পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪৪টি শূন্যপদ

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Jute job circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্বখাতভুক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে অনলাইনে (http://dgjute.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

আবেদন শুরুর তারিখঃ ১৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা।

আবেদনের শেষ তারিখঃ ১৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।

আবেদন করা যাবেঃ http://dgiute.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।

এখানে যে সকল তথ্য পাবেন

  • পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
  • পাট অধিদপ্তর আবেদনের টেবিল সারাংশ
  • পাট অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি
  • আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
  • মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৮টি ক্যাটাগরিতে ৪৪ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৬ জুন ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ১৮ জুন ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬ইং।

নিম্নে পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Department of Jute job circular 2026

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার পাট অধিদপ্তর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল পাট অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। পাট অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। পাট অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?

পাট অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Department of Jute job circular 2026

এ ছাড়া এর সাথে আপনি পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃপাট অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৪ জুন ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৮টি
শূন্যপদঃ৪৪টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১৮ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ১৭ জুলাই ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

পাট-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
পাট-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
পাট-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
পাট-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4
পাট-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-5

Department of Jute job circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ১৬ জুন ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ১৮ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ১৭ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যমঃ http://dgiute.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

পাট অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dgiute.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের সময়সীমা

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৮/০৬/২০২৬ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা এবং Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৭/০৭/২০২৬ খ্রিঃ, বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র দাখিল এর সময় থেকে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ।

আবেদনকারীর বয়সসীমা

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুন, ২০২৬ খ্রি: তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে ক্রমিক-১ ও ২ নং এর উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়।

উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে ভালো ভাবে দেখুন।

কর্মরত প্রার্থীর আবেদন

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)-এর মূল কপি জমা দিতে হবে।
সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status নির্ধারিত Option Select করতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Jute Department Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

২। Department of Jute job circular 2026 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩।প্রার্থী Jute Department Job Circular 2026 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Department of Jute job circular 2026 এ Online-এ Online এ আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদা/ঘোলা / ঘষা মাজা বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Jute Department Job Circular 2026 এ Application’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো)

এবং ০৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

তবে, সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য, “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না” ।

প্রথম SMS: DGJUTE <space> USER ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DGJUTE ABCDEF

Reply: Applicant’s Name, Tk. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DGJUTE <space> Yes <space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DGJUTE <space> YES <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: DGJUTE YES 12345678

প্রবেশপত্র প্রাপ্তি

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://dgiute.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়।

পরীক্ষার সময়

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য https://dgjute.gov.bd ওয়েবসাইট হতেও জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
সত্যায়িত

(গ)কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত

(ঘ)ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ)জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;

(চ)Online- এ পূরণকৃত আবেদন পত্রের কপি (Application Copy); এবং
উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

২। চাকুরির আবেদন ফর্মে (Application Copy ) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না ।

৩। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীকালে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৪। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।

৫। এ নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত ছকের ১ ও ২ ক্রমিকের শূন্য পদ পূরণে ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে। ৩-৮ ক্রমিকের শূন্য পদ পূরণে ‘পাট অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯’ অনুসরণ করা হবে।

৬। নিয়োগকারী কর্তৃপক্ষ পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৭। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

৮। লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৯। পাট অধিদপ্তর নিয়োগ এর ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ বিধি-বিধান প্রযোজ্য হবে।

১০। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

১১। Department of Jute job circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্যতা অনুযায়ী) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

১২। শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্ববর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Jute Department Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে: DGJUTE <space>Help<Space>User<Space>User ID & send to 16222 Example: DGJUTE Help USER ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলে: DGJUTE<space>Help<Space>PIN<Space>PIN No & send to 16222 নম্বরে Example: DGJUTE HELP PIN 12345678 & send to 16222

১৩। পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পাট অধিদপ্তরের ওয়েবসাইট www.dgjute.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dgjute.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

১৪। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১৫। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

ডিক্লারেশন

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক পাট অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Jute Department Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্য হলে teletalk নম্বর থেকে ১২১ নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। পেজ https://www.facebook.com/alljobsbdteletalk-এ মেসেজ (Mail/ মেসেজ এর subject-এ Organization Name: DG JUTE Post Name: ***** Applicant’s User ID 3 Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Jute job circular 2026 Jute Department Job Circular 2026

 

Leave a Comment

Recent Posts

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।