৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NTRCA Job Circular 2026

ভূমিকাঃ ৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা NTRCA Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তরভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ ৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০৩টি ক্যাটাগরিতে ১৩,৫৫৯ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৯ জানুয়ারি ২০২৬ দৈনিক প্রথম আলো পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । 

শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন সংখ্যা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর১০,২৭৮
কারিগরি শিক্ষা অধিদপ্তর১৫০
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৩,১৩১
মোট ১৩,৫৫৯

NTRCA Job Circular 2026 এ আবেদন শুরু ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। 

নিম্নে ৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। 

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। NTRCA Job Circular 2026

আরো কিছু চাকরির খবর

সকল সরকারি চাকরি 

সকল বেসরকারি চাকরি 

সকল ব্যাংক চাকরি 

সকল ডিফেন্স চাকরি 

সকল জেলা ভিত্তিক চাকরি 

৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন 

প্রতিষ্ঠানের নামঃএনটিআরসিএ
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৯ জানুয়ারি ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৩টি (অধিদপ্তর)
শূন্যপদঃ১৩,৫৫৯টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখঃ১৯ ফেব্রুয়ারি ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ শূণ্যপদের বিবরন

৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে তিন ধরনের ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর: ১০,২৭৮টি

কারিগরি শিক্ষা অধিদপ্তর : ৩,১৩১টি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর: ১৫০টি

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল মূল বিজ্ঞপ্তি 

৮ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

NTRCA Job Circular 2026 

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৯ জানুয়ারি  ২০২৬

আবেদনের শুরুর তারিখঃ ০৩ ফেব্রুয়ারি  ২০২৬

আবেদনের শেষ তারিখঃ ১৯ ফেব্রুয়ারি  ২০২৬

আবেদনের মাধ্যমঃ  https://ngi.teletalk.com.bd 

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন 

৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬

৭ম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ 

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - 07-01-26-1
এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - 07-01-26-2

NTRCA Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ০৫ জানুয়ারি  ২০২৬

আবেদনের শুরুর তারিখঃ ১০ জানুয়ারি  ২০২৬

আবেদনের শেষ তারিখঃ ১৭ জানুয়ারি  ২০২৬

আবেদনের মাধ্যমঃ  https://ngi.teletalk.com.bd 

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ আবেদনের নিয়ম

e-Application ফরম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ: 

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে Application

ফরম Submit এর পর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে e-Application ফি জমা দিতে হবে।

আবেদনকারীর বয়সঃ 

এনটিআরসিএ আবেদনে বয়স ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক

নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছরের মধ্যে হতে হবে (শিক্ষা মন্ত্রণালয়ের গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০০০,০৭৩.০৮, ০০০১.২৫.১ স্মারক)।

শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী: 

৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ এ পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।

আবেদনকারীর যোগ্যতা:

(ক) সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে;

 (খ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ NTRCA-এর ওয়েবসাইটের “৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)” নামক সেবা বক্সে পাওয়া যাবে; 

(গ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। 

এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ বিভিন্ন বিষয়ে সমতা বিধান হওয়ায় নিবন্ধন সনদে প্রতিষ্ঠানের ধরণ ভিন্ন থাকলেও পদ ও বিষয়ে এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকলে তিনি নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে এনটিআরসিএ এর সেবা বক্সে ভিজিট করুন;

ইনডেক্সধারী (এমপিওভুক্ত কর্মরত) শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা: 

(ক) এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ কর্মরত শিক্ষকগণের (ইনডেক্সধারী) ক্ষেত্রে সমপদে নিয়োগ সুপারিশের পুনঃআবেদন বিবেচনা করা হবে না। তবে, কর্মরত পদ ব্যতীত অন্য কোন উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসিএ-এর প্রত্যয়নপত্র থাকলে ইনডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন। 

(খ) NTRCA Job Circular 2026 এ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, ২০২১ এর পরিশিষ্ট “ঘ” এর ২৪ নং ক্রমিক অনুযায়ী “বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন”।

(গ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, ২০২১ এর পরিশিষ্ট “ঘ” এর ২১ নং ক্রমিক অনুযায়ী সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা)পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ধর্মের অনুসারী হতে হবে।

সতর্কতা অবলম্বনঃ

আবেদন ফরমটি (e-Application) পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদনপত্র Submit হয়ে গেলে তা কোন ভাবেই সংশোধনের সুযোগ থাকবে না।

(ক) প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায় (স্কুল-২,স্কুল ও কলেজ) একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন।

(খ) আবেদন ফি: প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ) আবেদনকারীকে নির্ধারিত ১০০০.০০ (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে। 

(গ) যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে Application ID পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী ১৮ জানুয়ারি ২০২৬খ্রি. তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দেয়ার সুযোগ দেওয়া হবে। 

(ঘ) ছবি: নিবন্ধন পরীক্ষায় ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

পুলিশ ভেরিফিকেশন ফরম: এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

NTRCA Job Circular 2026 এ প্রত্যেক আবেদনকারীকে e-Application ফরম পূরণের সময়েই পুলিশ ভেরিফিকেশন ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের Choice:

একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ০৭ (সাত) টি শিক্ষাপ্রতিষ্ঠানের Choice দিতে পারবেন। উক্ত Choice প্রদানের পর কোন প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক হন, তবে

তাকে e-Application ফরমে প্রদর্শিত ‘Other’ Option নামক বক্সে ‘Yes’ Click করতে হবে অথবা কোন প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকুরি করতে ইচ্ছুক না হন তবে ‘NO’ Click করতে হবে। ‘Yes’ Click করলে তিনটি Option পাওয়া যাবে। যথা: (i) General (ii) Madrasha (iii)Technical। 

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি Option এর যে কোন একটি অথবা দুইটি অথবা তিনটি Option এ Choice প্রদান করতে পারবেন। তিনটি Option এর মধ্যে একাধিক Option পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে।

NTRCA Job Circular 2026 e প্রার্থীর আবেদনে বর্ণিত Choice এর প্রেক্ষিতে প্রার্থীর শূন্যপদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল Process করা হবে। যদি কোন প্রার্থী তার Choice অনুযায়ী কোন প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি Other Option এ Yes Click করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনের নিমিত্ত ফলাফল ProcesS করা হবে।

স্কুল ও কলেজ উভয়ঃ

কোন প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্বউদ্যোগে দাখিলকৃত আবেদনের (Applicant’s copy) একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

প্রাপ্ত আবেদনসমূহ শূন্যপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। 

নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ঐ সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত/বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ  মিথ্যা তথ্য প্রদান/মামলা সংক্রান্ত আইনগত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোন পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না। 

এই এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তির বা গণবিজ্ঞপ্তির যে কোন শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোন সময়ে সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

১। এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ 

২। এছাড়া প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙ্গিন ছবিসহ প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে ।

ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।

খ। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ।

গ। কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি। 

ঘ। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি মালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।

ঙ। মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী প্রার্থীদের স্ব-স্ব কোটার স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ও চারিত্রিক সনদপত্র। প্রচলিত নিয়োগবিধি/কোটা সংক্রান্ত সরকারের বিধি/আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লিখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

চ। এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।

জ। NTRCA Job Circular 2026 e Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।

এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NTRCA Job Circular 2026 ৭ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।