মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DME Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নং- এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট থেকে Online এ (http://dme.teletalk.com.bd) ওয়েব সাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
আবেদন শুরুর তারিখঃ ০২ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ http://dme.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।
এখানে যে সকল তথ্য পাবেন
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আবেদনের টেবিল সারাংশ
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
Directorate of Madrasah Education Job Circular 2026
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৪টি ক্যাটাগরিতে ২৩ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩১ জুলাই ২০২৬ দৈনিক যুগান্তর পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ০২ আগস্ট ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬ইং। নিম্নে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। DME Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
| প্রতিষ্ঠানের নামঃ | মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ৩১ জুলাই ২০২৬ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যা | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক যুগান্তর ও অফিসিয়াক ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৪টি |
| শূন্যপদঃ | ২৩টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০২ আগস্ট২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ২৩ আগস্ট ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ শূন্যপদের তথ্য
(০১) পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যাঃ ০১ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রী; তবে শর্ত থাকে যে, শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২৩ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ
(০২) পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯,৩০০-২২,৯৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
(০৩) পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১৩ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯,৩০০-২২,৯৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
(০৪) পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ০৮ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯,৩০০-২২,৯৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ
Directorate of Madrasah Education Job Circular 2026
সূত্রঃ দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট ৩১ জুলাই ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ০২ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৩ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যমঃ http://dme.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২৩টি শূণ্যপদ
- মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৯টি শূণ্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ৩১ জুলাই ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৭৭টি শূন্যপদ
- বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩৬টি শূন্যপদ
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dme.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২/০৮/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৩/০৮/২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং কলামের বয়সসীমা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
কর্মরত প্রার্থীর আবেদন
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক দরখাস্ত করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Directorate of Madrasah Education Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
২। DME Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শত ভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Directorate of Madrasah Education Job এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Directorate of Madrasah Education Job এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ ) আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, DME Job Circular 2026 এ আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Directorate of Madrasah Education Job Circular 2026 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে
ক্রমিক নং ১ থেকে ৪নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর শ্রেণী (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ) সকল পদে আবেদন ফি হবে ৫০/- (পঞ্চাশ) টাকা ও সার্ভিস চার্জ হবে ৬ টাকা।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও DME Job Circular 2026 এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
প্রথম SMS: DME<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DME ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK 112 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DME <Space> Yes <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DME <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DME Yes 12345678 & send to 16222
Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for DME Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তি
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dme.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ( শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dme.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত সনদ/কাগজপত্রের মূলকপি আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে:
(ক) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূলকপি;
(খ) প্রার্থীর নিজ জেলার পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের মূলকপি। প্রার্থীর নাগরিকত্ব সনদ অন্য কোন জেলার পৌরসভা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হলে তা বাতিল বলে গণ্য হবে।
(গ) চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
(ঘ) জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর মূলকপি
(ঙ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ইতঃপূর্বে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখের ৫৭.২৫.০০০০.০০১.৫০.০০১.১৮-৩৮৮নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন। তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে।
৩। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে।
৪। কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যেকোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫। কর্তৃপক্ষ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
৬।এ নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য সকল ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
৮। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চাকরির নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৯। কোনো পদে নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হইবে না, যদি তিনি—
১০। বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল নাগরিক না হন।
১১। এইরূপ কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নহেন।
১২। Directorate of Madrasah Education Job Circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
১৩। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে DME<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: DME Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে DME<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222. Example : DME Help PIN 12345678 & Send to 16222.
১৪। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদ্সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs. teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১৫। DME Job Circular 2026 এ Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
ডিক্লারেশন
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Directorate of Madrasah Education Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject-এ Organization Name : DME, Post Name: * * * Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DME Job Circular 2026 Directorate of Madrasah Education Job Circular 2026