জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২৮০টি শূন্যপদ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DPHE Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (Online) আবেদন আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

Department of Public Health Engineering Job Circular 2026

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০১টি ক্যাটাগরিতে ২৮০ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০৪ জুন ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ১০ জুন ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ০৮ জুলাই ২০২৬ইং। নিম্নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। DPHE Job Circular 2026

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। DPHE Job Circular 2026

এ ছাড়া এর সাথে আপনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে। 

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৪ জুন ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০১টি
শূন্যপদঃ২৮০টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১০ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ০৮ জুলাই ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ শূন্যপদের তথ্য

(০১) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ২৮০ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

জনস্বাস্থ্য-প্রকৌশল-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
জনস্বাস্থ্য-প্রকৌশল-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
জনস্বাস্থ্য-প্রকৌশল-অধিদপ্তর-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3

Department of Public Health Engineering Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ০৪ জুন ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ১০ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ০৮ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যমঃ http://dphe.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে https://dphe.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে৷

২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

৩। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

৪। আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ Substantive ত্রুটি থাকলে পরবর্তী সময়ে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। Substantive ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে।

আবেদনের সময়সীমা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০ জুন ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা। Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৮ জুলাই ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনকারীর বয়সসীমা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১ জুন ২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়৷ আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

কর্মরত প্রার্থীর আবেদন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে।
চাকরির আবেদন ফর্মে ( Applicant’s Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে৷ অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Department of Public Health Engineering Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X গ্রন্থ 300 Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ 60 KB এর মধ্যে হতে হবে।

২। DPHE Job Circular 2026 এ Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী Department of Public Health Engineering Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

DPHE Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নিদের্শনামতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে৷ যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা/ঘষা মাজা) নির্ধারিত ফরমেট বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন ফি জমাদানের পর আর কোন পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন করা সম্ভব নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থীকে নিজ দায়িত্বে Applicant’s Copy- অংশে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য প্রদান, স্বাক্ষর সংযুক্ত থাকা ইত্যাদির সঠিকতা নিশ্চিত হতে হবে৷ সকল তথ্য নিশ্চিত করে PDF Copy ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন।

পরীক্ষার ফি জমা

Department of Public Health Engineering Job Circular 2026 এর Applicant’s Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre- Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ অফিস সহায়ক পদে ৫০/- (পঞ্চাশ) টাকা এবং অনলাইন ফি বাবদ ৬/- (ছয়) টাকা অফেরতযোগ্য অর্থ্যাৎ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না৷

প্রথম SMS: DPHE <Space> User ID Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPHE ABCDEF & Send to 16222
Reply: Applicant’s Name, Tk.56/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DPHE <Space> Yes <Space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DPHE<Space> Yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DPHE Yes 12345678 and send to 16222.
Reply: Congratulations Applicant’s Name Payment completed successfully for DPHE application for Post of office Shohayok User ID is (ABCDEF) and password (XXXXXXXX)

প্রবেশপত্র প্রাপ্তি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dphe.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে৷ Online আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়৷

পরীক্ষার সময়

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী www.dphe.gov.bd এই ওয়েবসাইটে চাকুরি সংক্রান্ত সেবা বক্সে ও স্ক্রলবারে প্রকাশ করা হবে৷ মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না৷

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে৷ এছাড়া, পুরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে৷

(ক) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy);

(খ) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ);

(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।

(ঘ) কোটার দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ৷

(ঙ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/ প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;

(চ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;

(ছ) সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবি;

(জ) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৪’ অনুসরণ করা হবে

২। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৩। ইতঃপূর্বে স্মারক নং-৫৩৮, তারিখ: ২৮/০১/২০২৫ খ্রি. এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে ঐ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

৪। অনলাইন-এ পূরণকৃত মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না।

৫। কোন প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না হয়ে থাকে তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে তথ্য গোপন রেখে আবেদন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

৬। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৭। Department of Public Health Engineering Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নিবেন৷ প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন

৮। শুধুমাত্র Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে DPHE Job Circular 2026 এ নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে
DPHE<Space>Help<Space>User <Space> User ID & send to 16222. Example: DPHE Help USER ABCDEF & Send to 16222

PIN Number জানা থাকলে
DPHE<Space>Help<Space>PIN<Space>PIN No & send to 16222. Example: DPHE Help PIN 12345678 & Send to 16222

৯। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি বিভিন্ন পত্রিকা ছাড়াও ওয়েবসাইট www.dphe.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে৷

১০। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজ দায়িত্বে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১১। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্ৰ প্ৰদৰ্শন করলে পরীক্ষায় উত্তীর্ণ যে-কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১২। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে-কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১৩। যে-কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

১৪। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

ডিক্লারেশন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Department of Public Health Engineering Job Circular 2026 এ অনলাইনে নম্বর অথবা আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে alljobs.query@teletalk.com.bd ও info@dphe.gov.bd মেইলে, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজে এর Subject-এ Organization Name : DPEH, Post Nameoffice assistant, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। আবেদনে উল্লিখিত শেষ তারিখ ও সময়ের পর আবেদন সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Public Health Engineering Job Circular 2026 DPHE Job Circular 2026

Leave a Comment

Recent Posts

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।