পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Payra Port Authority job circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ীভাবে নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে http://ppa.teletalk.com.bd এ নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (Online) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ১২টি ক্যাটাগরিতে ২২ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৬ এপ্রিল ২০২৬ ও দৈনিক কালবেলা পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ৩০ এপ্রিল ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২৬ইং।
নিম্নে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Payra Port Authority job circular 2026
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল পায়রা বন্দর কর্তৃপক্ষ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ এর কার্যাবলি মূলত কি?
পায়রা বন্দর কর্তৃপক্ষ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। PPA Job Circular 2026
এ ছাড়া এর সাথে আপনি পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | পায়রা বন্দর কর্তৃপক্ষ |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৬ এপ্রিল ২০২৬ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক কালবেলা |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ১২টি |
| শূন্যপদঃ | ২২টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ৩০ এপ্রিল ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ২০ মে ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | দেখতে ক্লিক করুন |
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে পায়রা বন্দর কর্তৃপক্ষ অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।
আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন PPA Job Circular 2026 এ কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ
Payra Port Authority job circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক কালবেলা ২৬ এপ্রিল ২০২৬
আবেদনের শুরু করার তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ : ২০ মে ২০২৬
আবেদনের লিংক: http://ppa.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://ppa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের সময়সীমা
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২০ মে ২০২৬ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকা।উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা (Submit) করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টা (অর্থাৎ ২৩ মে ২০২৬ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকা পর্যন্ত) এর মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সাধারন আবেদনকারীর ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স উপরের ছকের ৪ নম্বর কলাম অনুযায়ী হতে হবে।
উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে ভালো ভাবে দেখুন।
কর্মরত প্রার্থীর আবেদন
সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। PPA Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। Payra Port Authority job circular 2026 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩।প্রার্থী Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
PPA Job Circular 2026 এ Online-এ Online এ আবেদনপত্র (Application form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদা/ঘোলা / ঘষা মাজা বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন।
উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Payra Port Authority job circular 2026 এ অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র জমা করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা দেয়া প্রার্থীগণ একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন এবং তা প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে যা ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দেবেন।
বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে জমা করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রথম এসএমএস: PPA <space> User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। প্রথম এসএমএস-এর উত্তরে আবেদনকারীর জন্য প্রযোজ্য ফি এবং একটি PIN নাম্বার পাঠানো হবে। এই ফি দিতে সম্মত থাকলে PIN নম্বরসহ দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।
দ্বিতীয় এসএমএস: PPA <space>YES<space>PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস-এর উত্তরে পেমেন্ট সফল হলে অভিনন্দন জানানো হবে এবং একটি পাসওয়ার্ড (Password) দেয়া হবে, যা পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র নামানো ও ফলাফল দেখার জন্য প্রয়োজন হবে।
পরীক্ষার ফি : উপরের ছকে বর্ণিত ১-৫ নং ক্রমিকের পদের টেলিটক এর সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৬ নং ক্রমিকের পদের জন্য টেলিটক এর সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ৭-৯ নং ক্রমিকের পদের টেলিটক এর সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১০-১২ নং ক্রমিকের পদের টেলিটক এর সার্ভিস চার্জসহ ৫৬ টাকা ফি দ্বিতীয় এসএমএস প্রেরণের পর কেটে নেয়া হবে ।
প্রবেশপত্র প্রাপ্তি
শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ppa.teletalk.com.bd অথবা www.ppa.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যম যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য www.ppa.gov.bd ওয়েবসাইট হতেও জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :
২। এছাড়া প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙ্গিন ছবিসহ প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ।
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
খ। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ।
গ। কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
ঘ। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি মালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ঙ। মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী প্রার্থীদের স্ব-স্ব কোটার স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ও চারিত্রিক সনদপত্র। প্রচলিত নিয়োগবিধি/কোটা সংক্রান্ত সরকারের বিধি/আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লিখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
জ। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে।
২। পদ অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।
৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা যে কোন পর্যায়ে বাতিল করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করে কোন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ বা চাকরি প্রাপ্ত হলে তার প্রার্থিতা বাতিলসহ চাকরি হতে যে কোন পর্যায়ে অব্যাহতি প্রদান/অপসারণ/বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত ১ (এক) সেট সনদপত্রাদি দাখিল করতে হবে।
৫। কর্তৃপক্ষ পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৬। পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ এর ক্ষেত্রে ‘পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৭’ এবং সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।
৭। Payra Port Authority job circular 2026 এ এসএমএস-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন করতে হবে।
৮। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে PPA Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে PPA<space>Help<space>User<space>User ID লিখে 16222 নম্বরে পাঠান।
PIN Number জানা থাকলে : PPA<space>Help<space>PIN<space>PIN লিখে 16222 নম্বরে পাঠান।
৯। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট (www.ppa.gov.bd) এ পাওয়া যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
ডিক্লারেশন
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Payra Port Authority job circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে vas.query@teletalk.com.bd এবং recruitment.ppal7@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Payra Port Authority job circular 2026
PPA Job Circular 2026