দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Dinajpur DC Office Job Circular 2025 নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চাকরির আবেদন করতে চাইলে নিম্নে সকল তথ্য দেখুন। স্থানীয় সরকার বিভাগের স্মারকে জারীকৃত ছাড়পত্রের নির্দেশনা মতে, স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ), কর্মচারী চাকুরি বিধিমালা ২০১১ এর আলোকে দিনাজপুর জেলার ইউনিয়ন পরিষদের ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ ও ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ এর শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে Online এ (https: //dcdinajpur.teletalk.com.bd) দরখাস্ত আহবান করা যাচ্ছে।
বিজ্ঞপ্তি সংখ্যা ০১টি প্রকাশিত হয়েছে
নাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ০১টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ০২টি ক্যাটাগরিতে ১৩ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১১ অক্টোবর ২০২৫ইং দৈনিক আমার দেশ পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ১৪ অক্টোবর ২০২৫ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৩ নভেম্বর ২০২৫ইং।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তারপর আপনার পছন্দের পদে আবেদন করুন। কর্তৃপক্ষের সকল শর্ত অনুযায়ী অনলাইন এর মাধ্যমে আবেদন করুন।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তাড়ি পারা যায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Dinajpur DC Office Job Circular 2025
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন দিনাজপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ,বিখ্যাত বা ঐতিহাসিক স্থান বা জায়গার নাম, দিনাজপুরকে কখন জেলাতে রুপান্তর করা হয়, দিনাজপুর জেলার আয়তন, দিনাজপুর জেলা জনসংখ্যা, দিনাজপুর জেলা প্রশাসক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
দিনাজপুর জেলা প্রশাসক এর ভিশন এবং মিশন কি? দিনাজপুর জেলা প্রশাসক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় কার্যাবলি মূলত কি?
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Dinajpur DC Office Job Circular 2025
আরো কিছু চাকরির খবর
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরণ
| প্রতিষ্ঠানের নামঃ | দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ১১ অক্টোবর ২০২৫ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | দৈনিক আমার দেশ ও অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০২টি |
| শূন্যপদঃ | ১৩টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ১৪ অক্টোবর ২০২৫ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ১৩ নভেম্বর ২০২৫ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার মাধ্যমঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদ সম্পর্কে আলোচনা
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।
আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি। অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।
পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো
Dinajpur DC Office Job Circular 2025
সূত্রঃ দৈনিক আমার দেশ পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইট ১১ অক্টোবর ২০২৫ইং
আবেদনের শুরুর তারিখঃ ১৪ অক্টোবর ২০২৫ইং
আবেদনের শেষ তারিখঃ ১৩ নভেম্বর ২০২৫ইং
আবেদনের লিংকঃ http://dcdinajpur.teletalk.com.bd
আরো চাকরির খবর
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আগ্রহী প্রার্থীগণ http://dcdinajpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।
৪। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে;
আবেদনের সময়সীমা
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ১৪/১০/২০২৫ তারিখ সকাল ১০.০০ টা হতে এবং শেষ হবে ১৩/১১/২০২৫ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীর বয়সসীমা ১৩/১১/২০২৫ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না;
সাধারন আবেদনকারীর বয়স নির্ধারণের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। আপনি বয়স নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষ যে সকল শর্ত মূল বিজ্ঞপ্তিতে দিয়ে থাকবে, সে শর্ত অনুযায়ী আপনি আবেদন করবেন। নিয়োগ পদের ক্ষেত্রে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
উপরে মূল বিজ্ঞপ্তি,তাই আপনার বয়স নির্ধারণের সকল শর্তগুলো মূল বিজ্ঞপ্তিতে ভালো ভাবে দেখুন।
কর্মরত প্রার্থীর আবেদন
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল / প্রদর্শন করতে হবে।
সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ (NOC)-এর মূল কপি জমা দিতে হবে।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনে সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status নির্ধারিত Option Select করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Dinajpur DC Office Job Circular 2025 এ অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণ নিজের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০ pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৩00 pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
২। Dinajpur DC Office Job Circular 2025 এ Online আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই আবেদন ফরমে তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Dinajpur DC Office Job Circular 2025 এ Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Dinajpur DC Office Job Circular 2025 এ Online এ আবেদন পত্র (Application From) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙিন Print করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Dinajpur DC Office Job Circular 2025 এ Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য, online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও Dinajpur DC Office Job Circular 2025 এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না;
প্রথম SMS: DCDINAJPUR <space> User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে Example: DCDINAJPUR ABCDE
Reply: Applicant’s Name, Tk 100 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCDINAJPUR Yes PIN and send to 16222..
দ্বিতীয় SMS:DCDINAJPUR <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCDINAJPUR YES 12345678 and send to 16222.
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DCDINAJPUR Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx )
প্রবেশপত্র প্রাপ্তি
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://dcdinajpur.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনাবলি তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
পরীক্ষার সময়
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময়সূচি ও অন্যান্য তথ্য এবং নিয়োগ সংক্রান্ত যে কোন তথ্য https://www.dinajpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপি ০১ (এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে;
সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিযুক্ত সিল থাকতে হবে;
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজ পত্রাদির মূল কপি উপস্থাপন/দাখিল করতে হবে :
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy);
খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র ও মার্কস শিট/নম্বর পত্র;
গ) পৌরসভা/ইউনিয়ন পরিষদ এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
ঘ) জাতীয় পরিচয়পত্র ও অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি এবং যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে স্মার্ট এনআইডির অনলাইন কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে;
ঙ) বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৮/১০/২০২০ খ্রি. তারিখের ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত একটি প্রমাণক দাখিল করতে হবে। উল্লিখিত প্রমাণকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম থাকতে হবে;
চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক এর দপ্তর প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিষয়ক সনদপত্র;
ছ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধার/শহিদ মুক্তিযোদ্ধার সন্তান তা উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন পরিষদ এর যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত (সত্যায়িত) সনদপত্র/প্রত্যয়নপত্র;
জ) অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদপত্র/প্ৰমাণক;
ঝ) স্বীকৃত প্রতিষ্ঠান প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র;
ঞ) যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
ট) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণপূর্বক নির্ধারিত সময়ে আবেদন করতে হবে এবং উল্লিখিত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় বোর্ডের নিকট দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না;
২। Dinajpur DC Office Job Circular 2025 এর নিয়োগের ক্ষেত্রে সরকারি সর্বশেষ সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩/০৭/২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
৩। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র / প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তিনি সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
৩। কোটায় নিয়োগের সুপারিশের জন্য প্রার্থীদের সনদ/প্রমাণক বিবেচনা/গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ে উল্লিখিত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে;
৪। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫এ এই নিয়োগ স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ), কর্মচারী চাকুরি বিধিমালা ২০১১ এর আলোকে সম্পন্ন করা হবে;
৫। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে;
৬। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী অসদুপায় অবলম্বন করলে কিংবা প্রার্থী প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে;
৭। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না;
৮। আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না;
৯। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন;
১০। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না;
১১। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উল্লিখিত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;
১২। Dinajpur DC Office Job Circular 2025 এর SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
১৩। শুধু Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Dinajpur DC Office Job Circular 2025 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন;
১৪। User ID জানা থাকলে: DCDINAJPUR <space> Help <space> User <space> User ID & Send to 16222
Example: DCDINAJPUR Help User 12345678 Send to 16222
১৫। PIN Number জানা থাকলে: DCDINAJPUR <space> Help <space> PIN <space> PIN No & Send to 16222 Example: DCDINAJPUR Help PIN 12345678 Send to 16222
১৬। অনলাইনে ‘আবেদন’ এবং ফি জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না;
১৭। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও দিনাজপুর জেলার ওয়েবপোর্টাল www.dinajpur.gov.bdএবং https://dcdinajpur.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dinajpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে;
যোগাযোগ/হেল্পলাইন
Dinajpur DC Office Job Circular 2025 এ Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে 121 অথবা alljobs.query@teletalk.com.bd বা dcdinajpur@mopa.gov.bd ই-মেইল এ যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর subject- Organization Name: DCDINAJPUR, Post Name: *** Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
বি.দ্র. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে সঠিকভাবে আবেদনপত্র পূরণ ও যথাসময়ে আবেদন ফি জমাদান করার পরামর্শ দেয়া যাচ্ছে।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Dinajpur DC Office Job Circular 2025