জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ National Sports Council Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নেবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://nsc.teletalk.com.bd) ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরুর তারিখঃ ০১ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ৩০ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ https://nsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।
এখানে যে সকল তথ্য পাবেন
- জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- জাতীয় ক্রীড়া পরিষদ আবেদনের টেবিল সারাংশ
- জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
National Sports Council Job Circular 2026
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ১৪টি ক্যাটাগরিতে ৪৯ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৩০ জুন ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ০১ জুলাই ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬ইং।
নিম্নে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া জাতীয় ক্রীড়া পরিষদ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। National Sports Council Job Circular 2026
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল জাতীয় ক্রীড়া পরিষদ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। জাতীয় ক্রীড়া পরিষদ এর কার্যাবলি মূলত কি?
জাতীয় ক্রীড়া পরিষদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | জাতীয় ক্রীড়া পরিষদ |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ৩০ জুন ২০২৬ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ১৪টি |
| শূন্যপদঃ | ৪৯টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০১ জুলাই ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ৩০ জুলাই ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ
National Sports Council Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ৩০ জুন ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ০১ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ৩০ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যমঃ https://nsc.teletalk.com.bd/
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪৯টি শূন্যপদ
- মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৭৩১টি শূন্যপদ
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২০টি শূন্যপদ
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৩ জুলাই ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Tangail DC Office Job Circular 2026
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://nsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৩। জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নং: ৩৪,০৩,০০০০.০০৩,০৮,০৬৩.২৫-৩৩৩; তারিখ: ১১ নভেম্বর ২০২৫ মোতাবেক যে সকল প্রার্থীগণ পূর্বে বর্ণিত পদের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
আবেদনের সময়সীমা
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-০৭-২০২৬ সকাল ১০.০০ টা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-০৭-২০২৬ বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে sms এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনকারীর বয়স ০১/০৭/২০২৬ তারিখে ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মরত প্রার্থীর আবেদন
সরকারি ও আধা-সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। NSC Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
২। National Sports Council Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। জাতীয় ক্রীড়া পরিষদ এ প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
NSC Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Applicants Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
NSC Job Circular 2026 এ Applicant’s Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১ থেকে ৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ২৩/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা, ৯ থেকে ১০ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ১৮/- টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮/-(একশত আটষটি টাকা) টাকা,
১১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ১২/-টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা ও ১২ থেকে ১৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সাথে Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬ (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও NSC Job Circular 2026 এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না”।
প্রথম SMS : NSC <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NSC ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK. 223/168/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NSC <space> YES <space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: NSC <space> YES <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: NSC YES 12345678
alotod cuccessfully for NSC Application for
Reply: Congratulations: Applicant’s Name, payment completed successfully for NSC Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXX)
প্রবেশপত্র প্রাপ্তি
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://nsc.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
পরীক্ষার সময়
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.nsc.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :
২। এছাড়া প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙ্গিন ছবিসহ প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
খ। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ।
গ। কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
ঘ। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি মালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ঙ। মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী প্রার্থীদের স্ব-স্ব কোটার স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ও চারিত্রিক সনদপত্র। প্রচলিত নিয়োগবিধি/কোটা সংক্রান্ত সরকারের বিধি/আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লিখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
জ। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য, ফলাফল, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২। আবেদনপত্রের সাথে কোন সনদ/ সনদের ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে সনদ/সনদের মূল কপি উপস্থাপন করতে হবে।
৩। চাকুরির আবেদন ফরমে (Applicant’s Copy) প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য বিবেচিত হলে আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভূক্ত করার কোন সুযোগ থাকবে না।
৪। নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৫। বিদেশী ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর সমতাকরণ সনদ দাখিল করতে হবে।
৬। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোন সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৭। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
৯। National Sports Council Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
১০। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে NSC Job Circular 2026 এ নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলেঃ NSC<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example: NSC Help User ABCDEF & Send to 16222
PIN Number জানা থাকলে NSC<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222
Example: NSC Help PIN 12345678 & Send to 16222
১১। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এর ওয়েবসাইট www.nsc.gov.bd এ (বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য) দেখা যাবে। টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১২। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
ডিক্লারেশন
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ National Sports Council Job Circular 2026
NSC Job Circular 2026