বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bangladesh Bank Job Circular 2026 বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় ছিলেন, সেই সকল বাংলাদেশ ব্যাংক চাকরি প্রার্থীদের জন্য বাংলাদেশ ব্যাংক চাকরি পাওয়ার আরো একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। তাই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে বাংলাদেশ ব্যাংক চাকরি পাওয়ার এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানোর জন্য চেষ্টা করতে পারেন। বাংলাদেশ ব্যাংক আবেদনের সকল তথ্য ও অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হয়েছে তা দেখুন।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরণঃ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নতুন ০১টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ১০টি পদে ৩২০ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে ২৯ জুলাই ২০২৬ইং তারিখে। আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ০১ সেপ্টেম্বর ২০২৬ইং।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়া-তাড়ি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Bangladesh Bank Job Circular 2026
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
বাংলাদেশ ব্যাংক নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জেনে রাখুন যা আপনার নিয়োগ পরিক্ষায় কাজে লাগলেও লাগতে পারে। তা হল বাংলাদেশ ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ ব্যাংক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ ব্যাংক কার্যাবলি মূলত কি?
বাংলাদেশ ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ ব্যাংক বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক চাকরি জন্য অন্য সকল পড়ার প্রস্তুতি ভালো ভাবে নিতে হবে। Bangladesh Bank Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ ব্যাংক |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৯ জুলাই ২০২৬ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ১০টি |
| শূন্যপদঃ | ৩২০টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | শুরু হয়েছে |
| আবেদনের শেষ তারিখঃ | ০১ সেপ্টেম্বর২০২৬ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ
Bangladesh Bank Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৯ জুলাই ২০২৬ইং
আবেদন শুরু করার তারিখঃ আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০২৬ইং
আবেদন করার লিংকঃ https://erecruitment.bb.org.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৭ আগস্ট ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৭৫টি শূন্যপদ
- বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২৫০টি শূন্যপদ
- গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৭৭টি শূন্যপদ
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩২০টি শূণ্যপদ
বাংলাদেশ ব্যাংক আবেদনের নিয়ামাবলি ও শর্তাবলী
১। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আগ্রহী প্রার্থীদেরকে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) – Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form-এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
ক। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২৯/০৭/২০২৬ তারিখ হতে ০১/০৯/২০২৬ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online Application Form-এ পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উপরে উল্লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি: অফেরতযোগ্য টাঃ ২০০/- আবেদনের সময় Bangla QR এর মাধ্যমে প্রদান করতে হবে। ফি প্রদান ও Payment Verification এর শেষ তারিখ ও সময় : ০৩/০৯/২০২৬ তারিখ, রাত ১১.৫৯ টা।
২। বয়সসীমা উপরে উল্লেখিত মূল বিজ্ঞপ্তি অনুযায়ী হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Bangladesh Bank Job Circular 2026 এ Online এ নিবন্ধনকরতঃ আবেদন করতে হবে। ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান CV ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।
৪। CV ID Number: বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান CV ID Number এবং Password ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী Online এ নিবন্ধন করলে একটি CV ID Number এবং Password প্রাপ্ত হবেন যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক CV তৈরী করতে পারবেন না।
৫। প্রার্থীর বিবরণ: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী Online আবেদনে লিখতে হবে।
৬। প্রার্থীর বর্তমান ঠিকানা: প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে।
৭। প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে আবেদন দাখিলের পরে কোন মহিলা প্রার্থী বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
৮। ছবি (Photo) : ইতঃপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে নতুন প্রার্থীকে অবশ্যই অনধিক ৩ মাস পূর্বে তোলা সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত রঙিন ছবি scan করে 600×600 pixel ও file size 100 KB এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো ছবি এবং Informal ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
৯। স্বাক্ষর (Signature) : প্রার্থীর নিজের স্বাক্ষর scan করে 300×80 pixels file size 60 KB এর বেশি নয় এরূপ মাপে ওয়েবসাইটের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে।
*** নিবন্ধনকৃত কোনো প্রার্থীর ছবি/স্বাক্ষর পরিবর্তনের প্রয়োজন হলে CV ID Number উল্লেখপূর্বক স্ক্যানকৃত ছবি//স্বাক্ষরসহ (.jpg/.gif/.png ফরম্যাটে) প্রার্থীর নিবন্ধিত ই-মেইল হতে info.bcs@bb.org.bd-এ ই-মেইলে প্রেরণ করতে হবে।
১০। অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ : পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। অর্জিত ডিগ্রির ফলাফল অবশ্যই আবেদন দাখিলের শেষ তারিখ বা তার পূর্বে প্রকাশিত হতে হবে।
১১। বিদেশি ডিগ্রিধারী প্রার্থী : প্রার্থী ‘O’ Level ও ‘A’ Level পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য মৌখিক পরীক্ষার সময় চেকিং বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
১২। প্রতিষ্ঠান পছন্দক্রম: Online আবেদনে প্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে প্রার্থী কর্তৃক প্রতিষ্ঠান পছন্দক্রম নির্ধারণ করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে তাদের অর্জিত মেধাক্রম এবং Online আবেদনে উল্লিখিত পছন্দক্রম অনুসারে শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগের জন্য মনোনীত করা হবে। আবেদন দাখিলের পর উক্ত পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না ।
১৩। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদিসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
১৪। চাকুরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
১৫। বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে উক্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সনদ জমা দিতে হবে।
১৬। পদের সংখ্যা কম/বেশী হতে পারে।
১৭। বাংলাদেশ ব্যাংক নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে এই বিজ্ঞপ্তির কার্যক্রম যেকোন পর্যায়ে সংশোধন/স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
১৮। কোন ক্ষেত্রে কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Bangladesh Bank Job Circular 2026