গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Gazipur Development Authority Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নে বর্ণিত রাজস্বখাতভুক্ত অস্থায়ী শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্ত আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিচের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং শর্ত ও নিয়মাবলি অনুসারে অনলাইনে (http://gda.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
GDA Job Circular 2025
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ৩৪টি ক্যাটাগরিতে ১১৪ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১২ নভেম্বর ২০২৫ দৈনিক যুগান্তুর পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে । আবেদন শুরু ১৩ নভেম্বর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ০৩ ডিসেম্বর ২০২৫ইং।
নিম্নে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর কার্যাবলি মূলত কি?
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।
এ ছাড়া এর সাথে আপনি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের দায়িত্ব ও কর্তব্য কি সে সম্পর্কে জানতে পারেন। আপনি কেন মনে করে যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির সে পদে আপনি আপনার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করতে পারবেন। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির এর সেই পদে আপনার কি কি দায়িত্ব পালন করতে হবে । এই সকল তথ্য আপনার জানা রাখা এই কারনেই দরকার যে এই সকল প্রশ্ন ভাইভা পরীক্ষায় আপনাকে বলতে হতে পারে।
আরো কিছু চাকরির খবর
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ১২ নভেম্বর ২০২৫ |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ৩৪টি |
| শূন্যপদঃ | ১১৪টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ১৩ নভেম্বর ২০২৫ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ০৩ ডিসেম্বর ২০২৫ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদ সম্পর্কে আলোচনা
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।
আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ
Gazipur Development Authority Job Circular 2025
সূত্রঃ দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট ১২ নভেম্বর ২০২৫
আবেদনের শুরুর তারিখঃ ১৩ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২৫
আবেদনের মাধ্যমঃ https://gda.teletalk.com.bd/
আরো চাকরির খবর
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি (https://gda.teletalk.com.bd/) এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদনের সময়সীমা
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ Online-এ আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৩/১১/২০২৫ খ্রি. সকাল ১০.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৩/১২/২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন ।
আবেদনকারীর বয়সসীমা
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রার্থীর বয়স এই আবেদন দাখিলের শেষ দিনে ১৮ থেকে ৩২ বছর হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র নিরাপত্তা তত্বাবধায়ক পদে ২৫(গ) তে উল্লিখিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিল যোগ্য হবে।
উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে ভালো ভাবে দেখুন।
কর্মরত প্রার্থীর আবেদন
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)-এর মূল কপি জমা দিতে হবে।
সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status নির্ধারিত Option Select করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। GDA Job Circular 2025 এ Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ * গ্রন্থ ৩০০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
২। Gazipur Development Authority Job Circular 2025 এ Online এ আবেদনপত্রে পূরণ কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণ কৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩।প্রার্থী GDA Job Circular 2025 এ Online এ পূরণ কৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
GDA Job Circular 2025 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Gazipur Development Authority Job Circular 2025 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ১৬ এর জন্য পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ক্রমিক নং ১৭ হতে ১৯ এর জন্য পরীক্ষার ফি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা ও
ক্রমিক নং ২০ হতে ৩০ এবং ৩৪ এর জন্য পরীক্ষার ফি ১০০/- (একশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বার) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ৩১ হতে ৩৩ এর জন্য পরীক্ষার ফি ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬ (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা (অফেরৎযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
তবে, সকল গ্রেডের পদের ক্ষেত্রে (অনগ্রসর নাগরিক) প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: GDA <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: GDA ABCDEF
Reply: Applicant’s Name, TK. 223 / 168 / 112 / 56 will be Charged as application fee. Your PIN is xxxxxx. To pay fee Type GDA <Space> Yes < Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: GDA < Space>YES<Space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: GDA YES 12345678
Reply: Congratulations: Applicant’s Name, payment completed successfully for GDA. Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তি
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://gda.teletalk.com.bd অথবা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের Website: www.gda.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য https://gda.teletalk.com.bd/ ওয়েবসাইট হতেও জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :
২। এছাড়া প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙ্গিন ছবিসহ প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ)।
খ। প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র।
গ। কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি।
ঘ। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতি মালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র।
ঙ। মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারী প্রার্থীদের স্ব-স্ব কোটার স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি ও চারিত্রিক সনদপত্র। প্রচলিত নিয়োগবিধি/কোটা সংক্রান্ত সরকারের বিধি/আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লিখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।
জ। Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy)।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারের সর্বশেষ পরিপত্র (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ তারিখের ১৪১ নং স্মারক) মোতাবেক এই নিয়োগে কোটা সংরক্ষণ করা হবে। কোটায় আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদনকালে কোটার বিষয়ে তথ্য দিতে হবে।
২। একই দিনে সমগ্রেডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, বিধায় একজন প্রার্থীর সমগ্রেডের একাধিক পদে আবেদন না-করা শ্রেয়। উপরে উল্লিখিত পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি কিংবা এই নিয়োগ বাতিল অথবা স্থগিত করার এখতিয়ার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৩। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে, আর সেক্ষেত্রে প্রিলিমিনারি-লিখিত-মৌখিক পরীক্ষার আয়োজন হতে পারে; তবে একটিতে উত্তীর্ণ না হলে পরেরটিতে যোগ্য বলে বিবেচিত হওয়ার সুযোগ নেই। অধিকন্তু কারিগরি পদের জন্য ব্যবহারিক পরীক্ষাও গ্রহণ করা হবে। পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর কিংবা পরবর্তী পর্যায়ে সর্বোচ্চ কত নম্বরের ভিত্তিতে কতজনকে নির্বাচন করা হবে, তা পরীক্ষা সংক্রান্ত কমিটির এখতিয়ার বলে বিবেচিত হবে।
৪। ক্রমিক নং ০৫, ২১ ও ২৭ নং-এর শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণ করা হবে।
৫। পরিচয় পত্রের/ জন্ম নিবন্ধনের মূল কপি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোটার প্রত্যয়ন এবং শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেটসমূহ ও অভিজ্ঞতার কাগজ মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন বাধ্যতামূলক।
৬। প্রিলিমিনারি/ লিখিত/ মৌখিক পরীক্ষার সময়ে প্রবেশপত্রের সঙ্গে জাতীয় পরিচয় পত্রের মূল বা সত্যায়িত অনুলিপি প্রদর্শন বাধ্যতামূলক। জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ নিয়ে আসতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময়ে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
৭। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।
৮। Gazipur Development Authority Job Circular 2025 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্যতা অনুযায়ী) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৯। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে GDA Job Circular 2025 এ নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন :
i) User ID জানা থাকলে GDA <Space>Help<space>User<space>User ID & send to 16222. Example: GDA Help USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে GDA <Space>Help<space>PIN<space>PIN No & send to 16222. Example: GDA Help PIN 12345678
১০। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (https://gda.gov.bd) পাওয়া যাবে। টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.gda.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
১১। প্রার্থী কর্তৃক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
ডিক্লারেশন
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
যোগাযোগ/হেল্পলাইন
Gazipur Development Authority Job Circular 2025 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা secretary@gda.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ https://www.facebook.com/alljobsbd Teletalk-এ মেসেজ-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ-এর Subject- a Organization Name: BD, Post Name, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ GDA Job Circular 2025 Gazipur Development Authority Job Circular 2025