কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Tax Zone-1 Chattogram Job Circular 2024 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-১, চট্টগ্রাম এর ১১তম গ্রেড হতে ২০তম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ (http://ctax1.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদন আহবান করা হয়েছে।
কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ মোট ৮টি ক্যাটাগরিতে মোট ৩৪ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১৬ এপ্রিল ২০২৪ইং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শুরু ১৬ এপ্রিল ২০২৪ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ মে ২০২৪ইং। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Tax Zone-1 Chattogram Job Circular 2024
কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ গুরুত্বপূর্ণ কথাঃ
কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন, তা হল কর অঞ্চল-১ চট্টগ্রাম কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কর অঞ্চল-১ চট্টগ্রাম পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কর অঞ্চল-১ চট্টগ্রাম এর কার্যাবলি মূলত কি? কর অঞ্চল-১ চট্টগ্রাম এর কয়টি উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। কর অঞ্চল-১ চট্টগ্রাম সর্বমোট কয়টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রম তদারক করে থাকে। কর অঞ্চল-১ চট্টগ্রাম এর সেবা প্রকৃতি কি? কর অঞ্চল-১ চট্টগ্রাম এর নাগরিক সেবা কি কি?
কর অঞ্চল-১ চট্টগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Tax Zone-1 Chattogram Job Circular 2024
আরো কিছু চাকরির খবর
কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | কর অঞ্চল-১ চট্টগ্রাম |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ১৬ এপ্রিল ২০২৪ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ৮টি |
| শূন্যপদঃ | ৩৪টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | ১৬ এপ্রিল ২০২৪ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ১৫ মে ২০২৪ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শূন্যপদের তথ্য
(০১) পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেডঃ ১১) ১২,৫০০-৩০২৩০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ
(গ) সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
(০২) পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ২টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেডঃ ১৩) ১১,০০০-২৬,৫৯০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি:
(খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
(০৩) পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ৩টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেডঃ ১৪) ১০,২০০-২৪,৬৮০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ)
(০৪) পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৯টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেডঃ ১৪) ১০,২০০-২৪,৬৮০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং
(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে) ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
(০৫) পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৪টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ (গ্রেডঃ ১৬) ৯,৩০০-২২,৪৯০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ;
(খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা ;|
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে ইংরেজীতে ২০ ও বাংলায় ২০ শব্দ।
(০৬) পদের নাম: নোটিশ সার্ভার
পদ সংখ্যাঃ ০৬টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ(গ্রেডঃ ২০)৮,২৫০-২০,০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(০৭) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৬টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ(গ্রেডঃ ২০)৮,২৫০-২০,০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(০৮) পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ০৪টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ(গ্রেডঃ ২০)৮,২৫০-২০,০১০/
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
১নং হতে ৫নং পদের জন্য কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ এ ফেনী ও বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৬নং পদের জন্য কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ এ রাঙ্গামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকলজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল নোটিশ দেখুন
Tax Zone-1 Chattogram Job Circular 2024
সূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট
আবেদন শুরু করার তারিখঃ ১৬ এপ্রিল ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ১৫ মে ২০২৪
আবেদন করার লিংকঃ http://ctax1.teletalk.com.bd
আরো চাকরির খবর