ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Land Record and Survey Department Job Circular 2024 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদন আহবান করা হয়েছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
এ অধিদপ্তরের ৩০ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ / ১৪ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের ৩১.০৩.০০০০.০০২.১১.০০২.২৪-৭৯ নং স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ১, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ ক্রমিকে বর্ণিত পদে এবং ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ/ ০২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের ৩১.০৩.০০০০.০০২.১১.০০২.২৪-৪১৯ নং স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতঃপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ মোট ১৪টি ক্যাটাগরিতে ২৫২৪ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২৩ নভেম্বর ২০২৪ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ২৬ নভেম্বর ২০২৪ইং এবং আবেদনের শেষ তারিখ ০৯ ডিসেম্বর ২০২৪ইং।
নিম্নে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Land Record and Survey Department Job Circular 2024
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর কার্যাবলি মূলত কি?
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Land Record and Survey Department Job Circular 2024
আরো কিছু চাকরির খবর
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৩ নভেম্বর ২০২৪ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ১৪টি |
| শূন্যপদঃ | ২৫২৪টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | ২৬ নভেম্বর ২০২৪ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ০৯ ডিসেম্বর ২০২৪ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শূন্যপদের তথ্য
(০১) পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৫ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রী;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
(গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
(০২) পদের নাম: সার্ভেয়ার
পদ সংখ্যাঃ ৮৫ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি।
(০৩) পদের নাম: ট্রাভার্স সার্ভেয়ার
পদ সংখ্যাঃ ০৪ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি।
(০৪) পদের নাম: কম্পিউটার
পদ সংখ্যাঃ ০৮টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি।
(০৫) পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যাঃ ১২টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স।
(০৬) পদের নাম: নাজির কাম ক্যাশিয়ার
পদ সংখ্যাঃ ১৭টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
(০৭) পদের নাম: অফিস সহকারী- কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ২১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
(০৮) পদের নাম: পেশকার
পদ সংখ্যাঃ ৩৭৮টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
(০৯) পদের নাম: রেকর্ড কিপার
পদ সংখ্যাঃ ২৯১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
(১০) পদের নাম: খারিজ সহকারী
পদ সংখ্যাঃ ৪৭৪টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
(১১) পদের নাম: যাঁচ মোহরার
পদ সংখ্যাঃ ৪২২টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
(১২) পদের নাম: কপিষ্ট কামু বেঞ্চ সহকারী
পদ সংখ্যাঃ ৪৮০টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
(১৩) পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১৮২টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(১৪) পদের নাম: চেইনম্যান
পদ সংখ্যাঃ ১৪৫টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ
Land Record and Survey Department Job Circular 2024
সূত্রঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট ২৩ নভেম্বর ২০২৪
আবেদনের শুরুর তারিখঃ ২৬ নভেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ০৯ ডিসেম্বর ২০২৪
আবেদনের লিংকঃ http://dlrs.teletalk.com.bd
আরো চাকরির খবর