এক কথায় প্রকাশ বা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সকল বাক্য সংকোচন নিচে দেওয়া হলো। নিচে দেওয়া সকল বাক্য সংকোচন সকল পরীক্ষায় আসার মত।
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা [বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ-| অডিটর, উচ্চমান সহকারী ২০১৮]
জানার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজ্ঞাসা [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর – ২০১৭]
যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান [পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী -২০১৭]
পাখির ডাক এক কথায় প্রকাশ = কূজন [ সমন্বিত ৮ ব্যাংক অফিসার ২০২২ ]
সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ = বরণ
হাতির ডাক এক কথায় প্রকাশ = বৃংহণ/বৃংহিত [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- ২০১৬]
হরিণের চামড়া এক কথায় প্রকাশ = অজিন [ সমাজসেবা অধিদপ্তর ( বিভিন্ন পদে অস্থায়ী) 2020 ]
যা বলা হয়নি এক কথায় প্রকাশ = অনুক্ত [ ১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) ২০১৪ ]
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ = দুর্লভ বা দুষ্প্রাপ্য
একই গুরুর শিষ্য এক কথায় প্রকাশ = সতীর্থ
অক্ষির সমীপে এক কথায় প্রকাশ = সমক্ষ [ ২৪তম বিসিএস / বাংলাদেশ রেলওয়ে (খালাসী) ২০২২ ]
যে নারীর হাসি সুন্দর এক কথায় প্রকাশ = সুস্মিতা [প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯ ]
বাঘের চামড়া এক কথায় প্রকাশ = কৃত্তি [ City Bank Ltd – Probationary Officer -.2011 ]
অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষ [ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-(NSI) বিভিন্ন পদে-.২০২১ ]
ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ = আনারকলি [পরিবেশ অধিদপ্তর নমুনা সংগ্রহকারী ২০২৩]
সিংহের ডাক এক কথায় প্রকাশ = হুংকার [ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অডিটর ২০২২]
ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = চিক্ষমিষা, তিতিক্ষা
মধু পান করে যে এক কথায় প্রকাশ = মধুপ [রাজশাহী বিশ্ববিদ্যালয় E ইউনিট ২০১৭-১৮]
ভাতের অভাব এক কথায় প্রকাশ = হাভাতে
যে নারীর চোখ সুন্দর এক কথায় প্রকাশ = সুচয়না
যা হবেই এক কথায় প্রকাশ = অবশ্যই
অভূতপূর্ব এক কথায় প্রকাশ = যা পূর্বে ঘটেনি
গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা [ Bangladesh House Building Finance Corporation -Senior Officer 2011 ]
সাপের খোলস এক কথায় প্রকাশ = নির্মোক [১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০১৯]
প্রবেশ করার ইচ্ছা এক কথায় প্রকাশ = বিবিক্ষা [জনতা ও রূপালী ব্যাংক- অফিসার ২০১৯]
বরণ করার যোগ্য এক কথায় প্রকাশ = বরণীয়, বরেণ্য [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ জেলা ২০১৮]
যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ = দুর্লভ [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(কর্ণফুলী-2012)]
একের সঙ্গে অন্যের এক কথায় প্রকাশ = পরস্পর
জানা উচিত এক কথায় প্রকাশ = জ্ঞেয়, জ্ঞাতব্য
জয় করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিগীষা
ময়ূরের ডাক এক কথায় প্রকাশ = কেকা [সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন পদে অস্থায়ী ২০২০) ]
কোকিলের ডাক এক কথায় প্রকাশ = কুহু
অহংকার নেই যার এক কথায় প্রকাশ = নিরহংকার
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় প্রকাশ = ইতিহাসবেত্তা [১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) ২০১৭]
যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ = অদৃষ্টপূর্ব [Karmasangsthan Bank – Asst. Officer (General) – 2008 ]
চাঁদের আলো এক কথায় প্রকাশ = চন্দ্রালোক
সমুদ্রের ঢেউ এক কথায় প্রকাশ = ঊর্মি
তুলার তৈরি এক কথায় প্রকাশ = তুলোট [জগন্নাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২০১৩-১৪ ]
অল্প কথা বলে যে এক কথায় প্রকাশ = মিতভাষী, অল্পভাষী [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) এর ফিল্ড অফিসার -২০১৭ ]
বিদ্যা আছে যার এক কথায় প্রকাশ = বিদ্বান
বীণার ঝংকার এক কথায় প্রকাশ = নিক্বণ [বাংলাদেশ নির্বাচন কমিশন (অফিস সহায়ক) (২০২৩)]
যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ = নশ্বর [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা ২০১৭ / বাংলাদেশ জুটমিল কর্পোরেশনের অফিসার -২০১৭]
যার মৃত্যু নেই এক কথায় প্রকাশ = অমর
যে সব কিছু খায় এক কথায় প্রকাশ = সর্বভুক
ইতিহাস রচনা করেন যিনি এক কথায় প্রকাশ = ঐতিহাসিক [ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২য় ধাপ)-2019]
উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ = কৃতঘ্ন [বাংলাদেশ ডাক বিভাগ (মেট্রোপলিটন সার্কেল) পরিদর্শক-২০১৬ / Palli Karma-Sahayak Foundation – Asst. Manager -২০১৬]
অপকার করার ইচ্ছা এক কথায় প্রকাশ = অপচিকীর্ষা [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১৮]
বেঁচে থাকার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজীবিষা [পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী সচিব/সহকারী পরিচালক(প্রশাসন) ২০১৩]
বিড়ালের ডাক এক কথায় প্রকাশ = মিউমিউ
হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিঘাংসা [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা-2012
মনের ইচ্ছা এক কথায় প্রকাশ = শখ
তিতিক্ষা এক কথায় প্রকাশ = ক্ষমা করার ইচ্ছা
হাতির বাসস্থান এক কথায় প্রকাশ = গজগৃহ [মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক-এর অধীন জুনিয়র অডিটর .২০১১]
পাখির কলরব এক কথায় প্রকাশ = কূজন [ সমন্বিত ৮ ব্যাংক অফিসার ২০২২ ]
হাতির শাবক এক কথায় প্রকাশ = করভ [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০১৬]
ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ = ক্ষমার্হ [ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী -২০১৭]
সেবা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = শুশ্রুষা [সমবায় অধিদপ্তর সহকারী পরিদর্শক 2021]
অনেকের মধ্যে একজন এক কথায় প্রকাশ = অন্যতম [Pubali Bank Ltd – Junior Officer (Cash) – 2012 ]
মহান যে নারী এক কথায় প্রকাশ = মহীয়সী
শুভক্ষণে জন্ম যার এক কথায় প্রকাশ = ক্ষণজন্মা [ পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী সাব-ইন্সপেক্টর ২০১৮ ]
মেঘের ধ্বনি এক কথায় প্রকাশ = জীমূতমন্দ্র [কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) – অডিটর – ২০২১ ]
আকাশ ও পৃথিবী এক কথায় প্রকাশ = ক্রন্দসী [Bangladesh Bank – Officer(Cash) – 2016 ]
রোদসী এক কথায় প্রকাশ = আকাশ ও পৃথিবীর অন্তরাল
শক্তি আছে যার এক কথায় প্রকাশ = শক্তিধর
মেঘের ডাক এক কথায় প্রকাশ = জীমূতমন্দ্র [কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় (ওসিএজি) – অডিটর – ২০২১ ]
অন্য গ্রাম এক কথায় প্রকাশ = গ্রামান্তর
যা পূর্বে শোনা যায়নি এক কথায় প্রকাশ = অশ্রুতপূর্ব
বলার ইচ্ছা এক কথায় প্রকাশ = বিবক্ষা [ রাজশাহী বিশ্ববিদ্যালয় E ইউনিট ২০১৪-১৫ ]
উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় প্রকাশ = প্রত্যুৎপন্নমতি [বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কম্পিউটার অপারেটর ২০২৩ ]
নুপুরের ধ্বনি এক কথায় প্রকাশ = নিক্কণ [ Agrani bank Ltd – Senior Officer (Freedom Fighter) 2015]
নুপুরের শব্দ এক কথায় প্রকাশ = নিক্কণ [১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 2014]
বীণার ধ্বনি এক কথায় প্রকাশ = নিক্কণ
বাঘের ডাক এক কথায় প্রকাশ = হুংকার/হালুম/গর্জন
মোরগের ডাক এক কথায় প্রকাশ = কোক্কুরুৎ
অশ্বের ডাক এক কথায় প্রকাশ = হ্রেষা [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ২০০৯]
অন্য দেশ এক কথায় প্রকাশ = দেশান্তর
যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ [ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)অফিস সহায়ক ২০২৩ ]
এক কথায় প্রকাশ এর সকল পড়া যা পরীক্ষায় আসার মত উপরে দেওয়া হয়েছে। আমার অনেক গুলো এক কথায় প্রকাশ এই পেজে দিয়েছি। আরো যদি কিছু বাদ পরে থাকে তাহলে আমাদের কমেন্ট এ জানান আমরা দেওয়া চেষ্টা করবো। এছাড়া প্রথম আলো প্রকাশিত কিছু এক কথায় প্রকাশ দেখুন ।