বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Air Force Job Circular 2026

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Air Force Job Circular 2026 বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করা সকলেরই একটি চাওয়া ও স্বপ্নের মত। আপনি চাকরি করতে আগ্রহী হলে নিচে দেওয়া সকল তথ্য দেখুন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাংলাদেশ বিমান বাহিনী। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই স্লোগানে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেটা পালন করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর। এছাড়াও দেশের মানুষের বিভিন্ন দুর্যোগের সময় তাদের মানবিক সহায়তা দিয়ে থাকে এবং বিশ্বব্যাপী শান্তি বজায় রাখার জন্য নানা রকম কার্যক্রমের সাথে যুক্ত থাকে বাংলাদেশ বিমান বাহিনী।

চলমান বিজ্ঞপ্তি সংখ্যা ০৩টি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে 

সংক্ষেপে বিবরনঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ চলমান ০৩টি বিজ্ঞপ্তি রয়েছে।

১ম বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা এন্ট্রি নং ৫৪ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৫ জানুয়ারি ২০২৬ইং তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন  শুরু ১৫ জানুয়ারি ২০২৬ইং হতে এবং আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬ইং।

২য় বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন  শুরু ১১ জানুয়ারি ২০২৬ইং হতে এবং আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৬ইং।  

৩য় বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট ৯৪ BAFA কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৬ ডিসেম্বর ২০২৫ইং তারিখে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন  শুরু ০১ জানুয়ারি ২০২৬ইং হতে এবং আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৬ইং। 

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে নিচে দেওয়া সকল তথ্য ও অফিসিয়াল নোটিশ দেখুন।

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়া-তাড়ি পারা যায় বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Bangladesh Air Force Job Circular 2026

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ  কথাঃ

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ  চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল বাংলাদেশ বিমান বাহিনী কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর নাম কি? বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ বিমান বাহিনী কার্যাবলি মূলত কি? বাংলাদেশ বিমান বাহিনীর  নীতিবাক্য কি?

বাংলাদেশ বিমান বাহিনী এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ বিমান বাহিনীর ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Bangladesh Air Force Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণঃ

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ বিমান বাহিনী
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৬ ডিসেম্বর ২০২৫ইং এবং ০৯ ও ১৫ জানুয়ারি ২০২৬ইং
বিজ্ঞপ্তি সংখ্যাঃ ০৩টি
প্রকাশ সূত্রঃদৈনিক বাংলাদশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃনিম্নে মূল বিজ্ঞপ্তি দেখুন
শূন্যপদঃনিম্নে মূল বিজ্ঞপ্তি দেখুন
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ০১, ০৯ ও ১৫ জানুয়ারি ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ৩১ জানুয়ারি ও ২৫ মার্চ ২০২৫ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

১ম বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

বাংলাদেশ-বিমান-বাহিনী-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1

Bangladesh Air Force Job Circular 2026

সূত্রঃ  অফিসিয়াল ওয়েবসাইট ১৫ জানুয়ারি ২০২৬ইং 
আবেদন শুরু করার তারিখঃ ১৬ জানুয়ারি ২০২৬ইং
আবেদনের শেষ  তারিখঃ  ৩১ জানুয়ারি ২০২৬ইং
আবেদন করার লিংকঃ https://joinairforce.baf.mil.bd/apply 

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

২য় বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

বাংলাদেশ-বিমান-বাহিনী-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2

Bangladesh Air Force Job Circular 2026

সূত্রঃ  অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ পত্রিকা ০৯ জানুয়ারি ২০২৬ইং 
আবেদন শুরু করার তারিখঃ ১১ জানুয়ারি ২০২৬ইং
আবেদনের শেষ  তারিখঃ  ২৫ মার্চ ২০২৬ইং
আবেদন করার লিংকঃ https://joinairforce.baf.mil.bd/apply

৩য় বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

বাংলাদেশ-বিমান-বাহিনী-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3

Bangladesh Air Force Job Circular 2026

সূত্রঃ  দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও অফিসিয়াল ওয়েবসাইট ২৬ ডিসেম্বর ২০২৫ইং 
আবেদন শুরু করার তারিখঃ ০১ জানুয়ারি ২০২৬ইং
আবেদনের শেষ  তারিখঃ  ২৫ মার্চ ২০২৬ইং
আবেদন করার লিংকঃ https://joinairforce.baf.mil.bd/apply

বাংলাদেশ বিমান বাহিনী আবেদনের নিয়মাবলি

শিক্ষাগত যোগ্যতাঃ Air Force Job 

শাখা: জিডি(পি), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান, উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।

শাখা: এটিসি /এডিডব্লিউসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান, উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘এ’।

শাখা: GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল, ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি’।

শাখা: GCE ‘ও’ এবং ‘এ’ লেভেল, ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ এবং ‘এ’ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি’ ।

এটিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।

যোগ্যতাঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর 

নাগরিকত্বঃ বাংলাদেশি এর পুরুষ/মহিলা নাগরিক।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/অবিবাহিতা। (মূল বিজ্ঞপ্তিতে শর্ত দেখুন)

বয়সঃ উপরে মূল বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী হতে হবে, বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়র:

উচ্চতাঃ 

পুরুষ প্রার্থীঃ কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ : কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ : ২ ইঞ্চি।

মহিলা প্রার্থীঃ জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য- কমপক্ষে ৬২ ইঞ্চি। বুকের মাপঃ কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।

ওজনঃ বয়স ও উচ্চতানুযায়ী।

চোখঃ দু চোখের দৃষ্টিশক্তি: জিডি(পি)- ৬/৬, এটিসি এডিডব্লিউসি- ৬/১২ এবং পর্যন্ত।

প্রার্থীর জন্য অযোগ্যতাঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬  

১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় অবসর গ্রহণ; 

২। আইএসএসবি পরীক্ষায় দু’বার ফ্রীল্ড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার স্ত্রীল্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে);

৩। যে কোনো ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত;

৪। সিএমবি অথবা আপীল মেডিক্যাল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত;

৫। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) করা হলে গ্রহণযোগ্য নয়। ১৮ বছর বয়সের পর ল্যাসিক করা হলে, ল্যাসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা/স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডি(পি) শাখার জন্য ১ বছর এবং অন্যান্য শাখার জন্য ন্যূনতম ৬ (ছয়) মাস অতিবাহিত হতে হবে।

বিশেষ সুযোগ-সুবিধাঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০.০০ টাকা এবং প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।

অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদিঃ joinairforce baf mil bd

ক্যারিয়ারঃ বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার [ এবং ফিন্যান্স অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।

বিদেশে প্রশিক্ষণঃ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।

উচ্চ শিক্ষা সুবিধাঃ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-সহ দেশে/বিদেশে মাস্টার্স ও পিএইচডি-সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ। 

জাতিসংঘ মিশনঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।

বাংলাদেশ দূতাবাসঃ বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। 

বাসস্থান ও রেশনঃ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। 

সন্তানদের অধ্যয়নঃ সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, | বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল/ কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।

যাতায়াতঃ Air Force Job এ যাতায়াতের সুযোগ এর জন্য বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ।

গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লটঃ শর্তসাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুযোগ।

চিকিৎসাঃ সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা; প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার

সুযোগঃ পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।

শাখা পরিবর্তনের সুযোগঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ এ উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ।

অনলাইনে আবেদনের নিয়মাবলীঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে Apply Now-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফি পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন | সনদের নম্বর প্রদানপূর্বক ‘Eligible for Application Without Payment’ অপশনটি ‘Yes’ নির্বাচন করে।

অনলাইনে আবেদনের ফি জমাদানের সকল তথ্য মূল বিজ্ঞপ্তিতে দেখুন

কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার | মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের | কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।

প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করত: বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষার সময় ইতঃপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম্নবর্ণিত সনদসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবেঃ

১। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি;

২। নাগরিকত্ব, চারিত্রিক সনদ (বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক) জমা দিতে হবে। উক্ত সনদ স্ব স্ব ইউনিয়ন পরিষদ/ মিউনিসিপ্যাল চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নিকট হতে আনতে হবে। উক্ত সনদের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে;

৩। সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে);

৪। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;

৫। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল/প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থীতার জন্য অনুমতিপত্র; 

৬। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;

৭। খেলাধুলা/অন্যান্য যেকোন বিষয়ে কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি ।

৮। দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি।

নির্বাচন পদ্ধতিঃ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

১। প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, শুধুমাত্র ফিন্যান্স শাখার জন্য: আইকিউ, ইংরেজি ও ব্যবসায় শিক্ষা; ২। প্রাথমিক ডাক্তারী পরীক্ষা; ৩। প্রাথমিক মৌখিক পরীক্ষা; ৪। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি); ৫। কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা; ৬। ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি)।

বিঃ দ্রঃ পরীক্ষাকেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি) এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

হুঁশিয়ারিঃ Bangladesh Air Force Job Circular 2026

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ভর্তির বিষয়ে কোন অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই।

শর্ত প্রযোজ্য: সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।

পরীক্ষা কেন্দ্র

সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্যঃ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮.০০ ঘটিকার (শুধু রমজান মাসে ০৯.০০ ঘটিকার মধ্যে)

মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য: https://joinairforce.baf.mil.bd, Help Desk: 01769-990880 (8AM-3PM), Email: helpdesk@baf.mil.bd, Follow us: facebook.com/baf.mil.bd

Leave a Comment

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।