ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২০টি শূন্যপদ

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ VAT Intelligence Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর স্মারক নম্বর অনুযায়ী নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা এর রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online-এ (https://vataii.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৭টি ক্যাটাগরিতে ২০ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ০৮ মার্চ ২০২৬ দৈনিক আমার দেশ পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ১১ মার্চ ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ০৮ এপ্রিল ২০২৬ইং।

নিম্নে ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। VAT Intelligence Job Circular 2026

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার ভ্যাট গোয়েন্দা নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল ভ্যাট গোয়েন্দা কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। ভ্যাট গোয়েন্দা পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। ভ্যাট গোয়েন্দা এর কার্যাবলি মূলত কি?

ভ্যাট গোয়েন্দা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। VAT Intelligence Job Circular 2026

এ ছাড়া এর সাথে আপনি ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃভ্যাট গোয়েন্দা
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৮ মার্চ ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃদৈনিক আমার দেশ ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৭টি
শূন্যপদঃ২০টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১১ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখঃ০৮ এপ্রিল ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে ভ্যাট গোয়েন্দা নিয়োগ এ অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন Audit Intelligence & Investigation Directorate Value Added Tax Dhaka Job Circular 2026 এ কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-1
ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-2

VAT Intelligence Job Circular 2026

সূত্রঃ দৈনিক আমার দেশ ও অফিসিয়াল ওয়েবসাইট ০৮ মার্চ ২০২৬
আবেদন শুরুর তারিখঃ ১১ মার্চ ২০২৬ এবং
আবেদনের শেষ তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
আবেদনের লিংকঃ https://vataii.teletalk.com.bd/

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

ভ্যাট গোয়েন্দা নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://vataii.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করতে হবে।

২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের সময়সীমা

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/০৩/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮/০৪/২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা; উক্ত সময়সীমার মধ্যে উক্ত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/০৩/২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বর্ণিত ছকের ১-৪ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে ভালো ভাবে দেখুন।

কর্মরত প্রার্থীর আবেদন

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পুরণের সময় Working in a Government Office / Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। VAT Intelligence Job Circular 2026 এOnline এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

২। Audit Intelligence & Investigation Directorate Value Added Tax Dhaka Job Circular 2026 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী VAT Intelligence Job Circular 2026 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন।

উল্লেখ্য যে, ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

VAT Intelligence Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে উপরের টেবিলের ১, ২, ৩, ৪ ও ৫ নং ক্রমিকের পদবীর আবেদন ফি বাবদ ১০০ (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ১২ (বারো) টাকা মোট ১১২ (একশত বারো) টাকা; টেবিলের ৬ ও ৭ নং ক্রমিকের পদবীর আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬ (ছয়) টাকা মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

তবে সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপান্ন টাকা) অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন।

বিশেষভাবে উল্লেখ্য, Audit Intelligence & Investigation Directorate Value Added Tax Dhaka Job Circular 2026 এর Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: VATAll <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: VATAIL ABCDEF

দ্বিতীয় SMS: VATAII <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: VATAII YES 12345678

দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।

প্রবেশপত্র প্রাপ্তি

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি https://vataii.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্চনীয়।

পরীক্ষার সময়

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, ও অন্যান্য তথ্য ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://vataii.teletalk.com.bd অথবা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা এর ওয়েবসাইটে ( Website: https://www.vatintelligence.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত Application Form এর কালার প্রিন্ট কপি এবং নিম্নোক্ত পত্রাদি/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:

(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি।

(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়তি কপি ।

(ঘ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/বীর শহীদ/বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি, বীর মুক্তিযোদ্ধার সরকারি গেজেটের সত্যায়িত কপি ও পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিল/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সাথে তার সম্পর্কের বিষয়টি উল্লেখপূর্বক প্রদত্ত সনদের সত্যায়িত কপি।

(ঙ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

(চ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে।

(ছ) তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ২, ৩, ৪ ও ৭ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে “মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯” ও ৫ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে “THE MINISTERIAL AND SUBORDINATE EMPLOYEES (CUSTOMS AND EXCISE COLLECTORATES ) RECRUITMENT RULES, 1984″ এবং ৬ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে “অধস্তন নির্বাহী গেজেটেড ও নন-গেজেটেড পদ (কালেক্টরেট অব কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট) নিয়োগ বিধিমালা, ১৯৯৬” অনুযায়ী অনুসরণ করা হবে।
এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।

২। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত কপি, এক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর/প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;

৩। ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনকারীকে তাঁর সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

৪। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

৫। শারীরিক/ব্যবহারিক / লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন ভ্রমণ বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

৬। জনবল নিয়োগের ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ/বিধি-বিধান মোতাবেক সকল প্রকার কোটানীতিসহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

৭। ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো।

৮। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫/০৮/২০১৫ তারিখের সংখ্যক পরিপত্র অনুসারে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে।

৯। ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকায় ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।

১০। VAT Intelligence Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডায়নলোড পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক/ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়ে ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

১১। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):

User ID জানা থাকলে
VATAII<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: VATAII HELP USER ABCDEF

PIN Number জানা থাকলে
VATAll<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: VATAIL HELP PIN 12345678

১২। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১৩। আবেদনকারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা তাদের জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত ঠিকানা অনুযায়ী যাচাই করা হবে। এই বিজ্ঞপ্তি জারির পর জাতীয় পরিচয়পত্রের ঠিকানা সংশোধন পাওয়া গেলে আবেদনটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

১৪। আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১৫। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত VAT Intelligence Job Circular 2026 এর পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১৬। নিয়োগের ক্ষেত্রে যে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ডিক্লারেশন

নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক ভ্যাট গোয়েন্দা নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে,
পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ/হেল্পলাইন

VAT Intelligence Job Circular 2026 অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা dgvatali@gmail.com এ ই-মেইল, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbd Teletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject – 4 Organization Name: VATAII, Post Name: Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ভ্যাট গোয়েন্দা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ VAT Intelligence Job Circular 2026
নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Audit Intelligence & Investigation Directorate Value Added Tax Dhaka Job Circular 2026

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।