত টিআইএমএস এ প্রকাশিত বীর মুক্তিযোদ্ধার নামই বৈধ/স্বীকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ ৩০ মে ১৯৫৯ অর্থাৎ ১৯৭১ সালের ৩০ নভেম্বর তারিখে ১২ বছর ০৬ মাস কিংবা তার পূর্বে হতে হবে।
৭। একই তারিখ ও সময়ে একাধিক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওযার সম্ভাবনা রয়েছে।
৮। Department of Agricultural Marketing Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৯।শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Dam Job Circular 2026 এ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
User ID জানা থাকলে: DAMHelp User User ID & Send to 16222. Example: DAM Help User ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: DAMHelpPIN PIN No & Send to 16222. Example: DAM Help PIN 12345678 & send to 16222.
১০। কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবপোর্টাল (www.dam.gov.bd) এবং https://dam.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথা (www.dam.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
১১। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১২। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৪। উপরোক্ত তথ্যাবলির যে কোনো অংশে সংশোধন, সংযোজনসহ যে কোনো আবেদনপত্র গ্রহণ/বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
**শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।
ডিক্লারেশন কি রয়েছে?
হ্যা,কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Dam Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজে https://www.facebook.com/alljobsbdteletalk মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/ মেসেজ এর Subject-এ Organization Name: DAM, Post Name:**** Applicant’s User ID & Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।