গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PWD Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং-২৫.০০.০০০০.০১৪.৯৯.০০৫.১৯-৩৩৮, তারিখঃ ০৯/০৬/২০২৬ এর প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৩ হতে ২০ গ্রেডভুক্ত নিম্ন বর্ণিত শূণ্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্হায়ী নাগরিকদের (পুরুষ/মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আবেদন শুরুর তারিখঃ ০২ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২৬
এখানে যে সকল তথ্য পাবেন
- গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- গণপূর্ত অধিদপ্তর আবেদনের টেবিল সারাংশ
- গণপূর্ত অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
Public Works Department Job Circular 2026
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । বিজ্ঞপ্তিতে ০৬টি ক্যাটাগরিতে ১৭৭ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৯ জুলাই ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ০২ আগস্ট ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬ইং।
নিম্নে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া গণপূর্ত অধিদপ্তর বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার গণপূর্ত অধিদপ্তর চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল কর গণপূর্ত অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। গণপূর্ত অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। গণপূর্ত অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?
গণপূর্ত অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | গণপূর্ত অধিদপ্তর |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৯ জুলাই ২০২৬ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যা | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৬টি |
| শূন্যপদঃ | ১৭৭টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০২ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ৩১ আগস্ট ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ
Public Works Department Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৯ জুলাই ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ০২ আগস্ট ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২৬ইং
আবেদনের মাধ্যমঃ https://pwd.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৮৭টি শূন্যপদে
- ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৭টি শূন্যপদ
- কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৬৮টি শূন্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৭ আগস্ট ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৭৫টি শূন্যপদ
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://pwd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের সময়সীমা
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০২/০৮/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১/০৮/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।
আবেদনকারীর বয়সসীমা
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১/০৮/২০২৬ তারিখে আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যূন ০২ বছর চাকুরিতে নিয়োজিত থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। গণপূর্ত অধিদপ্তরের কেবল সেটআপভুক্ত পদে (মাষ্টাররোল, ওয়ার্কচার্জড, অস্হায়ী নিয়মিত, ভাউচার, আউটসোর্সিং ব্যতীত) কর্মরত কর্মচারীগণ “বিভাগীয় প্রার্থী” হিসেবে গণ্য হবেন।
“বিভাগীয় প্রার্থী” হিসেবে আবেদনকারীগণ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (নির্বাহী প্রকৌশলীর নিম্নে নয়) নিকট হতে নাম, পদবী, কর্মস্হল এবং কোন তারিখ হতে কর্মরত আছেন সে বিষয়ে সনদ গ্রহণপূর্বক আবেদনের সাথে আপলোড করবেন। বয়স প্রমাণে জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মরত প্রার্থীর আবেদন
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)-এর মূল কপি জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। PWD Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। Public Works Department Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩।প্রার্থী PWD Job Circular 2026 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Public Works Department Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application’s Copy পাবেন! উক্ত Application’s Copy-তে যদি কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy- তে তাঁর সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Application’s Copy প্রার্থী রঙিন প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Public Works Department Job Circular 2026 এ Application’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা Teletalk -এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা Teletalk -এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রথম SMS: PWD <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PWD ABCDEF
Reply: Applicant’s Name, Tk.112 or Tk. 56 will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee Type PWD<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: PWD<space> Yes <space> PIN নম্বর লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: PWD YES XXXXXXXXXX
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for PWD for xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তি
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://pwd.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা গণপূর্ত অধিদপ্তরের Website: https://pwd.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online T আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
পরীক্ষার সময়
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য https://pwd.gov.bd ওয়েবসাইট হতেও জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১।গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :
২। এছাড়া প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙ্গিন ছবিসহ প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
খ। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ।
গ। কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
ঘ। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি মালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ঙ। মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী প্রার্থীদের স্ব-স্ব কোটার স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ও চারিত্রিক সনদপত্র। প্রচলিত নিয়োগবিধি/কোটা সংক্রান্ত সরকারের বিধি/আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লিখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
জ। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১। একজন ব্যক্তি উপরে উল্লিখিত পদসমূহের যে কোন একটির জন্য আবেদন করতে পারবেন।
২। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য অথবা বিজ্ঞপ্তিতে চাওয়া শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৩। আবেদনপত্রে ব্যক্তিগত ও সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৪। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সর্বশেষ কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।
৫। এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা বাড়ানো, বাতিল বা প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
৭। নিয়োগপত্র জারির পরও স্বাস্হ্যগত পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে কোন প্রকার অসংগতি থাকলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইটে (www.pwd.gov.bd) পাওয়া যাবে।
৮। Public Works Department Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৯। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে PWD Job Circular 2026 এর নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে PWD <space>Help<space> User <space> User ID & Send to 16222 Example: PWD Help User ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে PWD<space>Help<space>PIN<space>PIN No & send to 16222 Example: PWD Help PIN 1234567 & send to 16222
১০। গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও গণপূর্ত অধিদপ্তরের ওয়েবপোর্টাল (https://pwd.gov.bd) এবং https://pwd.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/pwd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।
ডিক্লারেশন
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক গণপূর্ত অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
PWD Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক হেল্প লাইন নম্বর ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই- মেইলে করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com//alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (মেইল/মেসেজ এর Subject-4 Organization Name: PWD, Post Name: ****, Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PWD Job Circular 2026 Public Works Department Job Circular 2026