ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Dhaka Civil Surgeon Office Job Circular 2024 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন এর কার্যালয়, ঢাকা ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১৪ হতে ১৬ গ্রেড এর (পূর্বতন ৩য় শ্রেণী) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://csdhaka.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ মোট ০৫টি ক্যাটাগরিতে ৭৫ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১৯ ফেব্রুয়ারি ২০২৪ The Daily New Age পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদনের শুরু ২০ ফেব্রুয়ারি ২০২৪ইং। আবেদনের শেষ তারিখ ১৮ মার্চ ২০২৪ইং। নিম্নে ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Dhaka Civil Surgeon Office Job Circular 2024
ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল ঢাকা সিভিল সার্জন কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। ঢাকা সিভিল সার্জন কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। ঢাকা সিভিল সার্জন কার্যালয় এর কার্যাবলি মূলত কি?
ঢাকা সিভিল সার্জন কার্যালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Dhaka Civil Surgeon Office Job Circular 2024
আরো কিছু চাকরির খবর
ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | ঢাকা সিভিল সার্জন কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ১৯ ফেব্রুয়ারি ২০২৪ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| প্রকাশ সূত্রঃ | The Daily New Age ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৫টি |
| শূন্যপদঃ | ৭৫টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | ২০ ফেব্রুয়ারি ২০২৪ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ১৮ মার্চ ২০২৪ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ
(০১) পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী ।
খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত;
গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ ;
ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
(০২) পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যাঃ ০২ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে ।
খ) কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
(০৩) পদের নাম: কীটতত্ত্বীয় টেকনিশিয়ান
পদ সংখ্যাঃ ০১ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(০৪) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৩ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিং এ অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে।
গ) টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজীতে ২০ শব্দের গতি থাকতে হবে।
(০৫) পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যাঃ ৬৮ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
যে সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন
(০১) সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে
স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড/ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট
ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে।
(০২) স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, ঢাকা ও
ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং ঢাকা জেলার সকল উপজেলা পরিষদ এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
বিঃদ্রঃ স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃ অধিঃপ্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-৪/২০১৮/৬৩৫৪, তারিখ-১১/১২/২০১৮ ইং তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে।
যারা স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃ অধিঃপ্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-৪/২০১৮/৬৩৫৪, তারিখ-১১/১২/২০১৮ ইং তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন তাদের প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ০৩ (তিন) দিন পূর্বে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় প্রবেশপত্র ডাউনলোড করার আর কোন অপশন থাকবেনা। উল্লেখ্য যে, প্রবেশপত্র ডাউনলোডের ক্ষেত্রে যদি বিজ্ঞপ্তিতে চাহিত ছবি এবং স্বাক্ষর যথাযথ এবং স্পষ্ট না হয় তবে প্রযোজ্য ক্ষেত্রে পুনরায় ছবি এবং স্বাক্ষর আপলোড করতঃ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উক্ত নির্দেশনার ব্যত্যয় ঘটলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
ঢাকা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ
Dhaka Civil Surgeon Office Job Circular 2024
সূত্রঃ The Daily New Age ও অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের শুরুর তারিখঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ১৮ মার্চ ২০২৪
আবেদনের লিংকঃ http://csdhaka.teletalk.com.bd
আরো চাকরির খবর