স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪২টি শূন্যপদ

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Architecture Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের রাজস্বখাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তসাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন (Online)-এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবেনা।

আবেদন শুরুর তারিখঃ ১৫ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ০৬ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ http://architecture.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।

এখানে যে সকল তথ্য পাবেন

  • স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
  • স্থাপত্য অধিদপ্তর আবেদনের টেবিল সারাংশ
  • স্থাপত্য অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
  • আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
  • মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৯টি ক্যাটাগরিতে ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৪ জুলাই ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় । আবেদন শুরু ১৫ জুলাই ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ০৬ আগস্ট ২০২৬ইং।

স্থাপত্য অধিদপ্তর শূণ্যপদের সংখ্যা

  • ড্রাফটসম্যান – ০২টি পদ
  • লাইব্রেরিয়ান – ০১টি পদ
  • সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর – ০১টি
  • সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর – ০৩টি
  • ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪) – ১১টি
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১১টি পদ
  • সহকারী টেলিফোন অপারেটর – ০১টি পদ
  • গাড়িচালক – ০৪টি পদ
  • অফিস সহায়ক – ০৫টি পদ

নিম্নে স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার স্থাপত্য অধিদপ্তর চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল স্থাপত্য অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। স্থাপত্য অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। স্থাপত্য অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?

স্থাপত্য অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃস্থাপত্য অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৪ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৯টি
শূন্যপদঃ৩৩টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ১৫ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ০৬ আগস্ট ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

স্থাপত্য-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
স্থাপত্য-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2

Architecture Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াক ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৪ জুলাই ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ১৫ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ০৬ আগস্ট ২০২৬
আবেদনের মাধ্যমঃ http://architecture.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি

১।পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://architecture.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
২। শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৫-০৭-২০২৬ খ্রিঃ, সকাল- ১০:০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ০৬-০৮-২০২৬ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১-০৭-২০২৬ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ১৮ ও ৩২ বৎসর। ক্রমিক নং-০৫ এ বর্ণিত ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪ এর শূন্য পদে আবেদনের জন্য স্থাপত্য অধিদপ্তরে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৫(পাঁচ) বৎসর শিথিলযোগ্য। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবেনা।

কর্মরত প্রার্থীর আবেদন

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পদের নাম উল্লেখসহ প্রদত্ত অনাপত্তি সনদ/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পুরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Working in a Government Office / Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় ।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে প্রার্থী তার সদ্যতোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x গ্রন্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।

২। Architecture Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী Architecture Job এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Architecture Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি Download পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Architecture Job Circular 2026 এ Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং-০১ ও ০২ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১৮/- (আঠারো) টাকাসহ মোট ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ক্রমিক নং-০৩ থেকে ০৮ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা,

ক্রমিক নং-০৯ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং অনগ্রসর নাগরিকদের সকল পদের (ক্রমিক নং-১ থেকে ৯) জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।

প্রথম SMS ARCHITECTURE <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example : ARCHITECTURE ABCDEF & Send to 16222
Reply Applicant’s Name, Tk. 168/112/68 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ARCHITECTURE <Space> Yes <Space> PIN & Send to 16222.

দ্বিতীয় SMS : ARCHITECTURE <space> Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
Example : ARCHITECTURE Yes 12345678 & Send to 16222
Reply Congratulations! Applicant’s Name, payment completed successfully for ARCHITECTURE Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://architecture.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

১। স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সকল সনদপত্রের মূলকপি (প্রযোজ্য পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ) প্রদর্শন করতে হবে। প্রার্থীদের জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং

আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও বীরাঙ্গনার সন্তান হলে তিনি যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি প্রদর্শন করতে হবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন/নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

২। Architecture Job Circular 2026 এর মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত Application Form ও জাতীয় পরিচয়পত্রের কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বিশেষ কোটার (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতার সনদের সমর্থনে (প্রযোজ্য ক্ষেত্রে) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের ১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমানক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে তিনি যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর ১(এক) সেট সত্যায়িত ফটোকপিও দাখিল করতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি

(ক) বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন এবং
(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নন।

২। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৩। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরণের সর্বশেষ কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে।

৪। স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে “স্থাপত্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯” অনুসরণ করা হবে।

৫। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৬। প্রতিবন্ধী প্রার্থীদের লিখিত পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) শ্রুতিলেখকের প্রয়োজন হলে আগামী ২৩-০৮-২০২৬ তারিখের মধ্যে নিয়োগ কমিটির সভাপতি বরাবরে আবেদন করতে হবে।

৭। এ নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.architecture.gov.bd) এবং দপ্তরের নোটিশ বোর্ড-এ পাওয়া যাবে।

৮। Architecture Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

৯। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Architecture Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে ARCHITECTURE <space> Help <space> User <space> User ID & Send to 16222.
Example : ARCHITECTURE Help user ABCDEF & Send to 16222.
PIN Number জানা থাকলে ARCHITECTURE <space> Help <space> PIN <space> PIN Number & Send to 16222. Example ARCHITECTURE Help PIN 12345678 & Send to 16222.

১০। পত্রিকা ছাড়াও স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট www.architecture.gov.bd এ স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিসহ এতদ্বসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.architecture.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।।

১১। কেউ প্রকৃত তথ্য ও যোগ্যতা গোপন করে অথবা ভুল/মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে তার আবেদন পত্র বাতিল করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমন ও দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

১৩। কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল ও এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ডিক্লারেশন

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Architecture Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject – Organization Name: ARCHITECTURE, Post Name: *** Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Architecture Job Circular 2026

Leave a Comment

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।