পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার – police constable job circular 2026

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার – Bangladesh Police Constable Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশের একমাত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হিসেবে সুপরিতি বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থেকে। দেশের শৃঙ্খলা রক্ষা, জনগনের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে প্রধান ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পলিশ অফিসিয়াল ওয়েবসাইটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি আবেদন করতে চাইলে আমাদের ওয়েবসাইটে নিম্নে দেওয়া সকল তথ্য দেখুন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার ০১টি নতুন বিজ্ঞপ্তি রয়েছে। বিজ্ঞপ্তিতে ১টি ক্যাটাগরিতে ১০,০০০ জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ইং অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শুরু ০৫ মার্চ ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬ইং। পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন করতে হবে অনলাইনে ।

তাই সময় নষ্ট না করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে যত তাড়াতাড়ি পারা যায় আবেদন করুন। Bangladesh Police Constable Job Circular 2026

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথা

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার চাকরির প্রস্তুতির জন্য আপনি বাংলাদেশ পুলিশ সম্পর্কে কিছু তথ্য জানুন যা আপনার নিয়োগ পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। আপনি যা জানতে পারেন তা হল ট্রেইনি রিক্রুট কনস্টেবল এর মূলত দায়িত্ব ও কর্তব্য কি? এছাড়া বাংলাদেশ পুলিশ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ পুলিশ পরিচালনার জন্য কারা দায়িত্বে আছেন এবং কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ পুলিশ কার্যাবলি মূলত কি?

বাংলাদেশ পুলিশ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার বা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Bangladesh Police Constable Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার বিবরন

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ পুলিশ
বিজ্ঞপ্তি প্রকাশঃ২৬ ফেব্রুয়ারি ২০২৬ইং
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০১টি
শূন্যপদঃ১০,০০০টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ০৫ মার্চ ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ৩১ মার্চ ২০২৬ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃ বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার অফিসিয়াল নোটিশ দেখুন

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার - 27-02-26

Bangladesh Police Constable Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শুরুর তারিখঃ ০৫ মার্চ ২০২৬ এবং
আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ ২০২৬
আবেদনের লিংকঃ http://police.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার আবেদনের নিয়ামাবলি

প্রথম ধাপ: পুলিশ কনস্টেবল নিয়োগ আবেদন
ক. police constable job circular 2026 এ http://police.teletalk.com.bd-এ লগ-ইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে;

খ. আবেদনের সময় ০৫ মার্চ ২০২৬ সকাল ১০.০০ ঘটিকা হতে ৩১ মার্চ ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত:

গ. আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। উক্ত User ID-তে আবেদন ফরম পুরণের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ৪৫/- (পঁয়তাল্লিশ টাকা) সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) বাবদ জমা করতে হবে,

ঘ. ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে;

ঙ. Bangladesh Police Constable Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;

চ. প্রার্থীকে Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

দ্বিতীয় ধাপ: পুলিশ কনস্টেবল নিয়োগ আবেদন
প্রত্যেক প্রার্থীকে তার police constable job circular 2026 এর User ID ব্যবহার করে কমপক্ষে ৪৫/- (পঁয়তাল্লিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২ টি
SMS Send করতে হবে;
প্রথম SMS: TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF
Reply: Applicant’s Name. Forty-five taka (45/-) will be charged as service charge for the application of TRC Recruit ment Exam February 2026. Your PIN is (10 digit). To pay service charge type TRC-space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: TRAC<space> Yes <space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে,
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for the application of TRC Recruitment Exam February 2026. User ID is (xxxcxcccccxx) and Password is (xxxxxxxx).

বয়সসীমা

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ যে সকল প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।

শারীরিক মাপ

শারীরিক মাপ: পুরুষঃ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
উচ্চতাঃ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহিদ ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট | ৪ ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

বুকের মাপঃ মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও | বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি
ওজনঃ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ এ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
দৃষ্টিশক্তিঃ ৬/৬

শারীরিক মাপ: মহিলাঃ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

উচ্চতাঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
ওজনঃ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ এ বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে
দৃষ্টিশক্তিঃ ৬/৬

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার
প্রার্থীদের মূল বিজ্ঞপ্তির বর্ণিত তারিখ ও সময়ে স্ব-স্ব জেলার পুলিশ লাইনস্ মাঠে উপস্থিত থাকতে হবে।

নির্বাচন পদ্ধতি: পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬

প্রিলিমিনারি স্ক্রিনিং: পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা ও SMS পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।

বাছাইকৃত প্রার্থীদের Bangladesh Police Constable Job Circular 2026 এ SMS e User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশকরত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলোড করে ০২ কপি খ্রিস্ট করতে হবে।

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test: প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং)-এ অংশগ্রহণ করতে হবে। YouTube Bangladesh Police Official Channel, Bangladesh Police এর Verified Facebook Page এবং Bangladesh Police Website http://www.police.gov.bd- Physical Endurance Test (PET) সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।

লিখিত পরীক্ষা: Bangladesh Police Constable Job Circular 2026 এ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এর ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণকরত: লিখিত পরীক্ষার ফি বাবদ ৫৬/- (ছাপ্পান্ন টাকা) জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test এ উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে ৫৬/- (ছাপ্পান্ন টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ২টি SMS Send করতে হবে।

প্রথম SMS. TRC<space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC ABCDEF
Reply: Applicant’s Name, Fifty-six taka (56) will be charged as examination fee for Written Test of TRC Recruitment. Exam February 2026. Your PIN is. (10 digit). To pay fee type TRC -space> Yes <space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS TRC <space> Yes <space> PIN Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে;
Example: TRC YES 1234567890
Reply: Congrats! Applicant’s Name, Your payment has been successfully completed for Written Test of TRC Recruitment Exam February 2026. User ID is (xxxxxxxxxxx) and Password is (xxxxxxxx).

পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশকরত: লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে ০১ কপি প্রিন্ট করতে হবে।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রাথমিক নির্বাচন: প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (মেধা; মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য) অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।

স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে পুরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদিসহ Pathological Investigation-এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না।

স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় ০১ (এক) বার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না।

চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ

পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ:

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-2 অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলার পুলিশ লাইন্স (যে জেলার স্থায়ী বাসিন্দা)-এ নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে।

Admit Card for Physical Endurance Test: ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Admit Card for Physical Endurance Test: Admit Card for Physical Endurance Test-এর ডাউনলোডকৃত প্রিন্টেড কপি (২ কপি)।শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।

চারিত্রিক সনদপত্র: সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। নাগরিকত্ব সনদপত্র: জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য)-এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি।

অভিভাবকের সম্মতিপত্র: আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সমতিপত্র (পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী)।জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি)। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি/মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড (মূলকপি)।তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র

প্রশিক্ষণ : ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

প্রশিক্ষণকালীন সুযোগ-সুবিধাঃ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
১। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পোশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে;
২। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে;

নিয়োগ ও চাকরির সুবিধাদি : পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬
১। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড ৯,০০০-২১,৮০০/- এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন-ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে।

২। Bangladesh Police Constable Job Circular 2026 এর নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা/ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা/ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে।

৩। ট্রেইনি বিস্কুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা/ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে।

৪। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

৫। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে;

৬। নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে।

সাধারণ নির্দেশনাবলি : পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার
১। কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।

২। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি /চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পিতামাতা এর অনুকূলে ইস্যুকৃত প্রমাণকসমূহ যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি চাকরিচ্যুতি/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটার প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনরায় যাচাইয়ের কোনো সুযোগ থাকবে না।

৪। Bangladesh Police Constable Job Circular 2026 এ চাকরিতে প্রবেশকালীন প্রার্থী কর্তৃক দাখিলকৃত কাগজপত্রাদি (বিভিন্ন সনদ/প্রত্যয়নপত্র) ব্যতিরেকে নিয়োগ কার্যক্রম সম্পন্নের পরে ইস্যুকৃত বা নতুনভাবে অন্য কোনো কাগজপত্রাদির ভিত্তিতে কনস্টেবল পদে নিয়োগ প্রদানের কোনো সুযোগ নেই;

৫। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত প্রশিক্ষণরত চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে পালিকৃত তথ্য মিথ্যা/ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য বহিষ্কার চাকরিচ্যুতি বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

৬। পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর কোনো প্রার্থী পুলিশ বাহিনী/অন্য কোনো নিয়মিত বাহিনী/যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত / বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।

৭। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;

৮। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।

যোগাযোগ হেল্পলাইন

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার এ শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করা যাবে।
User ID জানা থাকলে TRC<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example: TRC Help User ABCDEF & Send to 16222
PIN Number জানা থাকলে TRC <space>Help<space>PIN<space>PIN No & Send to 16222
Example: TRC Help PIN 1234567890 & Send to 16222

আবেদন ফরম পূরণের ক্ষেত্রে যে কোনো টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করে প্রথমে ৮, অতপর ১ এ প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার Bangladesh Police Constable Job Circular 2026 ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

1 thought on “পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৬ সার্কুলার – police constable job circular 2026”

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।