খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Khulna DC Office Job Circular 2026 খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার ১৪ আগস্ট ২০২৫ খ্রি. তারিখের স্মারকে প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় বাছাই কমিটি, খুলনার স্মারক মূলে খুলনা জেলার রাজস্ব প্রশাসনের অধীন অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুরণের নিমিত্ত নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফরমে অনলাইনে (http://dckhulna.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে বিবরনঃ
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০২টি ক্যাটাগরিতে ২৮ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ০৩ ফেব্রুয়ারি ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদনের শুরু ০৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। আবেদন করতে হবে অনলাইনে।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তাড়ি পারা যায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন।Khulna DC Office Job Circular 2026
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন খুলনা জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ,বিখ্যাত বা ঐতিহাসিক স্থান বা জায়গার নাম, খুলনাকে কখন জেলাতে রুপান্তর করা হয়, খুলনা জেলার আয়তন, খুলনা জেলা জনসংখ্যা, খুলনা জেলা প্রশাসক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
খুলনা জেলা প্রশাসক এর ভিশন এবং মিশন কি? খুলনা জেলা প্রশাসক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। খুলনা জেলা প্রশাসক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় কার্যাবলি মূলত কি?
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Khulna DC Office Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | খুলনা জেলা প্রশাসকের কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০২টি |
| শূন্যপদঃ | ২৮টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০৮ ফেব্রুয়ারি ২০২৬ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।
আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।Khulna DC Office Job Circular 2026
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো
Khulna DC Office Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ০৩/০২/২০২৬
আবেদনের শুরুর তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের লিংকঃ http://dckhulna.teletalk.com.bd
আরো চাকরির খবর
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dckhulna.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৮/০২/২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০.০০ টা ।Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৮/০২/২০২৬ খ্রিষ্টাব্দ বিকাল : ৫:০০ টা উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীর বয়সসীমা ০৮/০২/২০২৬ খ্রি. তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বীরমুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানসহ সকল আবেদনকারীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন দাখিলের শেষ সময় পর্যন্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন/বিধি-বিধান অনুযায়ী বয়সসীমা অনুসরণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মরত প্রার্থীর আবেদন
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Khulna DC Office Job Circular 2026 এ Online আবেদনে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
২। Khulna DC Office Job Circular 2026 এ Online আবেদনে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩।প্রার্থী Khulna DC Office Job Circular 2026 এ Online এ পুরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Khulna DC Office Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তা হলে পুণরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদনটি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy-তে তার সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Khulna DC Office Job Circular 2026 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকা (ভ্যাটসহ অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) পরীক্ষার আবেদন ফি বাবদ প্রতিটি পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকা (ভ্যাটসহ অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনের সকল অংশপুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা”।
প্রথম SMS : DCKHULNA<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে [If your User ID is ABCDEF]
Example: DCKHULNA ABCDEF
Reply: Congratulations Applicant’s Name Tk 112 or Tk. 56 Will be charged as Application Fee. If your PIN is 12345678, To pay fee Type DCKHULNA YES PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DCKHULNA<space> YES <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: DCKHULNA YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DCKHULNA Application for post XXXXXXXX, User ID is (ABCDEF) and Password (XXXXXXXX)
প্রবেশপত্র প্রাপ্তি
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dckhulna.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র;
খ) খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের প্রশাসক/মেয়র/ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার প্রশাসক/মেয়র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
গ) জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন জন্মনিবন্ধন সনদ;
ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
ঙ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
চ) বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত)।
ছ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সিটি কর্পোরেশনের প্রশাসক / মেয়র/ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার প্রশাসক / মেয়র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র
জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঝ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঞ) নির্দিষ্ট কোটা দাবীর ক্ষেত্রে দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র;
ট) অনলাইনে পুরণকৃত আবেদনপত্রের কপি (Applicant Copy );
ঠ) কম্পিউটার প্রশিক্ষণের সনপত্র
ড) অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে)।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণের জন্য “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
২। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ উপযুক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।
৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরবর্তীকালে জাল, অসত্য, ত্রুটিপূর্ণ বা ভুয়া প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে তার আবেদন/নির্বাচন/নিয়োগ কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখান্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।
৫। Khulna DC Office Job Circular 2026 এর SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
৬। User Id ও Password হারিয়ে ভুলে গেলে শুধুমাত্র Teletalk Prepaid Mobile নম্বর হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Khulna DC Office Job Circular 2026 এর নিজ নিজ User Id এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: DCKHULNA<space>Help<space>User<space>User ID & send to 16222 Example: DCKHULNA Help User ABCDEF
PIN Number জানা থাকলে: DCKHULNA<space>Help<space>PIN<space>PIN No & send to 16222.
Example: DCKHULNA Help PIN 1234567
৭। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার ওয়েব পোর্টাল www.khulna.gov.bd এবং https://dckhulna.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.khulna.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
৮। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থান ও সময়ে প্রার্থীদের নির্বাচনী/লিখিত, ব্যবহারিক, মৌখিক বা প্রাসঙ্গিক টেকনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৯। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থি বলে বিবেচিত হবে।
১১। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।
১২। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি প্রযোজ্য হবে।
১৩। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত বা অনুচ্ছেদ পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৪। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। বি.দ্র.: সর্বশেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথাসম্ভব পূর্বেই আবেদনপত্র পূরণ ও ফি জমাদান করার জন্য আগ্রহীদের পরামর্শ দেয়া হলো।
ডিক্লারেশন
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে online আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা কোন দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমন কি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগ/হেল্পলাইন
Khulna DC Office Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর অথবা vas.quary@teletalk.com.bd বা alljobs.quart@teletalk.com.bd বা dckhulna@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Khulna DC Office Job Circular 2026