শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৬৯টি শূন্যপদে

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Labor Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরে নিম্নোক্ত রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের (সকল জেলা) নিকট হতে অনলাইনে (https://dol.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে/প্রক্রিয়ায় আবেদনপত্র গ্রহণ করা হবে না।

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ১৩টি ক্যাটাগরিতে ৬৯টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ১৮ ফেব্রুয়ারি ২০২৬ দৈনিক কালবেলা পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ২৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬ইং। শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন।

শ্রম অধিদপ্তর নিয়োগ আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এছাড়া অন্য মাধ্যমে আবেদন করলে কর্তৃপক্ষ গ্রহন করবে না।

আমাদের পরামর্শ থাকবে শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদন শুরু হওয়ার পর আবেদন করুন। কেননা অনেক সময় দেখা যায় শেষ দিকে সার্ভার সমস্যা হয়।

তাই শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Dol Job Circular 2026

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যা আপনার নিয়োগ পরীক্ষায় কাজে লাগতে পারে, তা হল শ্রম অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। শ্রম অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। শ্রম অধিদপ্তর কার্যাবলি মূলত কি?
শ্রম অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে শ্রম অধিদপ্তর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।

এছাড়া আপনি শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার অন্যান্য প্রস্তুতি ছাড়া যে পদে আবেদন করবেন সে পদের দায়িত্ব ও কর্তব্যেসহ সকল বিষয় জ্ঞান রাখুন বা জানুন এতে আপনার ভাইভা পরীক্ষায় কাজে লাগতে পারে। আমাদের চাকরির প্রস্তুতি পেজ দেখুন আমরা আস্তে আস্তে আরো প্রস্তুতি পড়া দিবো। Department of Labor Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃশ্রম অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ১৩টি
শূন্যপদঃ৬৯টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখঃ১৫ মার্চ ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-1
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-2
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-3
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-4
শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-5

Department of Labor Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শুরুর তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ : ১৫ মার্চ ২০২৬
আবেদনের লিংকঃ https://Dol.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি

১। শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহনের ইচ্ছুক প্রার্থীগণ https://dol.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
২। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৩। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে ঐ একইভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।
৪। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

আবেদনের সময়সীমা

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৩/০২/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫/০৩/২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনের বয়সসীমা

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীর বয়স সকল ক্ষেত্রে ০১-০২-২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) বছর এবং অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বছর হলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নং ১ ও ৩ এ বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

কর্মরত প্রার্থীর আবেদন

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? Dol Job Circular 2026 এ আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Dol Job Circular 2026 এ Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
২। Department of Labor Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Dol Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে আবশ্যিকভাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Department of Labor Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Department of Labor Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-১০ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বারো) টাকাসহ সর্বমোট ১১২ (একশত বারো) টাকা এবং ১১-১৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।

তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS: DOL<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DOL ABCDEF
Reply: Applicant’s Name. Tk. 112 /- or 56 / – Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type: DOL <space> Yes <space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DOL<space> Yes <space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে Example: DOL Yes 12345678 & send to 16222
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for Application for ( Post name) User ID is (ABCDEF) and Password (xxxxx)

প্রবেশপত্র প্রাপ্তি

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dol.teletalk.com.bd অথবা শ্রম অধিদপ্তরের www.dol.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শ্রম অধিদপ্তর, বাংলাদেশ এর ওয়েব সাইটে (www.fisheries.gov.bd) এবং https://Dol.teletalk.com.bd পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজ/সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে । মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

১। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) এর কপি।
২। ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
৩। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার / সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
৪।জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ।
৫। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সীলসহ)।
৬। প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
৭। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি পরিচয় বিষয়ক সনদপত্র।
৮। ডাউনলোডকৃত Applicant copy এর সত্যায়িত কপি ।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। বিভাগীয় প্রার্থী বলতে বুঝাবে- “যে সকল প্রার্থী শ্রম অধিদপ্তরে কর্মরত রয়েছে এবং তাদের মধ্যে যাদের চাকরিকাল ন্যূনতম ০২ (দুই) বছর সম্পন্ন হয়েছে”।

২। অসত্য / ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত / প্রদত্ত কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা / ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩।এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণের জন্য শ্রম অধিদপ্তর, নিম্নতম মজুরী বোর্ড, শ্রম আদালত এবং শ্রম আপীল ট্রাইব্যুনাল নিয়োগ বিধিমালা, ২০২২ অনুসরণ করা হবে। এতদ্ব্যতীত, নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৪। নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় আগ্রহী প্রার্থীদের-কে একটি মাত্র পদে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

৫। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।

৬। শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি অথবা কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন।

৭। কেবলমাত্র যোগ্য প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হবে।

৮। শ্রম অধিদপ্তর নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী প্রযোজ্য হবে।

৯। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

১০। Department of Labor Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

১১। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Dol Job Circular 2026 এ নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: DOL <space>Help<space>User<space>User ID & Send to 16222
Example DOL HELP USER ABCDEF
PIN Number জানা থাকলে: DOL <space>Help<space>PIN<space>PIN No & Send to 16222
Example DOL HELP PIN 12345678

১২। শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও শ্রম অধিদপ্তরের ওয়েবসাইট www.dol.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

১৩। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

১৪। তাছাড়া, যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।

১৫। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এছাড়া একাধিক/সবগুলো পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিক্লারেশন

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদন ফরমের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক শ্রম অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ/হেল্পলাইন

Department of Labor Job Circular 2026 এ Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেইজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর Subject Organization Name: DOL, Post Name, Applicant’s User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

শ্রম অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department of Labor Job Circular 2026 Dol Job Circular 2026

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।