নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Noakhali Civil Surgeon Office Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নং- মূলে ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের (জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক) নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (Online) http://csnoakhali.teletalk.com.bd আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে (Online) ব্যতীত সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০২টি ক্যাটাগরিতে ১২৭ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৩ অক্টোবর ২০২৫ দৈনিক ইত্তেফাক পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ১৩ অক্টোবর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ০২ নভেম্বর ২০২৫ইং।
নিম্নে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Noakhali Civil Surgeon Office Job Circular 2025
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এর কার্যাবলি মূলত কি?
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Noakhali Civil Surgeon Office Job Circular 2025
আরো কিছু চাকরির খবর
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ১৩ অক্টোবর ২০২৫ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক ইত্তেফাক ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০২টি |
| শূন্যপদঃ | ১২৭টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | ১৩ অক্টোবর ২০২৫ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ০২ নভেম্বর ২০২৫ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ শূন্যপদের তথ্য
(০১) পদের নাম: পরিসংখ্যানবিদ
পদ সংখ্যাঃ ০৬ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/ গণিত/ অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী
খ) কম্পিউটার চালনায় দক্ষতা।
(০২) পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদ সংখ্যাঃ ১২১ টি
বয়সঃ অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ
Noakhali Civil Surgeon Office Job Circular 2025
সূত্রঃ দৈনিক ইত্তেফাক ও অফিসিয়াল ওয়েবসাইট ১৩ অক্টোবর ২০২৫ইং
আবেদনের শুরুর তারিখঃ ১৩ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ০২ নভেম্বর ২০২৫
আবেদনের লিংকঃ http://csnoakhali.teletalk.com.bd
আরো চাকরির খবর
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আগ্রহী প্রার্থীগণ http://csnoakhali.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক Online এ আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র, লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।
২। নোয়াখালী জেলার আওতাধীন কোন পৌরসভার আবেদনকারী স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন না। তবে পরিসংখ্যানবিদ পদে আবেদনকারীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।
৩। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
৪। অপেক্ষমাণ তালিকা সংরক্ষণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট-২০২৫ পরিপত্র অনুসরণ করা হবে।
আবেদনের সময়সীমা
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ Online এর আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩/১০/২০২৫ ইং সকাল ১০.০০ ঘটিকা হতে। Online এর আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ০২/১১/২০২৫ ইং বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনের বয়সসীমা
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনকারীর বয়স ০২/১১/২০২৫ইং তারিখে অবশ্যই সর্বনিম্ন ১৮ (আঠার) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি/সমমান সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
কর্মরত প্রার্থীর আবেদন
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরণ পূর্বক (নির্ধারিত বয়স সীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহন পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্র (NOC)- এর মুলকপি বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Noakhali Civil Surgeon Office Job Circular 2025 এ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb এর মধ্যে হতে হবে।
২। Noakhali Civil Surgeon Office Job Circular 2025 Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Noakhali Civil Surgeon Office Job Circular 2025 Online এ পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Noakhali Civil Surgeon Office Job Circular 2025 এ Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Noakhali Civil Surgeon Office Job Circular 2025 Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হইতে ০২ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ মোট (অফেরতযোগ্য) ১১২/- (একশত বার ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online এর আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
১ম এসএমএস: CSNOAKHALI <space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CSNOAKHALI ABDCEF Send to 16222
Reply: Applicant’s name, Tk. 112 will be charged as application fee. Your PIN is XXXXXXXXXX. & pay fee type CSNOAKHALI <space> Yes <space> PIN and send to 16222 নম্বরে।
২য় এসএমএস CSNOAKHALI <space>YES<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CSNOAKHALI YES XXXXXXXXXX
Reply SMS: Congratulations Applicant’s Name, Payment completed successfully for
CSNOAKHALI for Application for XXXXXXXX User ID is (ABDCEF) and password (XXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তি ও পরীক্ষার সময়
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csnoakhali.teletalk.com.bd অথবা cs.noakhali.gov.bd অথবা www.dghs.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।
কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রসমূহের মূলকপি বাধ্যতামূলক ভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখ সহ সীল মোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে।
২। Noakhali Civil Surgeon Office Job Circular 2025 এর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ/প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/সাময়িক সনদপত্র/প্রত্যয়নপত্র/ অনুমতিপত্র/অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি।
খ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র।
গ) চাকুরীর আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতঃ) জাতীয়তা ইত্যাদি সনদপত্র।
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত রঙ্গিন ছবি।
ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সনদপত্র/প্রমাণক। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার আবেদনকারীকে মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সহিত সম্পর্ক বিষয়ে মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সনদপত্র।
চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি/আদিবাসী) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র।
ছ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র।
জ) তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত তৃতীয় লিঙ্গ সম্পর্কিত সনদপত্র। ঝ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণক।
ঞ) ডাউনলোডকৃত Applicant’s & Admit Card Copy এর রঙ্গিন প্রিন্ট কপি।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ১। সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী এর স্মারক নং- সিএসএন/শা-৩/ নিয়োগ- ২০২৪/২৫৫০ তারিখ: ৩১/০৩/২০২৪ইং মোতাবেক প্রকাশিত নিয়োগ বিভ্রান্তিতে আবেদনকৃত প্রার্থীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পুর্বের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী গ্রহণযোগ্য হবে। তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে।
২। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ এর ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি এর সংশোধনী অনুসরণ করা হবে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন আদেশ প্রতিপালিত হবে।
৩। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) উল্লেখসহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে ওয়ার্ড নং ভুল হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৪। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে ইউনিয়নের যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন (এক্ষেত্রে প্রার্থী যে পুরাতন ওয়ার্ডের বাসিন্দা সে পুরাতন ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের (পুরাতন) বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য পুরাতন ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
৫। স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-৬২৬০/২0২৪ এর ০৮/০৬/২০২৪ ইং তারিখের রায় এ নোয়াখালী জেলায় রিট পিটিশনকারীদের জন্য ১২ (বার) টি স্বাস্থ্য সহকারী শূন্য পদ সংরক্ষণের আদেশ দেয়ায় নিম্নোক্ত শূন্য পদ সমূহ সংরক্ষিত রাখার নিমিত্ত নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের পুরাতন ১ নং ওয়ার্ড, ৭ নং ধর্মপুর ইউনিয়নের পুরাতন ১নং ওয়ার্ড ও পুরাতন ও নং ওয়ার্ড,
৮ নং এওজবালিয়া ইউনিয়নের পুরাতন ৩ নং ওয়ার্ড, ১২ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের পুরাতন ১ নং ওয়ার্ড, কবিরহাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের পুরাতন ১ নং ওয়ার্ড ও পুরাতন ২ নং ওয়ার্ড, ৪ নং ঘোষবাগ ইউনিয়নের পুরাতন ৩ নং ওয়ার্ড এবং ৬ নং ধানশালিক ইউনিয়নের পুরাতন ১ নং ওয়ার্ড, কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চর হাজারী ইউনিয়নের পুরাতন ২ নং ওয়ার্ড, ৫ নং চরফকিরা ইউনিয়নের পুরাতন ৩ নং ওয়ার্ড এবং ৭নং মুছাপুর ইউনিয়নের পুরাতন ৩ নং ওয়ার্ড সমূহে নিয়োগ প্রদান করার সুযোগ নাই বিধায় বর্ণিত ওয়ার্ড সমূহে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য যে, ২০২৪ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে বর্ণিত যে সকল ইউনিয়নের পুরাতন ওয়ার্ডগুলোতে আবেদন গ্রহণ করা হয়েছিল বর্ণিত মামলা জনিত কারণে ঐ সকল ইউনিয়নের ওয়ার্ড সমূহের স্বাস্থ্য সহকারীর শূন্য পদের বিপরীতে পরীক্ষা গ্রহণের সুযোগ নেই।
৬। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে) সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী এবং নোয়াখালী জেলাধীন সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (http://es.noakhali.gov.bd) পাওয়া যাবে।
৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যাবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৯। Noakhali Civil Surgeon Office Job Circular 2025 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময় অবশ্যই প্রদর্শন করবেন।
১০। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Noakhali Civil Surgeon Office Job Circular 2025 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে CSNOAKHALI <space>Help<space>User<space>User ID and send to 16222. Example: CSNOAKHALI HELP USER ABCDEF and send to 16222 ) PIN Number জানা থাকলে CSNOAKHALI <space>Help<space> PIN <space> PIN No and send to 16222 Example: CSNOAKHALI HELP PIN 12345678.
১১। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী এর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে (http://cs.noakhali.gov.bd) জানা যাবে।
১২। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে না।
১৩। নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস / বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংযোজন/সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইন আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি উত্থাপন করা যাবে না।
১৪। লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সম্পর্কিত সকল তথ্য সিভিল সার্জন অফিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (cs.noakhali.gov.bd) পাওয়া যাবে। এছাড়া QR code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে।
ডিক্লারেশন
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে অনলাইন আবেদনপ্রত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করিলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
যোগাযোগ/হেল্পলাইন
Noakhali Civil Surgeon Office Job Circular 2025 Online এ আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd ই-মেইলে অথবা যেকোনো ঢোলটক নাম্বার থেকে কল করুন ১২১ নাম্বারে। এছাড়াও বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেইজ http://www.facebook.com/alljobsbdteletalk এ প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ম্যাসেজ এর Subject- Organization Name: csnoakhali, Post Name, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করিতে হবে।
নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Noakhali Civil Surgeon Office Job Circular 2025