কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২৬টি শূণ্যপদ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – TMED Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://tmed.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদন শুরুর তারিখঃ ৩১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করা যাবেঃ https://tmed.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যম।

এখানে যে সকল তথ্য পাবেন

  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আবেদনের টেবিল সারাংশ
  • কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ আবেদনের নিয়মাবলি
  • আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
  • মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
Technical and Madrasah Education Division Job Circular 2026

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে ০৫টি ক্যাটাগরিতে ২৬ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় অফিসিয়াল ওয়েবসাইটে ২৭ আগস্ট ২০২৬ইং। আবেদন শুরু ৩১ আগস্ট ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ইং।

নিম্নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির এ দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কার্যাবলি মূলত কি?

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ

প্রতিষ্ঠানের নামঃ   কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
বিজ্ঞপ্তি সংখ্যাঃ ১ টি 
বিজ্ঞপ্তি প্রকাশঃ  ২৭ আগস্ট ২০২৬
প্রকাশ সূত্রঃ  অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃ সরকারি চাকরি
ক্যাটাগরিঃ ০৫টি
শূন্যপদঃ   ২৬টি
আবেদন করার মাধ্যমঃ অনলাইন
আবেদন শুরু করার তারিখঃ  ৩১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ  তারিখঃ  ২৭ সেপ্টেম্বর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃhttps://tmed.gov.bd/  
আবেদন করার মাধ্যমঃ  বিজ্ঞপ্তির নিচে দেখুন

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

কারিগরি-ও-মাদ্রাসা-শিক্ষা-বিভাগ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
কারিগরি-ও-মাদ্রাসা-শিক্ষা-বিভাগ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
কারিগরি-ও-মাদ্রাসা-শিক্ষা-বিভাগ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
কারিগরি-ও-মাদ্রাসা-শিক্ষা-বিভাগ-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4

Technical and Madrasah Education Division Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৭ আগস্ট ২০২৬ইং
আবেদনের শুরুর তারিখঃ ৩১ আগস্ট ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ইং
আবেদনের মাধ্যমঃ https://tmed.teletalk.com.bd/

আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://tmed.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩১.০৮.২০২৬ খ্রিষ্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৭.০৯.২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল ০৪:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনকারীর বয়স ০১.০৮.২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ০২ ও ০৪ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। TMED Job Circular 2026 এ Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel করে নির্ধারিত স্থানে Upload করবেন।

২। Technical and Madrasah Education Division Job 2026 এ Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit- করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পুনঃপূরণের ক্ষেত্রে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী TMED Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Technical and Madrasah Education Division Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন ।

যদি Applicant’s Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copy তে সম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা
TMED Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ০১, ০২, ০৩ ও ০৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/-টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা (অফেরতযোগ্য) এবং ০৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও

Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। অনগ্রসর প্রার্থীদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) জন্য সকল পদে আবেদন ফি ৫০/- টাকা ও সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা জমা দিবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS | TMED User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : TMED ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type TMED Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS: TMEDYes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: TMED Yes 12345678
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for TMED Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://tmed.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.tmed.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ এ সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ০১, ০২ ও ০৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ০৩ ও ০৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

২। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant Form, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

৩। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে আবশ্যিকভাবে জাতীয় পরিচয় পত্রের (NID) মূল কপি সঙ্গে রাখতে হবে।
৪। কোন প্রার্থী বীরমুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনপত্রে উল্লেখ করলে সে ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।

কর্তৃপক্ষের নির্দেশনা
১। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ০১ নং ক্রমিকের শূন্য পদ পূরণে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯” ; ক্রমিক ০৩ এর শূন্য পদ পূরণে “মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮” এবং ক্রমিক ০২, ০৪ ও ০৫ এর শূন্য পদসমূহ পূরণে “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০)” অনুসরণ করা হবে।

২। নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।
৩। চাকুরির আবেদন ফরমে (Applicant Copy) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
৪। সকল পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনকারী একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে তাঁর স্বীয় বিবেচনায় আবেদন করবেন ।

৫। প্রার্থী কোন কোটায় আবেদন করছেন তা আবেদনের সময় আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে কোটা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না ।
৬। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৭। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

৮। Technical and Madrasah Education Division Job Circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

৯। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে TMED Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে
TMEDHelpUserUser ID & Send to 16222.
Example : TMED Help User ABCDEF & Send to 16222.

PIN Number জানা থাকলে
TMEDHelpPINPIN Number & Send to 16222.
Example : TMED Help PIN 12345678 & Send to 16222.
১০। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট www.tmed.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে

১১। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
১২। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
১৩। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ডিক্লারেশন
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন
Technical and Madrasah Education Division Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name : TMED, Post Name: * * *, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ TMED Job Circular 2026
Technical and Madrasah Education Division Job Circular 2026

Leave a Comment