মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Madaripur Civil Surgeon Office Job Circular 2024 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, মাদারীপুর ও তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত ১১-১৭ গ্রেডের (পূর্বতন ৩য় শ্রেণী) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে http://csmadaripur.teletalk.com.bd ওয়েব সাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
বিঃদ্রঃ স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং-স্বাঃ অধিঃ/প্রশা-২/৩য় শ্রেণী নিয়োগ-২/২০১৮/৩৫৩৭-তারিখ ০৬/০৮/২০১৮ খ্রী: তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে সাঁট- মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ষ্টোর কিপার (ভান্ডার রক্ষক), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, পদে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণনাযোগ্য হবে। তারা বর্তমানে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ মোট ০৯টি ক্যাটাগরিতে ৭৩ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ০৫ জানুয়ারি ২০২৪ দৈনিক যুগান্তর পত্রিকায় এবং আবেদনের শুরু ১০ জানুয়ারি ২০২৪ইং। আবেদনের শেষ তারিখ ০৮ ফেব্রুয়ারি ২০২৪ইং। নিম্নে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Madaripur Civil Surgeon Office Job Circular 2024
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় এর কার্যাবলি মূলত কি?
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Madaripur Civil Surgeon Office Job Circular 2024
আরো কিছু চাকরির খবর
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ০৫ জানুয়ারি ২০২৪ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক যুগান্তর পত্রিকা |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৯টি |
| শূন্যপদঃ | ৭৩টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ১০ জানুয়ারি ২০২৪ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ০৮ ফেব্রুয়ারী ২০২৪ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শূন্যপদের তথ্য
(০১) পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০২ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গ) টাইপিং-এ বাংলায় প্রতি মিনিটে অন্যূন ২৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে অন্যূন ৩০ শব্দের গতি থাকতে হবে। Madaripur Civil Surgeon Office Job Circular 2024
(০২) পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
খ) কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ দক্ষতা থাকতে হবে।
গ) টাইপিং-এ বাংলায় প্রতি মিনিটে অন্যূন ২৫ শব্দ এবং ইংরেজীতে প্রতি মিনিটে অন্যূন ৩০ শব্দের গতি থাকতে হবে।
(০৩) পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যাঃ ০২ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
(০৪) পদের নাম: ষ্টোর কিপার
পদ সংখ্যাঃ ০৪ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
হতে হবে।
খ) ষ্টোরকিপার পদধারীগণকে সরকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ।
(০৫) পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
পদ সংখ্যাঃ ০১টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(০৬) পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ০৪ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ অভিজ্ঞতা থাকতে হবে ।
গ) টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ ও ইংরেজীতে অন্যূন ২০ শব্দের গতি থাকতে হবে।
(০৭) পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ এবং ইংরেজীতে অন্যূন ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude test-এ উত্তীর্ণ হতে হবে। Madaripur Civil Surgeon Office Job Circular 2024
(০৮) পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যাঃ ৫৫ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(০৯) পদের নাম: গাড়ী চালক
পদ সংখ্যাঃ ০৩ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ) গাড়ী চালনার হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। Madaripur Civil Surgeon Office Job Circular 2024
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
মাদারীপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড/ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপর্যুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থীদের নির্বাচন করা হবে। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস মাদারীপুর ও মাদারীপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ
Madaripur Civil Surgeon Office Job Circular 2024
সূত্রঃ দৈনিক যুগান্তর পত্রিকায় – ০৫ জানুয়ারি ২০২৪
আবেদনের শুরুর তারিখঃ ১০ জানুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪
আবেদনের লিংকঃ http://csmadaripur.teletalk.com.bd
আরো চাকরির খবর
1 thought on “মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – ৭৩টি শূন্যপদ”
প্রত্যেক বছরেই কি এই সার্কুলার দেয়,,?প্লিজ জানাবেন