মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ২৬টি শূন্যপদ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SHED Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ ভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে ( https://shed.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।

Secondary and Higher Education Division Job Circular 2025

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০৫টি ক্যাটাগরিতে ২৬ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৩ নভেম্বর ২০২৫ দৈনিক ইত্তেফাক পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ১৬ নভেম্বর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ০৬ ডিসেম্বর ২০২৫ইং।

নিম্নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। 

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর কার্যাবলি মূলত কি? 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। 

এ ছাড়া এর সাথে আপনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।

আরো কিছু চাকরির খবর

সকল সরকারি চাকরি 

সকল বেসরকারি চাকরি 

সকল ব্যাংক চাকরি 

সকল ডিফেন্স চাকরি 

সকল জেলা ভিত্তিক চাকরি 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন

প্রতিষ্ঠানের নামঃমাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৩ নভেম্বর ২০২৫
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃদৈনিক ইত্তেফাক ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৫টি
শূন্যপদঃ২৬টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১৬ নভেম্বর ২০২৫ইং
আবেদনের শেষ তারিখঃ০৬ ডিসেম্বর ২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদ সম্পর্কে আলোচনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে। 

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও  গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তির কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।

পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 1
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 2
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 3
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 4

Secondary and Higher Education Division Job Circular 2025 

সূত্রঃ দৈনিক ইত্তেফাক ও অফিসিয়াল ওয়েবসাইট ১৩ নভেম্বর ২০২৫

আবেদনের শুরুর তারিখঃ ১৩ নভেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখঃ ০৬ ডিসেম্বর ২০২৫

আবেদনের মাধ্যমঃ  https://shed.teletalk.com.bd    

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://shed.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের সময়সীমা 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৬/১১/২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৬/১২/২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা।

আবেদনকারীর বয়সসীমা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সাধারন ০১ নভেম্বর, ২০২৫ খ্রি: তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ২ ও ৪ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে  ভালো ভাবে দেখুন।  

কর্মরত প্রার্থীর আবেদন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। SHED Job Circular 2025 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

২। Secondary and Higher Education Division Job Circular 2025 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩।প্রার্থী SHED Job Circular 2025 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

SHED Job Circular 2025 এ Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/খোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copy তে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। 

পরীক্ষার ফি জমা

Secondary and Higher Education Division Job Circular 2025 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১, ২, ৩ ও ৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা Teletalk এর সার্ভিস চার্জ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা

এবং ৫ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

তবে, সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। 

এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS: SHED<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: SHED ABCDEF & send to 16222

Reply: Applicant’s Name. TK-112 or 56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SHED<space>Yes<space>PIN and Send to 16222.

দ্বিতীয় SMS: SHED <space> Yes < space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: SHED YES 12345678

Reply: Congratulations Applicant’s Name. Payment Completed Successfully for shed Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://shed.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য https://shed.teletalk.com.bd ওয়েবসাইট হতেও জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

১। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant’s Copy, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দখিল করতে হবে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে।

২। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে (সংশ্লিষ্ট বীরমুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ / বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।

৩। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ১, ২ ও ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ৩ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। 

কর্তৃপক্ষের নির্দেশনা

০১। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ বর্ণিত ছকের ০১ নং ক্রমিকের শূন্যপদ পূরণের ক্ষেত্রে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োপ বিধিমালা ২০১৯”, ক্রমিক-০২, ০৪ ও ০৫ এর শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে “বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০),” এবং ক্রমিক-০৩ এর শূন্য পদ পূরণের ক্ষেত্রে “মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮” অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে।

২। চাকুরির আবেদন ফরমে (Applicant’s Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।

৩। বিজ্ঞাপিত সকল শূন্যপদের জন্য নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো।

৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথা /জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৫। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। 

৭। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

৮। Secondary and Higher Education Division Job Circular 2025 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্যতা অনুযায়ী) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

৯। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে SHED Job Circular 2025 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন :

User ID জানা থাকলে SHED<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: SHED Help User ABCDEF & Send to 16222.

PIN Number জানা থাকলে SHED<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.

Example: SHED Help PIN 12345678 & Send to 16222.

১০। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট http://shed.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.shed.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

১১। Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

ডিক্লারেশন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ এ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Secondary and Higher Education Division Job Circular 2025 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject-এ Organization Name: SHED, Post Name: Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ SHED Job Circular 2025 Secondary and Higher Education Division Job Circular 2025

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।